ওঁম্ হুঁম্ - ৫ (দুই জন মিলে জব করারই এই এক শান্তি)
: ওঁম্?
: আরে! আমি মনে মনে তোমার কথাই চিন্তা করছিলাম। ব্যাপারটা হলো কি, একটা কথা আছে না। আরে কি জানি...বলো না!
: থিংকিং ইজ..
: হি হি হি হ্যাঁ থিংকিং ইজ টকিং ইন মাইন্ড। কি করে যে তুমি আমাকে এত বেশী বুঝো? জানতে চাইবেনা কি ভাবছিলাম?
: হুমম..
: যাও, এমনি এমনি কেন বলবো? আগে আমাকে বলো কি ঘুষ দিবা
: আচ্ছা যাও এমন একটা জিনিস দিবো যা K দিয়ে শুরু
: ইই....শ! শখ কত!
: কেন ঐদিন না বল্লা আমার knife টা তোমার বেশ পছন্দ হয়েছে!
:
: হে হে হে..
: আচ্ছা শুনো, যা ভাবছিলাম। "ওঁম্ হুঁম্ " নামে একটা জিমেইল আইডি খুলবো। এই আইডির ক্যালেন্ডারটা আমরা দু'ইজনে মিলে ব্যাবহার করবো।
: তাতে কি হবে?
: কবে কবে আমাদের কি কি হলো, এইসব লেখা থাকবে! তুমি লেখবে তোমার মত করে, আমি আমার মত। কবে কবে অনেক বেশী মিস্ করলে আমাকে, রাগ করলে এই সব লিখে রাখবে। পাসোয়ার্ডতো দু'জনেই জানবো
: এত এত আইডিয়া কোত্থেকে আসে মাথায়!
: ভালোবাসলে এমনি এমনিই বুদ্ধি খেলে
: তোমার বুদ্ধি খেলুক, আমার অনেক কাজ
: ঠিক আছে রাখো
: তুমি
: নাহ্
: হি হি হি.. বাই।
৩৭-২৩-০৮, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


