somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা ও আমরা তিন ভাইবোন

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন ভাইবোনের মধ্যে আমি সবার ছোট । প্রথমে ভাইয়া, তারপর বোন ,সবার শেষে আমি । মজার ব্যাপার হলো আমরা ৩ জনই একে অন্যের থেকে ঠিক ১৬ মাসের ছোট বড় । তাই অনেকে আমাদের ৩ যমজ ভাইবোন বলে ডাকতো অনেকটা সময় । তেমনি ছিল লেখাপড়া । আমি নার্সারি , আপা কেজি ওয়ান, ভাইয়া কেজি টু ।

তো আমি যখন ক্লাস ফাইভে ,ভাইয়া তখন ক্লাস সেভেনে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তি হলো । আর তখনই শুরু হলো আমাদের আসল বই পড়া । প্রতি মাসের শেষ শুক্রবার প্যারেন্টস ডে তে ভাইয়াকে দেখতে যেতাম ।তখন আমার আর আপার প্রথম এবং প্রধান কাজ হলো ভাইয়ার জন্য বই নিয়ে যাওয়া । সারামাস আমি আর আপা টাকা জমিয়ে, আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে , লাইব্রেরী থেকে বই নিয়ে ভাইয়াকে দিয়ে আসতাম । আবার পরের মাসে দেখতে যাওয়ার সময় নতুন বই দিয়ে আসতাম আর পুরানো গুলো নিয়ে আসতাম । এভাবে আস্তে আস্তে বাসাটা ছোটো খাটো একটা লাইব্রেরী হয়ে উঠলো । বাধ্য হয়ে আম্মা একটা বড় বুক সেলফ কিনে দিলো বইগুলো রাখার জন্য ।

একসময় ঠিক একবছর পরপর ৩জনই ইউনিভার্সিটি তে ভর্তি হলাম । তখন শুরু হলো আমাদের বইমেলায় যাওয়া । মজার ব্যাপার হলো আমরা কেউ কাউকে ছাড়া একা একা বইমেলায় যেতাম না । যখনই যেতাম ৩জন একসঙ্গে । বইগুলো এমন ভাবে কিনতাম বিভিন্ন স্বাদের - যাতে ৩জনই বইগুলো ওলটপালট করে পড়তে পারি । আর আম্মাও আমাদের জন্য কিছু টাকা বরাদ্দ রাখতো বই কেনার জন্য ।

একসময় ৩জনের পড়ালেখা শেষ হলো, চাকরী জীবন শুরু হলো, ওদের ২ জনের বিয়ে হলো, ৩ জন তিনদিকে চলে গেলাম । কিন্তু বই মেলা শুরু হলেই কিভাবে কিভাবে যেনও সময় বের করে ঠিকই আবার এক জায়গায় হতাম । কিন্তু আমাদের সাথে ভাবী, দুলাভাই, বাচ্চা কাচ্চা কাউকে নিতাম না(আমার তখনও বিয়ে হয়নি)। কেমন যেনো একটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছিলো -এই সময়টুকু একান্তই আমাদের ৩ জনের । অন্তত শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের এই কয়েকটা দিনের জন্য ।

আজ কয়েকটা বছর আমি নেই । আপা বদলী হয়েছে অন্য শহরে। ভাইয়াও বছরের অনেকটা সময় দেশে থাকেনা ।

আজকে এই কথাগুলো বললাম কারন ভাইয়া একটু আগে ফোন করেছিলো । ভাবী আর ২ ছেলেকে নিয়ে বইমেলা গেছে । বলল -" জানিস - এখন আর আগের মতো বইমেলা জমেনা । কেমন যেন ফাঁকা ফাঁকা । ধুর এইটা কোনো বইমেলা হলো ?"
( আমি নিশ্চিত ওর তখন অনেক কষ্ট হচ্ছিলো - আমাদের ২ বোনের জন্য । ওতো কোনোদিন আমাদের ছাড়া বই মেলায় যায়নি । ওর কষ্ট হবে নাতো কার কষ্ট হবে ? আসলে ওর কষ্ট লুকানোর জন্য একই সাথে আমার কষ্ট কমানোর জন্য শুধু শুধু বইমেলার বদনাম দিচ্ছে )
আমি জিজ্ঞেস করলাম " আপাকে ফোন করেছিলে?"
বললো - " হুম করেছিলাম । ওকে বলেছি - আসতে পারিসনি, ভালোই হয়েছে, আগের মতো আর নাই বইমেলা । শুধু শুধু কষ্ট হতো তোর ।"

হায়রে ভাইয়া !! তুমি আর কত চালাকি করবা আমাদের সাথে । আমরা কি বুঝিনা তোমার কতোটা কষ্ট হচ্ছে আমাদের জন্য ? বইমেলায় না যেতে পেরে আমরা যতোনা কষ্ট পাচ্ছি - তার চেয়ে বেশী কষ্ট পাচ্ছি তোমার জন্য ।
আজ অনেকদিন পর তোমাদের দুজনের জন্য আমার চোখে পানি ।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
৬৮টি মন্তব্য ৬৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×