আমার প্রিয় পোস্ট

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৬৬ (তোর ভদ্রতার কাঁথায় আগুন)

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

শেয়ারঃ
0 0 0

সংক্ষিপ্ত সংলাপ - ৬৫ (মন যদি দেই,অন্য কিছু রাখবো কেন!)

: বদলে গেছিস্ :(
: ভাল না খারাপ?
: কার বিচারে?
: তোর!
: জানিনা :(
: তারমানে খারাপ..
: হুমম
: ভালোবাসছিনা?!
: বাসছিস
: সময় দিচ্ছিনা?
: দিচ্ছিস্
: কেয়ার করছিনা?
: বেশীই করছিস্
: এইটা খারাপ?
: হুমম
: সে কিভাবে?
: এত কেয়ার করতে বলেটা কে!
: কি করবো তবে?
: দস্যিপনা
: যেমন
: জড়িয়ে ধরবি
: আচ্ছা আচ্ছা, আর ;)
: সুযোগ সন্ধানী হবি ;)
: রেগেতো যাস্ !
: সেতো যাবোই, তাই বলে থেমে যাবি?
: থামতে কি নেই?
: সব কিছু কি মুখে বলবো? বুদ্ধু।
: আজ দেখি খেপেই গেলি!
: খালি খালি বুড়ি হবো?
: পাছে অভদ্র হই :(
: তোর ভদ্রতার কাঁথায় আগুন
৫-১১-০৮, ঢাকা।

 

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
অপ্‌সরা বলেছেন: ভালোবাসার সংলাপ??
০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: অপ্সরা'পু আমি এইসব বুঝিনা, কবি কইতে পারবো ;)

৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমি তো দিন দিন এই "সুখী মানুষ" পুলাডার ভক্ত হৈয়া যাইতেছি...........:)

খিপ্পিটাপ বয়..........:)
০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ পান্না ভাইয়া। :)

৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৪
কৌশিক_বিশ্বাস বলেছেন: প্রকৃতির আইনকানুন :| কেউ এড়িয়ে যেতে পারেনা :(
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: নিজেতো সারাটা জীবন ভদ্রতার মুখোশ পড়েই নষ্ট করে দিলাম :( তবু মাঝে মাঝে দস্যিপনা করতে ইচ্ছা হয়। ;)

এওকি প্রকৃতির নিয়ম দাদা?

৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৬
কৌশিক_বিশ্বাস বলেছেন: না এইটা আমাদের অসুখ, কিছু কিছু মানুষের আছে এই অসুখ, তাই সমস্যা (সত্যযুগ হলে অসুখ বলতাম না)
৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৭
মহাজাগতিক বলেছেন: দাদা "পূর্ণেন্দু পত্রী" মনে হয়? খুলে বলবেন কি?
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: পূর্ণেন্দু পত্রী এবং আহসান হাবিব এই দুইজনের লেখা পড়েই হুট করে মাথায় এসেছিলো সংক্ষিপ্ত আকারে কথা প্রকাশ করা যায় কিনা চেষ্টা করে দেখি। এর ফলেই চেষ্টা করে যাচ্ছি নিজের ভঙ্গিতে...

৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো.........।সংলাপ ১০০ হলে একটা বই বের করো......
সংলাপের মধ্যি দিয়ে সত্যি আসুক.......।কবিকে বলো।:)
শুভকামনা।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: আপু আমার বই কে বের করবে? :(
আর আমি গরীবের ও গরীব ... নিজের টাকায় বই বের করতে পারোবনা।

৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯
মহাজাগতিক বলেছেন: মান রেখেছেন। চালিয়ে যান। ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: মহাজাগতিক ভাই, মান রেখেছি যে ব্যাপারটা বুঝলামনা :( ভালো না খারাপ?

শুরুতে অনেক কম কম কথায় সংলাপ লেখতাম এখন একটু বড় হয়ে যাচ্ছে কথাগুলো, আরো ছোট করার চেষ্টা করছি।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: খোল্লামখোল্লা লেখে মজা পাইতাসি ;)

১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১
রিজভী বলেছেন: তোর ভদ্রতার কাঁথায় আগুন........

অসাধারণ ;)

+
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হা হা হা হা...

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: থাংকু

১২. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পুরাই গেলো পোলাটা...এই কয়দিন আসিনাই...তার মাঝে এই অবস্থা!!
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ভাইয়া, ভালা অবস্থা :) না খারাপ? :(

১৩. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৮
বিবর্তনবাদী বলেছেন: হয় নাই, ল্যাক অফ এক্সপেরিয়েন্স। :P:P

এইভাবে কখনই বলে না
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: এ হে হে হে.. লিপু তোমার মন্তব্য পড়ি আর হাসি... :) হাসতেই থাকি.. ;)

 

মোট সময় লেগেছে ০.৯২৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ২০০৬ এ গ্রাজুএশন করে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করলাম সিএসবি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ