তুমি এমনি করেই আসো এমনি করেই যাও
কত ফুল যে তোমার তরে ফুটে কুঞ্জে থরেথরে
ফিরেও না চাও, তুমি ফিরেও না চাও।
কার বা হৃদে কত প্রণয় রেখেছে তোমার তরে
হয়না তোমার সাধ দেখতে নয়ন ভরে।
কতনা কবি দাড়ায়ে দ্বারে
গীত-ভাষায় তোমারে যে চায়,
চাওনি বুঝিবারে, তুমি জানোনা বুঝিবারে।
না বলে কথা, এঁকে নিরবতা কি যে বলে যাও
তুমি না বলা কথায় কি বলিতে চাও?
৮.৩.০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

