নতুন নতুন অফারে মোবাইল ফোন অপারেটরদের নিকট পুরোনো গ্রাহকরা চরম অসহায়
২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:২৬
মোবাইল ফোন অপারেটর কোমপানিগুলোর প্যাকেজ বাণিজ্যের কাছে অগণিত গ্রাহক আজ চরম অসহায়। পুরোনো গ্রাহকের স্বার্থ না দেখে কোমপানিগুলো নতুন গ্রাহককে কিভাবে ছলচাতুরীর মাধ্যমে ফাঁদে ফেলা যায়, তা নিয়ে যেন প্রতিযোগিতা চালাচ্ছে। পুরাতন সিম তা যদিও বেশি দামে কেনা, তা প্রয়োজনে ফেলে দিয়ে নতুন সিম কিনতে হচ্ছে। বারবার গ্রাহককে মোবাইল নম্বর পরিবর্তন করতে হচ্ছে।
ইন্টারনেট এ্যাকসেসসহ মোবাইল ফোনের আরো বহুবিধ ব্যবহার করা যেত কিন্তু বেশি রেটের কারণে তা সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এক মোবাইলেই (সিমে) যেন একজন গ্রাহকের সব প্রয়োজন পূরণ হয় কোমপানিগুলোর সেদিকটা খেয়াল রাখা উচিত। মোবাইল কোমপানিগুলো যেন টিঅ্যান্ডটি ইনকামিং ফ্রি দিয়ে গ্রাহকের নিরবচ্ছিন্ন যোগাযোগে সেতু রচনা করেন এটাই আমাদের কাম্য।
নতুন প্যাকেজের সকল সুবিধা যেন পুরোনো গ্রাহকরাও ভোগ করতে পারে সেদিক লক্ষ্য রেখে গ্রাহককে বারবার সিম বদলের যন্ত্রণা থেকে রক্ষা করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নুশরাত শারমিন সুমি বলেছেন:
আমারও জানা নাই।
অতিথি বলেছেন:
কই মোবাইলে ইনটারনেটে তো খুব বেশি কাটে না ।
অতিথি বলেছেন:
গ্রমীণ ফোনের নেটওয়ার্ক বাদে সুধু এই জিনিসটাই ভাল কিসু না।
অতিথি বলেছেন:
আর কিসু না।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
আপনি যদি প্রিপেইড প্যাকেজের লাইন দিয়ে ইন্টারনেট কম ইউস করেন সেক্ষেত্রে কম বিল হয়। তারপরও এর ব্যবহার বাড়ানোর জন্য বর্তমান রেটের অর্ধেক করা উচিত।
অতিথি বলেছেন:
না আমি মটেও কম উইস করি না।অবস্য কমালে খারাপ হয়না..।
এফ আই দীপু বলেছেন:
মোবাইল কোম্পানী ওয়লাদের দোষ কী? যত দোষ ওই সাধারন পাবলিকের। ওদের এতো প্রয়োজন কিংবা চাহিদা বাড়ে ক্যান? গরীবরে হালে থাকতে পারেনা? মোবাইল ফোবাইল হলো ওই বড়লোকের জন্য। গরীবরা যদি না কিনতো তাহলে ওই বেজন্মা কোম্পানীগুলোও দাম বাড়াতোনা।
সুবিধাতো নয়, এগুলো ফাদ। গরীব মারার ফাদ। গরীব ক্যান বোঝেনা তা? এদের কবে জ্ঞান হবে?
(গরীব বলতে সাধারন মধ্যবিত্তকে বোঝানো হয়েছে)
নাসিমা বলেছেন:
সুমি ভাল বলেছেন। পুরোনোদের নতুন সুবিধা দেয়া প্রয়োজন। কিন্তু ব্যবসায়িক কৌশল স্বরূপ সেল ফোন অপারেটররা গ্রাহকদের তাদের ইচ্ছে মত ব্যবহার করছে। বিটিআরসি এক্ষেত্রে এদের নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। দীপুঃ প্রযুক্তি ব্যবহার হয় সময়ের চাহিদার ভিত্তিতে। এই সুবিধা থেকে কোন গোষ্ঠিকে বঞ্চিত করা ঠিক হবে না। রোগ হলে সবারই ঔষধের প্রয়োজন হয়।
ধন্যবাদ
এফ আই দীপু বলেছেন:
নাসিমা, আসলে আমার ক্ষোভ কোনো জনগোষ্ঠির প্রতি নয়। আমি প্রতীকি অর্থে তাদের কথাই বলছিলাম। আর গোষ্ঠি যদি ব্যয়ভার বহন করতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার আগের মন্তব্যটি মুছে ফেললেও চলবে।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
দীপু ভাই,মোবাইল ফোন এখন আর ফ্যাশনের জন্য ব্যবহৃত হয় না। এটি এখন অতীব প্রয়োজনীয় বস্তু। সুতরাং এর ব্যবহারে জনগোষ্ঠিকে ভাগাভাগি করা দৃষ্টি কটু বলে মনে হচ্ছে। আপনার শেষের দিকের মন্তব্যের সাথে এক মত (হাসিসহ)।
নাসিমাপুঃ ঠিক বলেছেন।
ধন্যবাদ সবাইকে।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
দীপু ভাইঃ মুছা মুছির দরকার নাই। আপনি যে মোবাইল অপারেটরের অত্যাচারে ক্ষোভ প্রকাশ করছেন এটা ধরেই নিয়েছি।
রাকিব হাসনাত সুমন বলেছেন:
আপা ... আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত। মোবাইল কোম্পানীগুলো জঙ্গীদের মতো আচরন করছে। যা খুশী তাই। সব ধরনের কলচার্জ আরো কমিয়ে আনা উচিত। এই যেমন গ্রামীণ এখন অফ আওয়ারে 50 পয়সা মিনিট দিচ্ছে। এটাই তো সব সময় দিতে পারে এবং ইনকামিং নিয়া তো একটা ফাজলামী শুরু করছে। প্রথম মিনিট ফ্রি কিংবা 5 মিনিট ফ্রি। পুরোটাই ফ্রি করা উচিত। তাদের টার্মস এন্ড কন্ডিশনেও তাই ছিলো।
এফ আই দীপু বলেছেন:
ধন্যবাদ সুমী।কোম্পানী যখন যে সুবিধাই প্রয়োগ করুক আমি কিন্তু একটা কোম্পানীর একটা সীমই সবসময় ব্যবহার করছি। নাম্বার বদলাতে ভালো লাগেনা।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
রাকিব হাসনাত সুমনঃ দম ফাটানো হাসির মন্তব্য করেছেন মোবাইল ফোন অপারেটরদের জঙ্গীদের সাথে তুলনা করে (ক্লোজআপহাসি)দীপুঃ আপনি নিরূপায় হয়ে এমনটি করছেন। নাম্বার পরিবর্তন সত্যিই পীড়াদায়ক সে আর বলার অপেক্ষা রাখে না।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
দীপু ভাইঃ "নিরূপায়" বলতে আর্থিক দিকটি মিন করিনি। পুরোনো সেল নম্বর ধরে রাখার কাছে নিরূপায়কে বুঝিয়েছি।
অতিথি বলেছেন:
জনগুরুত্বপূর্ণ পোস্ট। আমরা আজ এদের হাতে বন্দি। কি করবেন, কন!সুমিপু, অনেকদিন পর। কেমন ছিলেন?
এফ আই দীপু বলেছেন:
আপনি ঠিকই বলেছেন সুমি। আচ্ছা সবাই কিন্তু আপনাকে আপু ডাকছে। খুউব মৌজে আছেন নিশ্চয়ই !
হে. হে. হে. হে. .............।
এফ আই দীপু বলেছেন:
আমি কিন্তু একটা মিথ্যে বলেছি। আমার দুটো নাম্বার। একটা সবার জন্য ওপেন। আর একটা ছুটির দিনে ওপেন। শুধু বাসার লোকজন নাম্বার জানে।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
চোরঃ ভাল আছি। পড়ালেখার চাপে নেটে আসতে পারছিলাম না 
দীপু ভাইয়াঃ হিংসা কইরেন না। আজ একটু মৌজে আছি বলা যায়। মিথ্যে বলে সংযমের দিনে অন্যায় করেছেন। পরে স্বীকার করায় খুশী হলাম। ভালো থাকবেন।
অতিথি বলেছেন:
অপেক্ষা করেন! আরো একটি মোবাইল অপারেটর আসছে।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
ওয়ারিদ টেলিকম ? ছবিতেতো লোগো দিয়া রাখছি।
এফ আই দীপু বলেছেন:
হায় হায়, এটা কী কইলেন, আমি রোজা রেখে মিথ্যে বলেছি? যাক বলছিতো বলছিই। সেটা আর তুলবোনা। আপনিও ভালো থাকবেন।
এফ আই দীপু বলেছেন:
চারটা প্রাইভেট আর একটা সরকারী কোম্পানীর চাপে চেপ্টা হয়ে গেছি। আর নতুন কোনো কোম্পানী দরকার নাই ভাই। সুবিধা দিলে তখন আবার নতুন কোম্পানীর সিম কিনতে হবে। আবার নতুন নাম্বার। হায়রে কপাল। আল্লারে আল্লাহ, তুই মাটিগুলান দুই ফাঁক কর-আমি আসমানে গিয়া একটু শান্তিতে বহি।
হে. হে. হে. .........
নুশরাত শারমিন সুমি বলেছেন:
(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)মাটি দুই ফাঁক করতে বলে আসমানে !!!! সুবিধাবাদীর বিচার চাই
এফ আই দীপু বলেছেন:
বিচারের রায় কী হবে? যাবজ্জীবন ফাঁসি নিশ্চয়ই!!!!হে. হে. হে. হে. ...................
এফ আই দীপু বলেছেন:
রুপা বন্ধ থাকা ভালো। তবে একেবারে না চালানো আরো ভালো।হে. হে. হে. .......................
নুশরাত শারমিন সুমি বলেছেন:
তাহলে সাশ্রয়ীর জন্য রুপার নেটওয়ার্ক ব্যবহার করূন। হা হা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
তা ঠিক
এফ আই দীপু বলেছেন:
সিগারেটের প্যাকেটে কিন্তু সতর্কবাণী চেঞ্জ হয়েছে। এখন লেখা হয় ধুমপানে মৃতু্য ঘটে। তাই মোবাইলের জন্য নতুন স্লোগান ঠিক করবো ইফতারির পর। পিয়ন নাই। তাই নিজেই দোড়াচ্ছি ইফতার কিনতে। অফিসে বসে ইফতার! বাহ কী মজা। বড়ই সেলুকাস এ জীবন।
নাহিদ বলেছেন:
লিংক ইজ অরওয়েজ লিংকড
নুশরাত শারমিন সুমি বলেছেন:
নাহিদ ভাইয়ের বিপদমুক্তির দোয়া করি।
আপন তারিক বলেছেন:
ওয়ারিদ টেলিকমের ফোন বাজারে আসছে নাকি ?
নুশরাত শারমিন সুমি বলেছেন:
ওয়ারিদ টেলিকমের সংযোগ সামনের মাসে বাজারে আসবে বলে জানতে পেরেছি।
শিহাব সিরাজী বলেছেন:
যাক ওয়ারিদ টেলিকম আসলে সিমের কৌটায় আরেকটা সিম বাড়বে... আচ্ছা আমররা সবাই মিলে কি মোবাইল কোম্পানিকে সিমের কন্টাক্ট ধারণ ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিতে পারি না??
নুশরাত শারমিন সুমি বলেছেন:
সবাই মিলেতো মোবাইল েেকাম্পানীদের নাচাতে পারি। কিন্তু সবাই একমত হওয়া আর মতামত বাস্তবায়ন করাই দুরূহ।
শিহাব সিরাজী বলেছেন:
সুমি আমার মনে হয় না আমরা সবাই মিলেও মোবাইল কোম্পারিদের নাচাতে পারব। কারণ যাদের নাচিয়ে অভ্যাস তারা নাচতে পারে না। আর এখন তো আর মোবাইল সখ নয় প্রয়োজন। সখ হলে না হয় প্রেমিকার মতো অভিমান করে কিছুটা সময় দূরে থাকা যেত...
মদন বলেছেন:
ওয়ারিদ টেলিকম এই বছরেই বাজারে আসবে এবং তাদের কলরেট 1 টাকা হবার সমুহ সম্ভবনা রয়েছে।কাজেই,
যাদের সীম কেনার বাতিক রয়েছে, তারা রেডী হোন
হাবিবমহাজন বলেছেন:
পুরোনো গ্রাহকদের নতুন অফারের সুযোগ থেকে বঞ্চিত করা ঠিক না। ঘন ঘন সিম পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি চাই।লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
মদনঃ আমারও তাই মনে হয়। গড়ে কল রেট এক টাকায় নেমে আসবে।হাবিবমহাজনঃ ধন্যবাদ
কালপুরুষ বলেছেন:
ওরে বাবা!! অনেক ফসর্া মন্তব্য। কালুদা'র জায়গা নাই।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
কালুদার জায়গা আমরা কাউকে দিলেতো!!!!!!!
রাকিব হাসনাত সুমন বলেছেন:
সুমী আপা-- কি করুম কন--বিল দিতে দিতে শেষ হইয়া গেলাম... জঙ্গীগো মতো এই কোম্পানীগুলোই কোন কিছু না জিগাইয়া যা খুশী তাই করে। এ কারনেই মনের দু:খে ...
অতিথি বলেছেন:
আরে আমাদের কথা চিন্তা করার তাদের সময় কৈ??এক মিনিট কথা কইলে কতগুলো টাকা কাইটা নেয়....
বাংলা লিংককে ছোটখাট একটা ধন্যবাদ যে তাদের কারনে বিল একটু কমেছে.....
কবে যে বিল এক টাকার কম হবে.......
আজকাল বলেছেন:
আসলেই
আজকাল বলেছেন:
সুমিপু, অনেকদিন নতুন পোস্ট দেন না। পিলিজ, আসেন - নতুন নতুন পোস্ট ছাড়েন।
নুশরাত শারমিন সুমি বলেছেন:
বেশী পোস্ট ছাড়লে সামহোয়্যার ব্লগে নেশাগ্রস্থ হবার সম্ভাবনা আছে। তাই কম কম ছাড়ি, কম কম লেখি - আসলে কম কম বুঝি।
অতিথি বলেছেন:
যাক, এতদিনে সুমিপু কিছু কিছু বুঝতেছেন পোস্ট দেন। আপনারে মিস করি। আমিও চিন্তা করতেছি ব্লগ ছাইড়া দিমু। আপনাগো মায়ায় যাই যাই কইরাও...
নুশরাত শারমিন সুমি বলেছেন:
(ক্লোজআপহাসি)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















সব সুবিধা একসাথে কবে পাওয়া যাবে... আমার তা জানা নাই (আম্মাআআ)