ধরুন যে কোন কারনেই হোক আপনি অফিসে যেতে পারেননি। কারনটা হতে পারে ঝুম বৃষ্টি, অসুস্থতা কিংবা অন্যকিছু । কারন যাই হোক না কেন, জীবন তো আর থেমে থাকবেনা। যদি ব্যাপারটা এই রকম হয় যে আপনার সামান্য একটু কাজের জন্য হয়ত সমস্ত প্রজেক্ট প্রপোজল কিংবা টেন্ডারের কাজটিই আটকে আছে তাহলে তো বিরাট সমস্যা। অথবা এমনও হতে পারে যে অফিসের কম্পিউটারে আপনি একটি ফাইল রেখছেন যা নাকি আপনার অনুপস্থিতিতে কেউ খুঁজে পাচ্ছেনা অথবা আপনি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটি খুলে না দিলে কেউ ফাইলটি নিয়ে কাজ করতে পারছেনা। তাহলে এই সামান্য ২/১ মিনিট কাজের জন্য কি আপনি অফিসে যাবেন? যদি আপনার অফডে থাকে, যদি শহর ছেড়ে বাইরে কোথাও থাকেন তাহলেতো আরো বিপদ!
যাক এতগুলো যদি’র সমন্বয়ে ঘটনাটাকে আর প্যাঁচাবোনা। এবার খোলাখুলি বলেই ফেলি যা বলতে চাচ্ছিলাম। ধরুন আপনি যদি বাসায় বসে অফিসের পিসিতে কাজ করতে চান তাহলে কিভাবে তা করতে পারবেন এই বিষয়টিই আলোচনা করছি। এধরনের কাজকে “রিমোট ডেস্কটপ শেয়ারিং” বলা হয়ে থাকে। উইন্ডোজের নিজস্ব একটি টুল্স দিয়ে আপনি এই কাজটি করতে পারেন। এর জন্য অফিসের কম্পিউটারটিতে মাই-কম্পিউটারে রাইট কিক করে প্রপারটিজে যান, এবার উপর থেকে ’রিমোট’ ট্যাবটি সিলেক্ট করুন। এবার Allow users to connect remotely to this computer এই চেক বক্সটিতে টিক দিয়ে দিন। ব্যাস হয়ে গেল অর্ধেক কর্ম সাধন! এখন আপনার অফিসের কম্পিউটারটির আইপি জেনে নিন। এর জন্য স্টার্ট->রান এ গিয়ে cmd লিখে এন্টার দিন। ডস্ ওপেন হবে। এখানে ipconfig/All লিখে এন্টার দিন। তাহলেই পেয়ে যাবেন আপনার অফিসের কম্পিউটারটির আইপি এড্রেস। এই এড্রেসটি কোথাও নোট রেখে দিন। এই এড্রেসটি দিয়েই আপনি দূরের অন্য কম্পিউটার থেকে কানেক্ট হবেন এই পিসিতে। ধরুন আইপিটি পেলেন ২০২.২২.১৯৪.১
এবার যে কম্পিউটার থেকে আপনি কানেক্ট হতে চান (আপনার ডেস্কটপ বা ল্যাপটপ) এই কম্পিউটারের স্টার্ট->প্রগ্রোম->এক্্েরসরিজ->কমিউনিকেশন-> রিমোট ডেস্কটপ কানেকশান এ যান। এখানে আপনার অফিসের কম্পিউটারটির আইপি দিয়ে কানেক্ট এ কিক করুন।
ব্যাস হয়ে গেল। অফিসের কম্পিউটার চলে আসবে আপনার পিসিতে! এবার যা খুশি করতে পারেন। মনে হবে যেন আপনি অফিসেই বসে আছেন!
উপরোক্ত ব্যাবস্থাটি নিঃসন্দেহে একটি ভালো পন্থা। কিন্তু সমস্যা হলো, এই কাজটি করতে হলে আপনার অফিসের পিসিটি কানেক্ট থাকতে হবে রিয়েল আইপিতে। একটি রিয়েল আইপি সহ ইন্টারনেট কানেকশান বাংলাদেশে খুবই ব্যায়বহুল। যা নাকি অনেকের পইে তা বহন করা সম্ভব হবেনা। তাই আসুন উপরোক্ত কাজটি করার জন্য সহজ একটি উপায় বলে দেই।
অফিসের পিসিটিতে বসে ঢুকুন http://www.logmein.com এ। এবার এই সাইট থেকে ডাউনলোড করে নিন লগমিইন নামের খুবই ছোট একটি সফ্টওয়্যার। তারপর ইনস্টল করে নিন। ইনষ্টল করতে গেলে আপনাকে একটি ইমেইল এড্রেস দিতে বলবে। একটি ভেলিট ইমেইল এড্রেস দিয়ে দিন। ব্যস্ হয়ে গেল অর্ধেক কাজ। এবার যে পিসি থেকে আপনি এক্সেস করতে চাচ্ছেন অফিসের পিসিটিকে, এ পিসিতে ব্রাউজ করুন http://www.logmein.com এ এবং দিন আপনার সেই ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড। ব্যাস চলে আসবে অফিসের ডেস্কটপটি আপনার কম্পিউটারের ডেস্কটপে! এর জন্য অফিসের কম্পিউটারটিতে কোন রিয়েল আইপি থাকার দরকার নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



