কাঁদবেই যদি, এ কাধে কেন কাঁদনা
ঐ শিশুর মত মোরে বাহুতে বাধনা।।
যেমনি হেসে কথা বলো সবার সনে
তেমন করে কও আমারে নিরজনে।।
মান ধরে রবো, ভাঙ্গাতে তারে সাধনা।ঐ
সুখ,স্বপন এই বুকে কেন খুঁজনা
কত করে তোমারে চাই, তাতো বুঝনা।।
ভালবাসো আমারে, এই গূঢ় বাসনা।ঐ
১৬-১-০৩, সাহেবাবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

