ওঁম্ হুঁম্ - ৫ (আজওতো একজন প্রেম নিবেদন করলো
: হ্যালো, কিশোর...
: হুমম...
: কতক্ষণ হয়ে গেলো, ফোনও দিচ্ছো না, মোবাইলও বন্ধ! কি হইছে? ব্যাস্ত বেশী নাকি কোন ঝামেলা? টেনশন হচ্ছিলো খুব।
: নাহ্ অফিসে ঝামেলা হচ্ছে খুব।
: তোমার?
: নাহ্, বিনা কারনে কলিগের সাথে যেই ব্যাবহারটা করলো আমাদের বস্! ওর দোষ নাই, তবু কোন কথা বলার সুযোগই দিলো না
: ওমমম..
: ওঁম্..?
: হ্যাঁ বলো..
: তুমি কবে পাশ করবে? কবে জব করবা কও তো?
: কেন কও তো!
: ভাল্লাগেনা
: বউকে দিয়ে জব করাবে? (চাপা হাসি)
: হুমম.. যদি করতে চাও
: কলিগদের সাথে ওঠাবসা সহ্য হবে
: হুমম..
: এদের মধ্যে কিন্তু ছেলে কলিগও থাকবে
: আমি রাখি...
: (আহারে বেচারা, এত রাগ যে কই রাখে
: নাহ্, বাই।
২৩-১২-০৮, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


