somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার এক চেটিং সফ্টওয়্যার ট্রিলিয়ান

১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল চেটিং শব্দটির সাথে পরিচিত নন এমন কাউকে খুজে পাওয়াটা কঠিন। এই চেটিং যে আজকাল কত প্রয়োজনীয় একটি যোগাযোগ ব্যাবস্থা তা বলা বাহুল্য। স্কুল, কলেজে ও ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে চেটিং মানেই অনেক মজার একটা জিনিস। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, ইয়াহু রুমে ঢুকে নতুন নতুন বন্ধু খুঁজে নিতে এর জুরি নেই। কিন্তু এই চেটিং ই আবার খুলে দিতে পারে আপনার ভাগ্যের দোয়ার। চেটিং করে উন্নত দেশের মানুষের সাথে খাতির করে অনেক সুযোগ সুবিধা আজকাল অনেকেই নিচ্ছেন। অনেকে বা বিদেশে’র কাজ পেতে, বিদেশে চাকুরী পেতে দিচ্ছেন চেটিং এ ইন্টরভিও। যাক, এত কিছু বলার কারন হলো, এই চেটিং যে আপনি করবেন তার জন্য আপনার দরকার ভালো একটি সফ্টওয়্যার। চিন্তা করে দেখুন, ইয়াহু, এমএসএন, আই আরসি, আই সি কিও ইত্যাদি চেটিং সার্ভিসের জন্য কি আপনি আলাদা আলাদা সফ্টওয়্যার ব্যাবহার করবেন? শুধু মাত্র ইয়াহু আর এমএসএন ই আপনার র‌্যাম এ দখল করবে প্রায় ৮০ মেগাবাইট মেমরি! আমার মতে, সবচেয়ে ভালো সফ্টওয়্যার হলো ট্রিলিয়ান। । এবার আসুন আমরা একটু খতিয়ে দেখি কেন ব্যাবহার করা যেতে পারে এই ট্রিলিয়ান।

১। আপনি যত খুশি ইয়াহু,এমএসএন ইত্যাদি আইডি তে একই সাথে লগইন করে থাকতে পারবেন। করতে পারবেন ফাইল শেয়ারিং।
২। যত খুশি আইডিতে লগইন থাকুন না কেন (ইয়াহু,এমএসএন ইত্যাদি) র‌্যাম এ দখল করবে মাত্র ৮ মেগা’র কাছাকাছি মেমরি!
৩। আপনার চেটিং হিষ্টোরি জমা থাকবে ব্যাক্তি ও তারিখ অনুসারে। যে কোন সময় দেখে নিতে পারেন পুরনো কথাবার্তা। হয়ত অনেক জরুরী তথ্যের জন্য আপনাকে চ্যাটিং হিষ্টোরি যারপরনাই সাহায্য করবে।
৪। আপনি যার সাথে কথা বলছেন তার ব্যাবহৃত সবকয়টি ডিসপ্লে পিকচার জমা থাকবে আপনার চ্যাটিং হিষ্টোরিতে।
৫। আপনার যদি ইন্টারনেট না ও থাকে, লোকাল ল্যান এ আপনি অন্য ইউজারদের সাথে করতে পারেন চ্যাটিং এবং ফাইল শেয়ারিং।
৬। আপনি কম্পিউটারের সামনে না থাকলে যদি কেই মেসেজ দেয় তখন ট্রিলিয়ান একটা উত্তর দিয়ে দিবে যে আপনি এই মুহূর্তে কম্পিউটারের সামনে নেই। এই মেসেসটি আপনি নিজের মত করে সেট ও করে দিতে পারিন।
৭। চ্যাটরুমে ঢুকতে নিবে খুবই কম সময়।
৮। মজার ব্যাপার হলো, আপনি ইনষ্টল্ড ট্রিলিয়ান ফোল্ডারটি কপি করে রেখে দিতে পারেন আপনার পেন ড্রাইভে। যেখানেই যান না কেন, নতুন করে ইনষ্টল করার কোন ঝামেলাই নেই। শুধু ট্রিলিয়ানটি ওপেন করুন। ব্যাস আপনার সমস্ত হিষ্টোরি নিয়ে ওপেন হয়ে যাবে ট্রিলিয়ান।

এমনটা অনেক সময়ই হয় যে, হয়ত অনেক আগে একটা ইয়াহু বা এমএসএন আইডি খুলেছিলেন যা নাকি আর ব্যাবহার করছেন না। কিন্তু এতে রয়ে গেছে আপনার বেশ কিছু বন্ধুদের লিষ্ট। কোন সমস্যা নেই যত খুশি আইডিতে লগইন করে আপনি একসাথে সবকয়টা থেকেই চ্যাটিং করতে পারবেন ট্রিলিয়ান এ। বাজারে এখন চলছে ট্রিলিয়ান-৩.০ ভার্সন। অচিরেই আসছে ট্রিলিয়ান-৪.০ যার বানিজ্যক নাম রাখা হয়েছে ট্রিলিয়ান এসট্রা। এর ইউআরএল হলো http://www.trillianastra.com। ট্রিলিয়ান এর প্রতিটি ভার্সনেরই দুই রকম সুবিধা থাকে। প্রো এবং বেসিক। ব্যাসিক হচ্ছে ফ্রি ভার্সন আর প্রো আপনাকে কিনে নিতে হবে। মজার ব্যাপার হলো, বেসিক ও প্রো এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। বেসিক এ আপনি লিষ্ট ভিওতে আইকন এ ছবি দেখতে পাবেন না এবং হিষ্টোরিতে ক্যালেন্ডার ভিও পাবেননা। এ ছাড়া আর কোন মেজর পার্থক্য নেই। আপনি যদি ইন্টারেষ্টেড হয়ে থাকেন তাহলে একবার ইনষ্টল করে দেখে নিতে পারের আরো কত কত সুবিধা রয়েছে এতে। মনে হয় আপনি এই রকম একটি সফ্টওয়্যার এর সন্ধানেই ছিলেন এত দিন!
http://www.trilliananywhere.com/
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪১
২৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×