চলো দিগন্তে গিয়ে আকাশটাকে ছুঁই
যেখানে নীলাম্বর ছুঁয়েছে ঐ ভূঁই।
যেখানে নদীটার শুরু ঐ পাহাড়ের গায়
বনের শেষে খোলা মাঠের শুরু হয়েছে যেথায়।।
যেখানে পুষ্পভারে গেছে লতা নুই।ঐ
যেখানে অলি কলির খেলা চলে সারা বেলা
যেখানে মেঘে মেঘের ভেলা নীলাকাশে ভাসায় ভেলা।।
যেখানে উদাস পবন বয় নিতুই।ঐ
১২.১.০৬, সাহেবাবাদ, কুমিল্লা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


