পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল)
১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪০
আমাকে ক্লান্ত করে দিনলিপির পাতা,
দীর্ঘশ্বাসের ধূয়াশা হৃদপিন্ডে হামাগুড়ি দেয়,
ছুঁয়ে দেখা দুরত্বে আমি,আর মনিটরে মুখোমুখি অপরিচিত মৃত চোখ ।
এই সব ফালতু নির্জীব দুপুর,মেছোহাটায় দরাদরি;
ঘুম ভাঙলেই খবরের কাগজ,আঙুল আর দূ:স্বপ্নে মাখামাখি
ক্যামিকেলে বাচিঁয়ে রাখা তোড়া তোড়া বৃন্তহীন গোলাপের অশ্লীলতা,ফুটপাত জুড়ে ...
ক্রমাগত বড়ো হয়ে ওঠার গন্তব্যহীন যাত্রা;
আরো যতো ইতংবিতং,ক্রমান্বয়ে ভুল পাঠ।
গেরুয়া নয়,বরং বিষন্নতার ধূসর আচ্ছাদন
আমাকে মুড়ে রেখেছে আজীবন;
চৌকাঠ ডিঙোলেই অন্য পৃথিবী;
দীর্ঘশ্বাস বদলে নিয়ে অনায়াসে
পেয়ে যাবো দীর্ঘসন্যাস;
গুহাশ্রয়ী রক্তে বয়ে আনা আদিম বিষ্ময়
এক ঝাক প্রজাপতি আলতো ছুয়েঁ দিলে
হাত ভরে উঠবে ডানারঙ আল্পনায়।
তবু আর চৌকাঠ ডিঙানো হলো কই?
কই হলো পঞ্চমীর মেটে জোৎস্নায় ঘর ছাড়া?
কই হলো সব কিছু পাশে ঠেলে বলে ওঠা-দূর ছাই !
আমাকে আটকে রাখেনি জীবনের ধারা,
আমাকে আটকে রাখেনি নির্জীব চৌকাঠ;
আমাকে শুধু আটকে দিলি তুই ।
জীবনের চেয়ে বিশাল এই বাধা ডিঙিয়ে
কিভাবে আমি তবে আমাকে ছুঁই ?
--------------
১৭ অক্টোবর,২০০৭
নিকেতন,ঢাকা ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সূফি বলেছেন:
কী করুম ।কবিতা লিখলেই ব্যন খাইয়া যাই ,তবু মাঝে মাঝে লিখতে ইচ্ছা হয় ।
মাহবুব সুমন বলেছেন:
কোবতে ভালো হয়েছে চোদ্দা
তিখা বলেছেন:
ভাল লাগেনি। মুটামুটি।
আরণ্যক যাযাবর বলেছেন:
দারুণ হইসে, ১০০ তে ১২০।
সূফি বলেছেন:
জোনাকি,এই ব্লগে কিছু ব্লগার আছে ,এরা খারাপ লিখলে ব্যন খায় না,ভালো ল্যাখলে ব্যন খায়। আরো কিছুদিন যাউক,টের পাইবেন ।তিখা,ধন্যবাদ ।মোটামুটি ভালো লাগছে জাইনা পুরাপুরি খুশি হইছি ।
অমি রহমান পিয়াল বলেছেন:
ভালো লাগল
মাছরাঙ্গা বলেছেন:
ভাল।
কালপুরুষ বলেছেন:
কবিতায় সুফি সুলভ বচন না থাকলেও লেখায় বেশ সুফিয়ানা (মুন্সিয়ানা) ভাব আছে। চলতে থাকুক।
রাগ ইমন বলেছেন:
ইমনের পথ আগলে থাকে না এমন কি শূন্যতাও মৃত্যু ভালোবেসে দেখি সেও নেই অপেক্ষায়
আমার সামনে কোন স্মৃতিময় পুরুষ নেই আজ
তবু আকণ্ঠ প্রোথিত অশালীন সুশীল মায়ায়
মায়ায় ঘুণে নিলো একটা শান্তিময় ঘুমের আহবান
আমার টান টান মুক্তি পথে কেবল মায়ার ভাঁজ!
__________________
আপনার কবিতা পড়ে কি ঘটে গেলো , লিখতে ইচ্ছে করছে না। এক গোছা ভুল ভরা মায়া জোছনার ফুল পাঠিয়ে দিলাম ।
__________________
একটা গান শুইনেন । জগজিত সিং এর । "পানিমে মীন পিয়াসী "।
গন্ডারঃ বলেছেন:
চলুক
রাশেদ বলেছেন:
৫
মানুষ বলেছেন:
ভাল লাগল। ৫
`হাসান বলেছেন:
ভাল লাগল। ৫
আরণ্যক যাযাবর বলেছেন:
অশ্রু, তোমার কোবতে কৈ গেলো?
আমি কে বলেছেন:
৫
রাশেদ বলেছেন:
আবার পইড়া গেলাম।
রাশেদ বলেছেন:
রাশেদ বলেছেন: আবার পইড়া গেলাম।
মানুষ বলেছেন:
আরও একবার পড়লাম
রাশেদ বলেছেন:
টেস্ট!
মানুষ বলেছেন:
এই একটা কবিতা বার বার পড়তে ইচ্ছা করে।
বিষাক্ত মানুষ বলেছেন:
+
বিষাক্ত মানুষ বলেছেন:
খোমাখাতায় লিংক পাইয়া আবার আসলাম ... আবার পড়লামঅনেক আগে কোন এক রাতে এই কবিতাটার দিকে তাকায়া গোটাকয়েক সিগারেট পুড়িয়েছিলাম মনে আছে ।
মানুষ বলেছেন:
আবার পড়লাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















