somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে কিউবির বিল বাংলালিঙ্ক এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে গিয়ে বাঁশ খেলাম।

০৪ ঠা মে, ২০১১ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিউবির পোস্টপেইড কানেশন ইউজ করছি। প্রতিমাসে ব্যাংকে গিয়ে কিউবির বিল দেই। ঝামেলা এড়ানোর জন্য এখন থেকে এসএমএসের মাধ্যমে বিল পে করার সিদ্ধান্ত নিলাম। কিউবি থেকে একটা মেইল পেয়েছিলাম (আপনারা যারা কিউবি ইউজার তারাও পেয়ে থাকবেন), যেখানে বিস্তারিত লেখা ছিলো কিভাবে বাংলালিঙ্ক সংযোগ ব্যবহার করে এসএমএস করেই বিল দেয়া যাবে। যারা পড়েননি, ছবিটা দেখুন।

তো নির্দেশনা অনুযায়ি আমার কিউবি কাস্টমার আইডি এসোসিয়েট করলাম বাংলালিঙ্কের নাম্বারের সাথে। বাংলালিঙ্কের নাম্বারে আই-টপ-আপ করে আসলাম প্রায় এক হাজার টাকা, আর বাকি টাকা আগে থেকেই ছিলো। এবার বিল পে করতে গেলে দেখি বলছে ইনসাফিশিয়েন্ট ব্যালান্স! ঘটনা কি! বাংলালিঙ্ক কাস্টমার কেয়ারে ফোন দিলাম। বলে আই-টপ-আপ করা হলে সেই টাকা শুধু কথা বলার জন্য, বিল দেয়ার জন্য না। এসএমএসের মাধ্যমে বিল দিতে হলে কাস্টমার কেয়ার পয়েন্টে গিয়ে "ওয়ালেট" এ্যাকাউন্টে টাকা ভরে আসতে হবে।

মেজাজ গেল চরমে উঠে। তো এই কথাটা কোথায় লেখা ছিলো? আর কাস্টমার কেয়ার পয়েন্টেই যদি টাকা ভরতে যাবো তাহলে এসএমএস করে বিল দেয়ার দরকারটা কি? একবারে বিলইতো দিয়ে আসতে পারতাম। কাস্টমার কেয়ার প্রতিনিধিকে বললাম কম্প্লেইন ফাইল করতে, কিছুক্ষন তর্ক করার পর সে লাইন কেটে দিলো। এবার আবার কাস্টমার কেয়ার ১২১ এ কল করলাম ঐ প্রতিনিধির বিরুদ্ধে কম্প্লেইন করার জন্য, ফোন সে রেখে দিতে পারেনা, আমি তার সাথে কথা বলার জন্যেও পে করছি, তার কোন রাইট নেই ফোন রেখে দেবার, আর আমি কোন বাজে কথা বলিনি।

এবারের কাস্টমার কেয়ার প্রতিনিধি বললো ১২০০ নম্বরে ফোন করে হেল্প চাইতে, তারপর মিস্টি করে বলে "স্যার, ওনার নামে কম্প্লেইন ফাইল কি করতেই হবে?"। আমি বললাম "অবশ্যই করতে হবে"। যাই হোক, ১২০০ নাম্বারে কল করেও কাজের কাজ কিছু হলোনা, ঐ একি কথা। বাংলালিঙ্ক এখানে ধান্ধাবাজি যা করছে তা হলো এভাবে গ্রাহককে প্যাচে ফেলে, পুরো ইনফরমেশন না জানিয়ে কিছু টাকা রিচার্জ করিয়ে নেয়া আই-টপ-আপের মাধ্যেম। আমি জিপি ইউজ করি, বাংলালিঙ্কে রিচার্জ করা এই টাকা কোনই কাজে লাগবেনা আমার। প্রতারনা যে কতরকম হচ্ছে দেশে, বলারনা। সৎ পথে বিল পরিশোধ করবো, তা করতে গিয়েও বাঁশ খাওয়া লাগছে... কিউবিরও উচিৎ হয়নি এই বিষয়টা না জানিয়ে মেইলটা করা।

এখন যেটা করবো, শাস্তি স্বরূপ কিউবির লাইনটা সাময়িক বন্ধ করে দেবো, আর বাংলালিঙ্ক এর ইন্টারনেট ব্যবহার করবো এই সিম দিয়ে :)। আর টাকা শেষ হবার পর এই সিম ফেলেই দেবো, কোন দরকার নেই এরকম সিম আমার। এরচেয়ে আমার "গ্রামীন চোরা"-ই ভালো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ রাত ১১:৪৩
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×