এক যুগ পরে ফিরে এসেছি আবার
কুয়াশায় ঘেরা শীতের বিকেল বেলায়।
খোলা মাঠ, মাঝে সরু পথ
তেমনই আছে, আগের মতই।
সরিষা'র আবাদে বুঝিবা ব্যাপকতা হ্রাস
শীতের আবেশ তবু কমেনি কণামাত্র!
ধূলার মত ধূয়াময় কুয়াশা আজও আছে
আটকে থাকে যেন গাছের সমান্তরাল আকাশে।
ঘাস, মাটি ভার হয়ে আসে শীতেল পরশে
আমি দাড়াই আগের মত, আগের সেই পথে।
এ পথেই এক যুগ আগে হেটে যেত
গোলাপী বসনখানি, বেনী করা বুঝি চুল।
এপাড় হতে ওপাড়ে অদৃশ্য হয়ে যেত ধীরে
জিজ্ঞাসার সুযোগ সাহস কিছুই হয়নি।
আজ একযুগ পরে এসে মনে পড়ে, খুব
বুঝিবা কেবল গতদিনের সেই স্মৃতি, আকুলতা।
এক যুগ আগেও সে যেমনি ছিলো
স্মৃতি-জাগ্রিতা আজও তেমন আছে অচেনা।
৩-১১-০৮, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



