আমার প্রিয় পোস্ট

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৬১ (মানবতাবাদী দল)

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০

শেয়ারঃ
0 0 0

সংক্ষিপ্ত সংলাপ - ৬০ (ফিরে পেতে চাই, ফিরায়ে দিবো বলে)

: নির্বাচন হবে?
: যায় আসেনা :(
: তবু দরকার কিন্তু!
: হুমম.. তা ঠিক
: ব্যাবসা, চাকরী সব থেমে আছে
: হুম..সেই
: দুর্নীতি হোক, পেটে ভাত চাই
: হা
: কাকে ভোট দিবি?
: এই নিয়েইতো বিপদ
: সে কেন?
: অন্ন জোগাতে ব্যাস্ত, দলের ভালমন্দ কখন বুঝি?
: তবু ভোট!
: দল তো করিনা, ব্যাক্তি দেখতে হবে
: শুধু ব্যাক্তি!
: তা ঠিক, পাশ করবে কিনা তাও বুঝতে হবে ;)
: হে হে হে হুমম.. ভোট পচায়ে লাভ কি?
: অপেক্ষায় আছিরে
: আমরা সবাই অপেক্ষায় আছি, দেশের ভালোর
: নাহ, আমার হলো একটি দলের অপেক্ষা
: আবার নতুন দল!
: নাহ নামে নয়, কাজে যারা মানবতাবাদী দল।
২-১১-০৮, ঢাকা

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
পারভেজ বলেছেন: ভালো আশাবাদ। ভাল লাগলো।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: অত পার্টি টার্টি সত্যিই বুঝিনা :(। জ্ঞানতঃ খারাপ কাজ এড়িয়ে চলি, প্রচন্ড খাটতেও পারি; তাই ভালো কোন একজন নেতার হাতে (মহাথির এর মত) এই দেশ-নৌকার বৈঠা যেন যায়, ব্যাক্তি হিসাবে শ্রম/মেধা দিয়ে আছি ঐ নেতার পিছে, আছি এই দেশের বুকে দেশটাকে বুকে করে।

২. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:০০
একরামুল হক শামীম বলেছেন: সংক্ষিপ্ত কথোপকথনে নির্বাচনী আমেজ।
বাহ!!
ভালো লাগছে।
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: :)

৩. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:০৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমি ভাবতেছি, আমার ভোট-টা কাউকেই দিবো না। কাউকেই যোগ্য মনে হয় না। এই চোর-বাটপার-দূর্নীতিবাজ নেতাদের বর্জন করা উচিত।
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: মন্দের ভালোকে অন্তত ভোট দিতে হবে, তাইনা? ভোট দেওয়াতো নাগরিক দায়িত্ব।

৪. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
কৌশিক_বিশ্বাস বলেছেন: আজকের পরিপ্রেক্ষিতে অনেক মূল্যবান চিন্তাধারা এটা। অনেকের মনের আশার কথা।
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।

৫. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:১৫
শিরোনামহীন বলেছেন: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমি ভাবতেছি, আমার ভোট-টা কাউকেই দিবো না। কাউকেই যোগ্য মনে হয় না। এই চোর-বাটপার-দূর্নীতিবাজ নেতাদের বর্জন করা উচিত।
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: তুই দেখি মন্তব্য-চোন্নি হইয়া গেলি ;)

৬. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মন্দের ভালোকেও দিবো না। ক্ষমতায় এসে সে মন্দের শিরোমণি হবে। তারচে' ওটা আমি নষ্ট করবো। নষ্টদের ভোট দেওয়ার চাইতে আমার ভোটটা নষ্টই হোক। আর ভোট দিবো না কেন? অবশ্যই দিতে যাবো!
৭. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
নাজনীন খলিল বলেছেন: নাহ নামে নয়, কাজে যারা মানবতাবাদী দল


ভাল লাগল। অনেক শুভেচ্ছা।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন: হুমম..এই লাইনটাই মুখ্যম লাইন ছিলো। ধন্যবাদ আপু।

 

মোট সময় লেগেছে ২.৫৫২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ২০০৬ এ গ্রাজুএশন করে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করলাম সিএসবি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ