আমার প্রিয় পোস্ট
- যেভাবে তিলে তিলে তৈরি হল আমার অস্তিত্ব-একটি ছবিব্লগ - বেঙ্গলেনসিস
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা”! - অ্যাঙ্গেল বয়
- মাওয়ের শেষ নাচিয়ে - বিধান রিবেরু*
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- বঙ্গদেশের ফটু রঙ্গ - ১ - কাঙাল মামা
- যা আছে কপালে||জাহান্নামের চৌরাস্তা যাওয়ার আগে শেষ টানা-সেরা ছবিস্টোরি - ইউনুস খান
- রুবাই-২৯ - এ.টি.এম.মোস্তফা কামাল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- বিক্ষিপ্ত (random) কিছু ছবি - নূরুল আমীন
- একটি ভালোবাসা কিম্বা ভালো না বাসার গল্প (৩য় পর্ব) - পারভেজ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার 'স'য়েরা - রুখসানা তাজীন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- কবিতা এবং মন্তব্য (পর্ব-২) [ কবিতা বোঝার জন্য একজন পাঠক কি করতে পারেন] - কাল্বেলা
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
- প্রত্নতত্ত্ব পাচার: কিছু অজানা, গুরুত্বপূর্ণ তথ্য। বিচার চাই - প্রধান বিচারপতি, কাদরীর আর মইনুলের - মোসতফা মনির সৌরভ
- বিহংগের বয়কট - বিহংগ
- চরমপত্র : ইথারে এক অন্য মুক্তিযুদ্ধ - অমি রহমান পিয়াল
- হু ইজ ইন চায়না।? (জোকস্) - নাজিম উদদীন
দায়ভার
১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৩
এসো বৈশাখ এসো...
আমার নব-বর্ষ হর্ষরাশি দিয়ে শুরু হয়না
শুরু হয় বটমূলের রক্তের দায়ভারের পাষাণ বেদনায়।
যারা তোমার আগমনীতে বোমা ফাটালো
আমি আজও তাদেরকে জ্যান্ত পুতে ফেলতে পারিনি,
আমার নতুন বছর শুরু হয় এই দায়ভারের পাষাণ বেদনায়।
আজও টেলিভিশনে ঐসব বিজাতের ছবি দেখি
তারা আজ গাড়ীতে আমার দেশের পতাকা লাগায়ে ঘুরে, কত বড় অস্পর্ধা!!
আমার নতুন বছর শুরু হয় এই দায়ভারের পাষাণ বেদনায়।
তোমার আগমনী আমাকে আবার মনে করিয়ে দেয়
বীরেরা সব ঘুমায়ে গেছে এ দেশে!
যুদ্ধাপরাধীদের বিচার করার মত বীরের জন্ম আমার দেশ-মাতা দিতে পারেনি আজও
আমার নতুন বছর শুরু হয় এই দায়ভারের পাষাণ বেদনায়।
এসো বৈশাখ এসো...
এমন দমকা কাল বৈশাখী নিয়ে এসো
যেন তোমার আচলে যারা রক্তের দাগ বসায়েছে
তাদের রক্ত দিয়ে তোমার আগমনী গীত আমি লিখতে পারি।
এমন পৌরষের উচ্ছল বান নিয়ে এসো
যেন যুদ্ধাপরাধীদের বিচার করার মত পৌরষ-বীরের ঘুম ভাঙ্গে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিয়াভাই সিলটী বলেছেন:
এসো বৈশাখ এসো...এমন দমকা কাল বৈশাখী নিয়ে এসো
যেন তোমার আচলে যারা রক্তের দাগ বসায়েছে
তাদের রক্ত দিয়ে তোমার আগমনী গীত আমি লিখতে পারি।
এমন পৌরষের উচ্ছল বান নিয়ে এসো
যেন যুদ্ধাপরাধীদের বিচার করার মত পৌরষ-বীরের ঘুম ভাঙ্গে।
আমি এমনি কিছুর প্রত্যাশায় রাত জেগে বসে ছিলাম।+++
লেখক বলেছেন: আমি জানতাম, আপনার পদার্পণ হবেই আমার লেখায়। নববর্ষের অনেক শুভেচ্ছা...
পুতুল বলেছেন:
এসো বৈশাখ এসো...এমন দমকা কাল বৈশাখী নিয়ে এসো
যেন তোমার আচলে যারা রক্তের দাগ বসায়েছে
তাদের রক্ত দিয়ে তোমার আগমনী গীত আমি লিখতে পারি।
এমন পৌরষের উচ্ছল বান নিয়ে এসো
যেন যুদ্ধাপরাধীদের বিচার করার মত পৌরষ-বীরের ঘুম ভাঙ্গে।
মুগ্ধ হলাম। না পড়লে কিছু মিস করতাম। অনেক অনেক ধন্যবাদ। নব বর্ষের শেরা উপহার। প্রিয়তে সাজিয়ে রাখলাম।
লেখক বলেছেন: আপনাকে দেখিনি, হয়তো কখনো দেখবোওনা..তবু আপনাকে কেন জানিনা খুব চেনা, খুব কাছের মনে হয়। যদি বাংলাদেশে থাকেন তাহলে ঢাকার কাওরান বাজার এলাকাতে আসলে অবশ্যই দেখা করে আমাকে ঋণী করে যাবেন আশা করি। ইটিভি তে এসে অরুণ বল্লেই হবে।
পুতুল বলেছেন:
ভাই,"অরুণ দাদায় আসবে, আসবে গো প্রাণ সখী
নৌকার মাঝি হইয়া গো।।"
ছোট বেলায় যাত্রা পালায় গেয়েছিলাম। এখন আবার মনে পড়ল।
ভাই থাকিতো মিউনিখে। দেশে আসলে নিশ্চই আপনাকে দেখতে আসব। আমন্ত্রনের জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















এমন দমকা কাল বৈশাখী নিয়ে এসো