আপনারা অনেকেই লাইভ লিনাক্স সিডি’র নাম নিশ্চয়ই শুনেছেন। লাইভ লিনাক্সের মধ্যে খুব জনপ্রিয় দুটি সিডি হলো ব্র“ন্তুক ও নপিক্স। আসুন আগে বুঝে নেই লাইভ সিডি’র মানে কি?
লাইভ সিডি হলো এমন এক ধরনের বুটেবল সিডি যার মধ্যে অপারেটিং সিষ্টেম ইনষ্টল্ড অবস্থায় থাকে। এইধরনের সিডি থেকে অপারেটিং সিষ্টেম রান করানোর জন্য আপনার পিসিতে কোন হার্ডডিস্ক না থাকলেও চলবে। কেননা লাইভ সিডি রান করে র্যাম থেকে। র্যামের মধ্যে সে একটি ভার্চুয়াল ড্রাইভ তৈরী করে নেয়। আর আপনারা জানেন র্যাম এ কোন কিছুই স্থায়ীবাবে সেভ থাকেনা। তাই যখন পিসি রিস্টার্ট দিবেন তখন আর এই ভার্চুয়াল ড্রাইভের কোন অস্তিত্বই থাকবেনা।
অতএব আপনি যদি লিনাক্সে কোন ছোটখাটো কাজ করতে চান, তাহলে লিনাক্স যে ইনস্টল করতেই হবে তা নয়। আপনি শুধুমাত্র একটি লিনাক্সের লাইভ সিডি দিয়েই করে নিতে পারেন লিনাক্সের যাবতীয় কাজ। তবে সমস্যা হলো, যখনই পিসি রিস্টার্ট দিবেন, তখনই আপনার সকল সেটিংস মুছে গিয়ে আবার সেই শুরু থেকে শুরু হবে।
এতন লিনাক্স লাইভ সিডি নিয়ে আলোচনা করার কারন হলো, লিনাক্্েরর লাইভ সিডিটি মোটামোটিভাবে আমাদের কাছে পরিচিত। এবং বাজারে তা কিনতে পাওয়া যায়, এবং ইন্টারনেট থেকেও আইএসও ফাইল ডাউনলোড করা যায়। দুঃখের কথা হলো, জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্্রপি’র জন্য নেই কোন লাইভ সিডি। তারমানে কোন কারনে যদি আপনার অপারেটিং সিষ্টেম নষ্ট হয়ে যায় এবং ফাইল রিকোভারি করতে হয়। তাহলে আপনার এহেন বিপদে কাজে আসবে লাইভ উইন্ডোজ এক্সপি’া সিডিটি। যেহেতু লাইভ উইন্ডোজ এক্সপি’র সিডি রেডিমেট পাওয়া যায়না, তাই আপনাকে বানিয়ে নিতে হবে লাইভ উইন্ডোজ এক্সপি’র সিডি।
এবার আসুন মূল প্রসঙ্গে আসি। ইন্টারনেট থেকে নামিয়ে নিন ৩.১৫ মেগাবাইটের PE builder 3.1.10a নাম এর একটি ছোট্ট সফ্টওয়্যার। যার সাহায্যে বানাতে হয় লাইভ উইন্ডোজ এক্সপি’র সিডি। এবার এই ফাইলটি ইনস্টল করে নিন আপনার পিসিতে। ইনস্টল হয়ে যাবার পরে এই সফ্টওয়্যারটি ওপেন করুন। নেক্সট নেক্সট করতে থাকলে একটা সময় উইন্ডোজের বুটেবল সিডিটি আপনাকে দিতে বলবে সিডি রমএ। উইন্ডোজের বুটেবল সিডিটি সিডিরম এ প্রবেশ করিয়ে আবার নেক্সট করুন। সব শেষে একটি আইএসও ফাইল জেনারেট হবে। এই আইএসও ফাইলটি একটি সিডিরে রাইট করে নিন। ব্যাস্ হয়ে গেল আপনার লাইভ উইন্ডোজ এক্সপি’র সিডি। এখন এই সিডিটি থেকে আপনি সরাসরি চালাতে পারবেন উইন্ডোজ এক্সপি। সিডি থেকে উইন্ডোজ এক্সপি রান করেই আপনি সেরে নিতে পারেন ডাটা ব্যাকআপ, হার্ডওয়্যার চেকআপ এর মত বেশ কিছু জরুরী কাজ।
চিন্তা করে দেখুন, হয়ত আপনার পিসি’র পাসওয়ার্ড গেছেন ভুলে। কিন্তু বেশ কিছু ফাইল কপি করে নিতে হবে এুনই। কোন সমস্যা নেই। লাইভ উইন্ডোজ এক্সপি’র সিডি দিয়ে সিডি থেকে রান করে ফেলুন উইন্ডোজ এক্সপি। এখন যা খুশি করে নিন। যদি এ কাজ করতে গিয়ে কোন টেকনিক্যাল সমস্যায় পড়েন, তাহলে আমার সাথে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



