আমার প্রিয় পোস্ট

আমি গর্বিত, আপনি নন??

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৩

শেয়ারঃ
0 0 0

জন্মসুত্রে আমি একটি বিশেষ সমাজের, বিশেষ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । এক্সিডেন্টালী আমার জন্মটা অন্য কোনও সমাজে, অন্য কোনও গোত্রে হতে পারত । হয়নি । আমার এই সমাজ, এই সংস্কৃতি, এই ধর্ম আমাকে চার বিয়ে করার মহান সুযোগ দিয়েছে (মুরোদ থাক আর না থাক আমার)।
আমি মহানন্দে আছি তাই আমার জন্মের পাওয়া বিশেষ সুশীতল ছায়ায় ।
আমি তাই জন্ম নিয়ে ভীষনরকম সুখী । আপনি নন?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৬
নরাধম বলেছেন: হ্যাঁ, আমিও সুখী। এখন বলেনতো আপনি কোনদিন চার বিয়ে বিষয়ক ইসলামের এ নিয়মটা ভালমতে পড়েছেন? কোনদিন জানতে চেয়েছেন? কখন এটা প্রয়োগ হবে সেটা জানেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: আমি জানতে চাই, মেয়েরা যদি ঐ শর্তগুলো সমানভাবে পুরন করতে পারে তবে তাদের একাধিক বিয়েতে আপত্তি কেনো ?

২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৩
নরাধম বলেছেন: গুড পয়েন্ট। আপনি কি জানেন জন্মগতভাবে মেয়েদের ইমিউনিটি ছেলেদের থেকে বেশী? যদি ভ্রুন হত্যা করা না হত তাহলে মেয়েদের সংখ্যা বর্তমানে ছেলেদের থেকে অনেক বেশী হত। এবং যেসব দেশে মেয়ে আর ছেলেদের মধ্যে তেমন ডিস্ক্রমিনেশান নেই সেসব দেশে মেয়েদের সংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে। তাহলে একসময় তো মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে এম্নিতেই বেশী হবে। তখন কি বিপুল সংখ্যক মেয়ে যৌন চাহিদা মেটানোর জন্য কি করবে? তাদেরকে পিক করার জন্য তো সমান সংখ্যক ছেলে থাকবেনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৬

লেখক বলেছেন: দুনিয়ার কোনও দেশে ডেমোগ্রাফী ১০০:১০৬ এর বেশী নয় ।
সুতরাং, ঐসব আজগুবি যুক্তি টেকেনা ।

৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৩
শাব্বির আহমদ বলেছেন: ভালো করে চিন্তা করে প্রমাণ করুন মেয়েরা শর্ত পূরণ করতেপারে কিনা, তখন আপনার জবাব আপনি নিজেই পাবেন।
৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৪
নরাধম বলেছেন: শর্তগুলো কি সেটা আগে আমাকে বলেন।
৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৯
নরাধম বলেছেন: দুনিয়ার কোনও দেশে ডেমোগ্রাফী ১০০:১০৬ এর বেশী নয় ।
সুতরাং, ঐসব আজগুবি যুক্তি টেকেনা ।



আমি বলেইছি ভ্রুন হত্যার জন্য এরকম। নাহয় মেয়েদের সংখ্যা অনেক বেশি হত। আপনি চাইলে আমি আপনাকে রেফারেন্স দিতে পারি। আজগুবি যুক্তি কেন হল বুঝলামনা।
৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২২
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: নরাধম, বেছে বেছে মেয়ে ভ্রুন হত্যা হয়? কয়টা হয়? কোন দেশে হয়?
৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: আমি খানিকটা গর্বিত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: আমিও ।

৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৩
নরাধম বলেছেন: আমার কাছে এক্সেক্ট ফিগারটা নেই। একটু সার্চ করলেই পাওয়া যাবে। তবে শুধু ইন্ডিয়ায় মেয়েশিশু হবে এইজন্য প্রায় অর্ধেকেরও কাছাকাছি মেয়ে ভ্রুন হত্যা করা হয়। ছেলেদের ক্ষেত্রে সেটা মেয়েদের এক-দশমাংসেরও কম। এটা ফ্যাক্ট। যদি সব শিশুদেরকে আসার অনুমতি দেওয়া হত তাহলে শুধু ইন্ডিয়ায় মেয়েদের সংখ্যা গত ৫০ বছরে দ্বিগুন হত। নর্মাল জন্মের সাইকল হচ্ছে ছেলেঃ মেয়ে = ৪:৬
আপনি যদি ইনসিস্ট করেন আপনাকে আমি হিসেবটা সোর্সসহ দিতে পারি। কিন্তু কয়েকদিন সময় লাগবে।
৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১০
মানুষ বলেছেন: কেন যে আপনারা ধর্ম নিয়ে শুধু শুধু খোঁচাখুচি করছেন বুঝি না। কেউ যদি অন্যকে বিরক্ত না করে নিজের ধর্ম পালন করতে চায় তবে সমস্যাটা কোথায়?

আমি যতদূর জানি, সেই সময় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি ছিল এ কারণেই এই ব্যাপারটা চালু হয়েছিল।
১০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১১
সন্ধ্যাবাতি বলেছেন: তর্কের খাতিরে অনেক কিছুই বলা যায়, যদিও বাস্তবতা ভিন্ন।
মানুষের শরীরের বিজ্ঞান নিয়েই শুধু ভাবুন।
একটা ডিম্ব তৈরি করতে অনেক এনার্জি লাগে। এনার্জির সেন্সে ডিম্ব দামী।
প্রতি মাসে মাত্র একটা ডিম্ব তৈরি হয়।
আর পুরুষদের? প্রত্যেকবার লক্ষ কোটি শুক্রানু বের হয়ে আসে, ক্রমাগত তৈরি হতে থাকে।
শুক্রানু সস্তা।

একটা মেয়ে নয় মাস নিজের শরীরের ভিতর সন্তানকে বড় করে। ওই পুরাটা সময় পুরুষ কিন্তু শারিরীক ভাবে পুরাপুরি আনএফেক্টেড থাকে।
একটা মেয়ে ৪ বিয়ে করলো বাংলাদেশের গ্রামে, যেখানে ডিএনএ টেস্টিং সিস্টেম নেই। সে যখন মা হবে, তখনের কথা চিন্তা করুন। প্রত্যেকটা পুরুষ দায়বদ্ধতা অস্বীকার করবে। আমি না, বাবা ও। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, অতএব বাবা হওয়ার ভার আরেকজনের ঘাড়ে চাপায় দিলেই হয়। অবশ্য ওই নয় মাস আর এর পরের আরও কয়েক মাস চার জন পুরুষকেই বসে থাকতে হবে।

ইনফ্যাক্ট ইসলাম পূর্ব আরবে এই ধরণের ব্যবস্থা ছিল। নারীরা বহু পুরুষকে বিয়ে করতো। আয়েশা(রা) এর বর্ণিত একটা হাদীসে এসেছে। তখন তো ডি এন এ সিস্টেম ছিল না, কে বাবা হতো? নারী যাকে আঙ্গুল দেখিয়ে দিতো, সে বাবা, সে-ই হতো।

সন্ধ্যাপ্রদীপ, আসলে আপনার সেই সময়েই জন্মানো উচিত ছিল!
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৬

লেখক বলেছেন: আমার বক্তব্য কিন্তু এই জায়গায় । বহুবিবাহটা এই ডিএনএ টেস্টের যুগে শুধু পুরুষরা পাবে কেনো । পেলে নারী-পুরুষ সবাই পাবে, না পেলে নয় ।

লক্ষ্য করুন, ইজমা-কিয়াস দ্বারা এটা রদ করা যেতেই পারে । যতক্ষন তা করা হচ্ছেনা ততক্ষন এটা, আপনারই যুক্তিতে, ''ঐ যুগের'' নিয়ম, অর্থ্যাত যুগোত্তীর্ন নয় । আমি শুধু এটুকুই বলতে চেয়েছি ।

ধন্যবাদ ।

১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৬
নরাধম বলেছেন: সন্ধ্যাপ্রদীপ, আপনি কি আপনার উত্তর পেয়েছেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৮

লেখক বলেছেন: হ্যা, আপনার জবাবটাও আপনি পেয়েছেন আশা করি ।

১২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৮
নরাধম বলেছেন: আমি আপনাকে তো কোন প্রশ্ন করিনি। জবাব কিসের দিলেন বুঝলামনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২

লেখক বলেছেন: তাই? আমি ভাবলাম আপনি সন্ধ্যাবাতির দেয়া জবাবটা ইংগিত করেছিলেন হয়তো ।

১৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২
পুতুল বলেছেন: নরাধম বলেছেন: আমার কাছে এক্সেক্ট ফিগারটা নেই। একটু সার্চ করলেই পাওয়া যাবে। তবে শুধু ইন্ডিয়ায় মেয়েশিশু হবে এইজন্য প্রায় অর্ধেকেরও কাছাকাছি মেয়ে ভ্রুন হত্যা করা হয়। ছেলেদের ক্ষেত্রে সেটা মেয়েদের এক-দশমাংসেরও কম। এটা ফ্যাক্ট। যদি সব শিশুদেরকে আসার অনুমতি দেওয়া হত তাহলে শুধু ইন্ডিয়ায় মেয়েদের সংখ্যা গত ৫০ বছরে দ্বিগুন হত। নর্মাল জন্মের সাইকল হচ্ছে ছেলেঃ মেয়ে = ৪:৬
আপনি যদি ইনসিস্ট করেন আপনাকে আমি হিসেবটা সোর্সসহ দিতে পারি। কিন্তু কয়েকদিন সময় লাগবে।
নরাধম: ভ্রুন হত্যার (ছেলে বা মেয়ে) ব্যাপারটা, আপনার মন্তব্য পড়ে যতটুকু বুঝতে পারলাম (ভুল বুঝে থাকলে খুশী হব), আপনি সর্মথন করছেন?
সন্ধ্যাবাতি: একটা মেয়ে নয় মাস নিজের শরীরের ভিতর সন্তানকে বড় করে। ওই পুরাটা সময় পুরুষ কিন্তু শারিরীক ভাবে পুরাপুরি আনএফেক্টেড থাকে।
একটা মেয়ে ৪ বিয়ে করলো বাংলাদেশের গ্রামে, যেখানে ডিএনএ টেস্টিং সিস্টেম নেই। সে যখন মা হবে, তখনের কথা চিন্তা করুন। প্রত্যেকটা পুরুষ দায়বদ্ধতা অস্বীকার করবে। আমি না, বাবা ও। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, অতএব বাবা হওয়ার ভার আরেকজনের ঘাড়ে চাপায় দিলেই হয়। অবশ্য ওই নয় মাস আর এর পরের আরও কয়েক মাস চার জন পুরুষকেই বসে থাকতে হবে।

সন্ধ্যাবাতি: ডি.এন.এ টেষ্ট থাকলে (যেমন ঢাকা শহর) মেয়েদের বহুবিবাহ বৈধ হয়ে যাবে?

"সন্ধ্যাপ্রদীপ, আসলে আপনার সেই সময়েই জন্মানো উচিত ছিল!"
এই লাইনটি লেখা ঠিক হল?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: সন্ধ্যাবাতিকে জবাব দিয়েছি । আশা করি উনি বুঝবেন ।


ঘুম নেই ?

১৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪০
পুতুল বলেছেন: শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিলনা। কি আর করা। আবার লগইন করে দেখলাম তোমার পোষ্টে ওদের মন্তব্য। সন্ধ্যাবাতি এমন মন্তব্য করতে পারে! কল্পনাই করিনি। নরাধম ভ্রুনহত্যা সর্মথন করে। খুব আজগুবি লাগে।
ফারহান দাউদের খিদা বিষয়ক পোষ্টা পইড়া দেখ। অনেক হাবিজাবির ভিতর একখান ভাল লেখা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: একজন সুশীতল ছায়ার ডাক দিচ্ছিল এমনভাবে যে রেসপন্স করলাম পোস্ট দিয়ে । সুশীতল ছায়া কার কার জন্য শীতল, কার কার জন্য ছায়া এটা ধরিয়ে দিতে । সবার বিতর্কে তা আর থাকলনা ।

পড়ছিলাম, কিন্তু বারবার আসতে গিয়ে না হলো পড়া, না হলো একটা পুর্নাংগ পোস্ট (এ বিষয়ে কথা বলব পরে) ।

১৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৮
নরাধম বলেছেন: সন্ধ্যাপ্রদীপ, আপনাকে আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। সন্ধ্যাবাতির প্রশ্ন আসতেছে কেন?

নরাধম বলেছেন: আমার কাছে এক্সেক্ট ফিগারটা নেই। একটু সার্চ করলেই পাওয়া যাবে। তবে শুধু ইন্ডিয়ায় মেয়েশিশু হবে এইজন্য প্রায় অর্ধেকেরও কাছাকাছি মেয়ে ভ্রুন হত্যা করা হয়। ছেলেদের ক্ষেত্রে সেটা মেয়েদের এক-দশমাংসেরও কম। এটা ফ্যাক্ট। যদি সব শিশুদেরকে আসার অনুমতি দেওয়া হত তাহলে শুধু ইন্ডিয়ায় মেয়েদের সংখ্যা গত ৫০ বছরে দ্বিগুন হত। নর্মাল জন্মের সাইকল হচ্ছে ছেলেঃ মেয়ে = ৪:৬
আপনি যদি ইনসিস্ট করেন আপনাকে আমি হিসেবটা সোর্সসহ দিতে পারি। কিন্তু কয়েকদিন সময় লাগবে।

নিচের লেখাটাও পড়ুন।

If every adult American man married only one woman, there would still be more than 25 million women in the United States who would not be able to get husbands, at least considering that—according to latest statistics—10 percent of the American population is gay! That’s close to 30 million people!
Thus the only option for a woman who cannot find a husband is either to marry a married man or to become public property. Islam gives women the honorable position by permitting the first option and disallowing the second. At least one of the reasons Islam has permitted limited polygamy is to protect the modesty of women!




উল্লেখ্য কোরানই শুধু একমাত্র ধর্মগ্রন্থ যেখানে এক স্ত্রী নিয়ে থাকার জন্য উৎসাহিত করা হয়েছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০০

লেখক বলেছেন: নরাধম, ধরুন, আমেরিকার ৪০ মিলিয়ন পুরুষ বিয়ে করে ফেলল ১৬০ মিলিয়ন মেয়েকে (আপনার তরীকা মতো) । মেয়ে তো শেষ । বাকী আরও ১০০ মিলিয়ন পুরুষ । now tell me what should they do ? should not they be allowed to marry a married girl?
should not we keep the door open to let these unlucky men to have a share of those married women?

আসলে এটা কোনও যুক্তি নয় । আপনি যে যুক্তিকে একটা পুরুষকে কোনও বিশেষ সুজোগ দেবেন, সেই একই যুক্তিতে একটা মেয়েও তা পেতে পারে ।

১৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫১
সন্ধ্যাবাতি বলেছেন: ডিএনএ টেস্টিং কেন শুধু, ৯ মাস গর্ভধারণের জন্য যে নারী যৌনসঙ্গ থেকে দূরে থাকবে, নিজের ৪ পুরুষ সঙ্গীকেও বঞ্চিত রাখবে? সেটার সমাধান কি টেস্ট টিউব বেবী? আজাদীয় ফর্মূলা, জরায়ু ছিড়ে ফেলে দেয়া? তারপর ইজমা কিয়াস খোঁজা?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৬

লেখক বলেছেন: ধরুন, গর্ভধারনের জন্য নারী তার স্বামীকে বন্ছিত রাখে ৩-৪ মাস (৯ মাস নয়) । এটা যথার্থ যে ঐ পুরুষ বিপথগামী হতে পারে, সুতরাং তাকে একাধিক বিয়ের সুযোগ দেয়া যায় ।

এবার বলুন, যে স্বামীরা অক্ষম (আপনি অর্থটা বুঝবেন ) তাদের স্ত্রীদের জীবনভর কী বিপথগামী হবার ভয় থাকছেনা ?
একজন পুরুষ ৩-৪ মাস সইতে পারছেনা, একজন মেয়েকে কেনো তা জীবনভর সইতে হবে ?

১৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৪
পুতুল বলেছেন: সন্ধ্যাবাতি, মনে হয় আপনার সাথে কোন ব্যাপারে আলচনা আমার পক্ষে সম্ভব নয়। দুক্ষিত।
১৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১১
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: সন্ধ্যাবাতি, আপনি বাইরে থাকেন । সাম্প্রতিক রিসার্সগুলোয় অনেকসময় এমনও বলা হয় যে প্রায় ৭০ ভাগ নারী বিবাহিত জীবনে ''অসুখী'' ।

গর্ভধারনের সময় পুরুষরা যদি স্ত্রীদের জন্য কোনও স্যাক্রিফাইস না করে, তবে এই 'অক্ষম' পুরুষদের স্ত্রীদের বেলায় আপনার প্রেসক্রিপশানটা কি?
১৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: শুভরাত্রি ভার্চুয়াল বন্ধুরা ।
২০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৬
নরাধম বলেছেন: লেখক বলেছেন: নরাধম, ধরুন, আমেরিকার ৪০ মিলিয়ন পুরুষ বিয়ে করে ফেলল ১৬০ মিলিয়ন মেয়েকে (আপনার তরীকা মতো) । মেয়ে তো শেষ ।


ইসলাম মতে সেটা তো সম্ভব না। বেশিরভাগ লোককেই একটা বিয়ে করতে হবে। তাহলে আপনার প্রপোজিশানটা এবযার্ড না?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: আমার প্রপোজিশান নয়, আপনার একদেশদর্শী সমর্থনটা এবসার্ড ।

আপনি বললেন, বেছে বেছে নারী ভ্রুন হত্যা করা না হলে নারী:পুরুষ ৪ গুন হয়ে যেতো ৫০ বছরে ।

আমার প্রশ্ন, বাংলাদেশে গত ৫০ বছরে কি বেছে বেছে কন্যা ভ্রুন হত্যার কোনও রেকর্ড আছে? তাহলে বাংলাদেশের ইতিহাসে নারী:পুরুষের অনুপাত কি গত ৫০ বছরে ১০০:১০৩ থেকে ওঠানামা করেছে? (১০০:৪০০ হবার কথা আপনার প্রপোজিশান মত) ।
কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি গত ১০০ বছরে বেছে বেছে মেয়ে ভ্রুন হত্যার একপেশে উদাহরন আছে? তাদের অনুপাত কি ১০০:৪০০ হয়েছে?

২১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৮
মদনবাবু বলেছেন:
এবার বলুন, যে স্বামীরা অক্ষম (আপনি অর্থটা বুঝবেন ) তাদের স্ত্রীদের জীবনভর কী বিপথগামী হবার ভয় থাকছেনা ?
একজন পুরুষ ৩-৪ মাস সইতে পারছেনা, একজন মেয়েকে কেনো তা জীবনভর সইতে হবে ?

যথার্থ প্রশ্ন । ভেবে দেখবার বিষয় অবশ্যই । যদি আমরা নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করি ।
২২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৮
বিহংগ বলেছেন: এই সমাজের উপর বসে আছে,পুরুষের দানবীয় ভূত,
শুধু নারীকেই হতে হবে ,সতি ,সাবিত্রি,নিখুঁত।
অনেক সুন্দর আলোচনা হয়েছে।
কেমন ছিলে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: আছি মোটামুটি ।

এটা কোনও সিরিয়াস পোস্ট ছিলনা, একজনের এক সুখাদ্য পোস্ট হজম করতে না পেরে ইনস্ট্যান্টলি দিয়েছিলাম । মতামত তো দেখতেই পাচ্ছ, কিরকম হাস্যকর !

জনৈক মেয়ে ব্লগার বলছিল ৯মাস গর্ভ ধারনের বিষয়টা । ওকে আহত করতে চাইনি বলে বলিনি যে ওর বাবা যদি ওর জন্মের সময় ওর মা'র কথিত বন্ছনার অজুহাতে আরেকটা বিয়ে করতো (জানিনা ওর মা ক'বার গর্ভ ধারন করেছে এবং ওর বাবা ক'বার সেই সুত্রে মালাবদল করতে পারতো), কিংবা ওর বর যদি ওর গর্ভ ধারনের সময় করতে চায় ?

মানুষ এরকমই, আয়নায় কেউ নিজের প্রতিবিম্ব দেখে খারাপ বলতে শেখেনা । তবু আমরা আধুনিক বলে দাবী করি, আশরাফুল মাখলুকাতও বলি ।

২৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩০
নাজিরুল হক বলেছেন: এই ধর্ম আমাকে চার বিয়ে করার মহান সুযোগ দিয়েছে (মুরোদ থাক আর না থাক আমার)।

মুরোদের কথটা আসছে কেন? চার বিয়ের হাদীসের ব্যাখায় বলা আছে যার চারটি বিয়ে করার শারিরীক, মানসিক, অর্থগত ক্ষমতা আছে সেই চারটা বিয়ে করতে পারবে। এও বলা আছে চার জনকেই সমান চোখে দেখতে হবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে বিষয়টা সোজাসুজি তুলে ধরার জন্য।

হ্যা, আমার প্রশ্নটা আসলে পুরুষের পলিগামীতে সীমাবদ্ধ নয় ।

প্রশ্ন দুটো:
এক. কেন পলিগামী?
দুই: মেয়েরা যদি সেই শর্তগুলো, কিংবা আরও প্রয়োজনীয় শর্ত পুরন করতে পারে তবে তাদেরটা এলাউড নয় কেনো? এটা কেনো বায়াস্ড হবে ? রিসার্সে যেখানে দেখা যায় যে বিবাহিত জীবনে বেশীর ভাগ নারী স্বামীর অক্ষমতায় অসুখী । সেখানে তাদেরকে ডিপ্রাইভ করা কেনো?

২৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
হাসিব বলেছেন:

পুস্ট আর আলোচনা মিলাইতারলামনা ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: হ্যা, হাসিব, পোস্টটা ছিল একজনের একটি পোস্টের জবাব । এজন্য
আচমকাই এর শুরু, আচমকাই শেষ । সরি ফর দ্যাট ।

তবে আলোচনার মুল পয়েন্ট মনে হয় ধরতে পারবেন কমেন্টে আমার জবাব গুলো ফলো করলে ।

ভাল থাকবেন ।

২৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
নাজিরুল হক বলেছেন: আপনার দিতীয় প্রশ্নের জবাবে আমি ইসলামের আইনের দিকে যাচ্ছি না।

প্রথমত কোন একজন মেয়ে যদি কয়েকজন পুরুষকে স্বামী হিসেবে নেয় তাহলে মেয়েটা গর্ভবতী হলে প্রশ্ন আসবে গর্ভের সন্তানটা কার?

২য়, মরণ ব্যাধি এইড্সের জন্মদানকারী এইচ আইভি ভাইরাস আমার জানা মতে ভিন্ন ভিন্ন গ্রুপের পুরুষ শুক্রানো যখন একই জরায়ুতে জমা হয়, সেটা থেকে এইচ আইভি ভাইরাস জন্ম নেয়। (এইচ আইভি ভাইরাস সম্মন্দে হয়তো আমার জ্ঞ্যান সীমাবদ্ধ)

এই ক্ষেত্রে কোন মেয়ের একাধিক স্বামী থাকলে সবাই এইডসে আক্রান্ত হবে।

তা ছারা আরো অনেক রোগ আছে যে গুলো পুরুষ মহিলার সংগমের ফলে ছরায়।

আপনি দেখুন যেখানে মেয়েদের সম অধিকার নিয়ে বেশী চিল্লা চিল্লি হয় সে দেশেও তো আমি দেখিনি একজন বিবাহিত মেয়ে নিজের স্বামীকে রেখে সামাজিক বৈধতায় অন্য পুরুষের সাথে রাত যাপন করছে।

হ্যা মতের অমিল হলেই ডিভোর্স দিচ্ছে। যদি বলেন অবিবাহিত মেয়েরা তো এক সাথে কয়েকজন পুরুষের সাথে সম্পর্ক রাখছে।

সেটা তাদের সামাজিক কারণে। আর সমাজ তৈরি হয় ধর্ম থেকেই। হয়তো কিছুটা কাট সাট করে নিজেদের মত করে তৈরি করে সেই সমাজ সমাজ কর্তারা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: প্রথমত কোন একজন মেয়ে যদি কয়েকজন পুরুষকে স্বামী হিসেবে নেয় তাহলে মেয়েটা গর্ভবতী হলে প্রশ্ন আসবে গর্ভের সন্তানটা কার

=> এটাই যদি মেয়েদের ডিপ্রাইভ করার লজিক হয় তবে বলব, এই ডিএনএ টেস্টের যুগে প্রশ্নটা কিরকম হয়ে গেলো না?


২য়, মরণ ব্যাধি এইড্সের জন্মদানকারী এইচ আইভি ভাইরাস আমার জানা মতে ভিন্ন ভিন্ন গ্রুপের পুরুষ শুক্রানো যখন একই জরায়ুতে জমা হয়, সেটা থেকে এইচ আইভি ভাইরাস জন্ম নেয়। (এইচ আইভি ভাইরাস সম্মন্দে হয়তো আমার জ্ঞ্যান সীমাবদ্ধ)

=> এইচ আই ভি'র জন্ম আর বিস্তার দুটো আলাদা জিনিষ । আপনি যা কারন উল্লেখ করেছেন, এরকম সুনির্দিস্ট কারনে বিগ্গানীরা আজও পৌছেচেন বলে আমার জানা নেই ।

এই ক্ষেত্রে কোন মেয়ের একাধিক স্বামী থাকলে সবাই এইডসে আক্রান্ত হবে।

=> তাহলে জগতে দুই বা তার বেশি পুরুষ সান্নিধ্য লাভকারী সবারই এইডস হবার কথা । (অনুমান করতে পারেন পশ্চিমা বিশ্বের বেশীরভাগ নারী আর তাদের সংগ লাভকারী সেইসব পুরুষ, সব মিলিয়ে কতটা অনুমান করেন)

তা ছারা আরো অনেক রোগ আছে যে গুলো পুরুষ মহিলার সংগমের ফলে ছরায়।

=> সেটা কি পুরুষরা বহুগামী হলে ছড়ায়না? শুধু নারীর বেলায় ?


আপনি দেখুন যেখানে মেয়েদের সম অধিকার নিয়ে বেশী চিল্লা চিল্লি হয় সে দেশেও তো আমি দেখিনি একজন বিবাহিত মেয়ে নিজের স্বামীকে রেখে সামাজিক বৈধতায় অন্য পুরুষের সাথে রাত যাপন করছে।

=> আমার প্রথম প্রশ্নটার প্রচ্ছন্ন ইংগিত এটাই : কোনও বহুগামীতাই আমি সাপোর্ট করিনি । কিন্তু যারা করছে তারা পুরুষেরটার পক্ষে আর নারীরটার বিপক্ষে বলে যাচ্ছে । এটাকে আমি ডাবল স্ট্যান্ডার্ড বলে মেনে নিতে পারছিনা ।

২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৭
বিবর্তনবাদী বলেছেন: আপনি বলছেন:

আমার এই সমাজ, এই সংস্কৃতি, এই ধর্ম আমাকে চার বিয়ে করার মহান সুযোগ দিয়েছে (মুরোদ থাক আর না থাক আমার)


মুরোদ না থাকলে আপনাকে একটা বিয়ের সুযোগও ইসলাম দিচ্ছে না। ইসলাম তখনই একের অধিক বিয়ের অনুমতি দেয় যখন, সকল স্ত্রীর প্রতি সুবিচার করা সম্ভব। আর আল্লাহ এও বলছেন কোরানে যে, এক আল্লাহ ছাড়া আর কারো পক্ষে অপরের জন্য সুবিচার করা সম্ভব নয়। ওভারঅল ব্যাপারটা এমন দাঁড়ায় যে পরিস্থিতি যদি এমন হয় যে, একের অধিক বিয়ে করা দরকার, তখন ইসলাম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না।

যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে আপনার বোনের জন্যে সমাজে অবিবাহিত ছেলে পাওয়া যাচ্ছে না, তখন তাকে অন্য বিবাহিত পুরুষের সাথে বিয়ে ছাড়া থাকাকে সঠিক মনে করবেন নাকি বিবাহিত থাকা সমর্থন করবেন। নাকি বোনকে অবিবাহিত রাখাকেই বুদ্ধি মানের কাজ বলে মনে করেন???!!!


ধর্ম সম্পর্কে যদি অজ্ঞানতা থাকে, তবে জানুন। চাইলে প্রশ্ন করে পোস্ট দিন। বই পড়ুন। নিজের ধর্ম সম্পর্কে জানুন, অন্যের ধর্ম সম্পর্কেও জানুন। বেশি ঘাটাঘাটি করবার ইচ্ছা না থাকলে, নিজের মত থাকুন, অন্যদেরও যার যার ধর্ম নিয়ে থাকতে দিন।

বাজে, নিম্নস্তরের প্রোপাগান্ডা পোস্ট দিয়ে, নিজের নিচু রুচির পরিচয় দিয়ে কি লাভ বলু্ন. . . !!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: ''ওভারঅল ব্যাপারটা এমন দাঁড়ায় যে পরিস্থিতি যদি এমন হয় যে, একের অধিক বিয়ে করা দরকার, তখন ইসলাম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না।''

এটা পুরুষের বেলায় পারমিটেড হলে মেয়েদের বেলায় নয় কেনো?

পরিস্থিতি যদি এমন হয় যে আপনি আপনার বউকে সেটিসফাই করতে পারছেন না, বা আরো এমন কিছু, ওভারঅল ব্যাপারটা এমন দাঁড়ায় যে পরিস্থিতি যদি এমন হয় যে, একের অধিক বিয়ে করা তার দরকার, তাহলে ? তখন একটি মেয়ের বেলায় আপনার সাজেশানটা কি ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: নিজেদের স্বার্থের বেলায় যাদের যুক্তির অভাব নেই তাদের রুচিও বটে !!

২৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮
বিবর্তনবাদী বলেছেন: রুচিবান সন্ধ্যাবাতি, একটু বইপত্র ঘেটে তারপরে পোস্ট করুন না। কোন মহিলা স্বামীর দ্বারা আর্থিক, শারীরিক বা যে কোন দিক দিয়ে সেটিসফাই না হলে ইসলাম তাকে ডিভোর্স নিয়ে অন্য কাউকে বিয়ে করতে বাধা দেয় না।

কথা হচ্ছে, আপনি এমন একটি পরিস্থিতির উদাহরন দিন প্লিজ যখন কোন মহিলার এক সাথে একাধিক পুরুষের প্রয়োজন। কাউকে পছন্দ না হলে, মনের খুশিতে অন্যের সাথে চলে যেতে বাধাতো আর কেউ দিচ্ছে না। সমাজ প্রোবলেম করে যদিও, সে দোষ তো আর ধর্মের না।

২৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২০
বিবর্তনবাদী বলেছেন: ফালতু প্রোপাগান্ডার জন্য মিথ্যা ছড়াবার জন্যে, যারা মাথা না খাটিয়ে বোগাস যুক্তিটানে তাদের রুচিও বটে !!
২৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২১
বিবর্তনবাদী বলেছেন: সরি আপনি তো সন্ধাবাত্তি নন, আপনি তো সন্ধ্যাপ্রদীপ।
৩১. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৭
অমলকান্তি বলেছেন: কথায় যুক্তি আচে।
আমার একটা প্রশ্ন আচে: সব ধর্মপ্রচারক পুরুষ হইল ক্যামনে?(সত্যই জানতে চাই)
এইডা একটা বিরাট অবিচার হইচে মনে লয়।

 

মোট সময় লেগেছে ২.৩১৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই