টিভি মিডিয়ায় চাকরী - ১
এইচ আর : বাংলায় অবশ্য হিউমেন রিসোর্সকে ইদানিং দেখছি "মানব সম্পদ" বলছেন কেউ কেউ কিন্তু কেন জানি এই শব্দ যুগল আমার কানে শ্রুতিমধুর লাগেনা। যাই হোক, আগের পর্বে অলরেডি বলেছি যে একটি টিভি ষ্টেশন মানেই ৩০০+ কর্মী। তাই টিভি মিডিয়াতে এইচ.আর. অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট।
শিক্ষাগত যোগ্যতাঃ আমার অভিজ্ঞতায় টিভি মিডিয়াতে যে কয়জন এইচ আর এর লোক দেখেছি তাদের ব্যাকগ্রউন্ড হচ্ছে অনেকটা এই রকম, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিএ বিবিএ, এমবিএ ইত্যাদি
বেতন স্কেল: বেতন ঠিক মত না চাইতে পারার কারনে দুইটা ঘটনা ঘটে, #১- অনেক বেশী বেতন চাইলে, ইন্টারভিউয়ারের মেজাজ গরম হয়ে যায়, এবং ঠান্ডা মাথায় দু'একটি কথা শুনিয়ে দেন। আফ্টার অল চাকরীটা হয়না
যা যা লক্ষণীয়ঃ
-- যদি এইচ আর এ কাজ করতে চান টিভি মিডিয়াতে তাহলে প্রথমেই আপনাকে কম্পিউটারের হাতেখড়ি থাকতে হবে। কেননা এমনিতেই এই জগৎটা একটু হাইটেক এবং কাজের চাপ একটু বেশী। তাই একটু কম্পিউটারে সাহায্য নিয়ে অর্গানাইজড না হলে আপনাকে অনেক বেশী বেগার খাটতে হবে।
-- ক্রিয়েটিভ লোকদেরকে নিয়েই এই টিভি মিডিয়া, তারমানে ক্রিয়েটিভ লোকজনকে নিয়ে আপনার কাজকর্ম। আর দশটা প্রতিষ্ঠানের মত অফিস-সময় এবং অন্যান্য বিষয় নিয়ে যদি চাপাচাপি করেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা শতভাগ। তাই ক্রিয়েটিভ মানুষদের সাথে কিভাবে কাজ করতে হয় এই ব্যাপারটা মাথায় রাখবেন
-- সবসময় নতুন মুখের আনাগুনা থাকবেই এই লাইনে। টিভি মিডিয়াতে কেউই তেমন ষ্টেবল না, আজ ওমক জব ছাড়লো তো কাল তোমক এসে জয়েন করলো। তাই খুব দ্রুত মানুষের সাথে মিশতে পারা এবং তার সম্পর্কে ধারণা নেওয়ার মত ক্ষমতা থাকতে হবে। আপনাকে বুঝতে হবে কার অবদান কতটুকু, কে কতটুকু পারে এবং কাকে কিভাবে নেগুশিয়েট করে ধরে রাখতে হবে ষ্টেশানের স্বার্থেই।
-- একটা কথা মাথায় রাখতে হবে, এই লাইনের বেশীরভাগ মানুষই একটু অভিমানি এবং আত্ম-অহংকারী টাইপের হয়। তাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে বসে থাকলে হবেনা, অবশ্যই বিচক্ষণতার সাথে চিনে নিতে হবে আপনার সহকর্মীদেরকে।
--মিডিয়া লাইনের কিছু কিছু লোক মহা ফাঁকিবাজ হয়, এরা কারণে অকারণে ছুটি নেয় এবং অন্য যায়গায় ক্ষেপ মারে। এইসব ব্যাপারগুলোও মাথায় রাখতে হবে। মনে রাখবেন যারা কাজ জানে তারই কিন্তু অন্য জায়গায় ক্ষেপ মারে
লিখলে আরো অনেক লেখা যায়, কিন্তু সবই কমন কথাবার্তা তাই বাদ দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

