এতযে কথা মনে কেমনে কারে কই
এতযে সুধা প্রানে কেমনে একা বই।।
আমি গোপনে বাসিনু ভাল বহুজনে
হায় তবু মোরে কেহ ধরিলনা মনে।।
কারে তবে দিয়ে সুধা আমি মুক্ত হই।ঐ
কেহ মোরে অবহেলে মানিলনা প্রিয়ে
কেহবা ভয়ে রাখিলো মোরে মান দিয়ে।।
আজও বিষাদে হেরি আমি কারো নই।ঐ
(১৪ অক্ষরের)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


