আমার প্রিয় পোস্ট

শিক্ষা হল পরশ পাথর-রবী ঠাকুর

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী ৬ জন!

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪

শেয়ার করুন:                   Facebook

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে রয়েছেন ৬ জন। পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও রয়েছেন মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এছাড়া ওয়াশিংটন, লন্ডন এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতগণকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়। সাবেক রাষ্ট্রদূত এবং চিফ অফ প্রটোকল মোহাম্মদ জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে এ্যাম্বাসেডর-এট-লার্জ হিসেবে গত ২২ নভেম্বর নিয়োগ দেয়া হয়েছে। এ ধরনের পদের নজির কোনো দেশেই নেই।
আবার বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনতে যে টাস্কফোর্স রয়েছে তা সক্রিয় করতে শিগগিরই মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদ মর্যাদায় আরো একজনকে নিয়োগ দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এক মন্ত্রণালয়ে এত বেশি মন্ত্রী থাকায় সরকারি কোষাগার থেকে গুণতে হচ্ছে বাড়তি টাকা। পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি পিকনিক আমেজে বারবার বিদেশ সফর করে শূন্য হাতে ফিরে আসলেও দেশের মূল্যবান অর্থ নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার অযোগ্যতা চাপা দিতে একই সাথে এই মন্ত্রণালয়ে এত পদের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

সূত্রমতে, গত এক বছরে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি প্রয়োজনে বা অপ্রয়োজনে ২০টির অধিক দেশ সফর করেছেন। কিন্তু দেশের জন্য উল্লেখযোগ্য কোনো ফলাফল আনতে পারেননি। পররাষ্ট্র মন্ত্রী মালয়েশিয়া সফর করেও বাংলাদেশের শ্রমিক সমস্যা সমাধান করতে পারেননি। মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। আবার মরিসাসে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধান করতে চলতি মাসে তার মরিসাস সফর করার কথা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, সরকারের সার্কুলার অনুযায়ী দলগতভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দলের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা, ভ্রমণ অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছ থেকে দলের সকল সদস্যের ভ্রমণের অনুমোদন নিতে হয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রী যতবারই বিদেশে গেছেন ততবারই প্রধানমন্ত্রীর অনুমোদন না নিয়ে তার কার্যালয়ের পরিচালককে সঙ্গে নিয়েছেন। এতে করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশ অমান্য করেছেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। (শীর্ষ নিউজ ডটকম)

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে ।

 

১. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
নীল ভোমরা বলেছেন: অধিক সন্যাসীতে গাজন নষ্ট!
২. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
জর্জিস বলেছেন: নীল ভোমরা বলেছেন: অধিক সন্যাসীতে গাজন নষ্ট!
৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
নিউজকাস্টার বলেছেন: দিপু মনির কথাবার্তা ও আচরণে মনে হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ইচ্ছা-অনিচ্ছার দ্বারা পরিচালিত হয়। টিপাইমুখ বাঁধসহ বিভিন্ন ইস্যুতে দিপুমনির অবস্থান থেকে এমনটিই প্রমাণিত হয়েছে। যদি তাই হয়, তাহলে এ মন্ত্রণালয়ের দরকারটা কি?
১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: চিন্তার বিষয়।

৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০
নিম গাছ বলেছেন: ডিজি টাল কারবার!
৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭
একলব্য১৯৭১ বলেছেন: ভাইরে ফরেন মিনিস্ট্রি হইল সব দলীয় পা-চাটাদের আর সব সার্ভিসের অযোগ্য ছাগল গুলার ডাম্পিং গ্রাউন্ড।দেড় লাখ পরীক্ষার্থীদের মধ্যে মেধায় ফরেন সার্ভিসে ঢুকে ৬ জন(১৫ জন মোট নেয়া হয়)।এরা দেখে যে যখন এদের রাষ্ট্রদূত হওয়ার সময়-তখন ডিপ্লোম্যাসির ডি বানান জানেনা এইরকম সব তথাকথিত জেনারেল আর দলীয় পান্ডারা সেরা সেরা সব পোস্টিং বাগায় নেয়।অচিরেই আমাদের ফরেন মিনিস্ট্রি হবে বিশ্বের একমাত্র ফরেন মিনিস্ট্রি যেখানে ক্যারিয়ার ডিপ্লোম্যাটের চেয়ে ডেপুটেশনে আসা নানান প্রজাতির ছাগলের সংখ্যা বেশি হবে।

একটু ভিন্ন প্রসঙ্গে চলে গেলাম বলে দুঃখিত।
৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৬
তর্ষ বলেছেন: ডিজিটালমনতিরি আমাদের খুকু মনি

 

মোট সময় লেগেছে ০.১৭৪৪ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ