সংক্ষিপ্ত সংলাপ - ৪৬ (৩০০ দিনের স্বর্গবাস)
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংক্ষিপ্ত সংলাপ - ৪৫ (প্রেমের জগৎ বনাম বাস্তব জগৎ) : তোর এমন হাল কেন?
: ভালো আছি।
: ভনিতা নয়। তো... কেন?
: স্বর্গবাস সইলোনা
: কার দোষে?
: ভাগ্যের
: আড়াল?
: নাহ এই ই সত্য
: কয় দিনের?
: ১০ মাস
: হুমম ৩০০ দিনের স্বর্গবাস
: আমিতো সেকেন্ডে গুনি
: কেন?
: বড় মাত্রায় সুখ বৃদ্ধি।
: রাত জাগিস?
: না, রাত আমাকে জাগায়
: উল্টো করে কেন বলিস?
: বলিনিতো!
: রাত কেন জাগায়?
: অন্ধকারের পথধরে স্মৃতির আনাগোনা।
: বড্ড জটিল হয়ে গেছিস
: জীবনটাও

: স্বর্গ কিন্তু আট টা

: আমার স্বর্গ একমুখী এক।
: অন্য স্বর্গে কেন নয়?
: ঐ গুছানো স্বপ্নটাই যে চাই!
: কেন?
: আনাচেকানাচে রেখে এসেছি স্মৃতি
: নতুন করে গড়ে তুলো
: নাহ্, স্মৃতিছাড়া মানুষ বাঁচেনা
: এখন কি বেঁচে আছিস!
: (চুপ)
: অন্য কাউকে সুযোগ দে, স্বর্গ গড়ার
: নাহ, স্বর্গ বিচ্যুতির ব্যাথা বড় কষ্ট রে..
: সুযোগ দে, তোর আঙ্গিনায় এসে গড়বে স্বর্গ
: (চুপ)
২১-১০-০৮, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন