:এখনো ঘুমাইতেছ? ক্লাসে যাবা না?
:যাবো তো।
:কখন? ক্লাস শেষ হইলে?
:উঠতেছি তো...
:এখোনি উঠো...গেট আপ, গেট আপ।
:হুমমম...
:কি হুমমমম??
:হুমমমম...
:আবার?
:ফোনটা রাখো...তারপরই উঠতেছি।
:উউউউউ...আমি ফোন রাখি তারপর তুমি আবার ঘুমায় যাও!! উঠো...নাস্তা খেয়ে ক্লাসে যাও।অবশ্যই নাস্তা খাবা...ঠিক আছে?
:ঠিক আছে।
:মাটিতে পা রাখো...তারপর ফোন রাখবো।
এরপর আর কি? ম্যাডামের কাছে হেরে বিছানা থেকে মাটিতে পা রাখা
ঠিক আছে, ক্লাস থাকলে না হয় সকালে উঠলাম, কিন্তু ছুটির দিনে? পোড়া কপাইল্যারে ছুটির দিনেও সকাল ৮টায় ঘুম থেকে উঠতে হয় নাস্তা খাওয়ার জন্য।
৬ বেলা টাইম কইরা খাইতে হয়। সকাল, সারে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত।না খাইলে চিল্লাচিল্লি শুরু কইরা দেয়। ঝারির উপর ঝারি...এরপর মন খারাপ...কথা বন্ধ...
সারাদিনে আমি ১০ বার আর ও ১০বার ফোন দেয়। এরপর রাতে ঘুমানোর সময় মন খারাপ করে বলে,"আজকে সারাদিনে তুমি আমাকে একবারো ঠিকমত ফোন দাও নাই। তুমি আমাকে আর আগের মত ভালোবাসো না।"
জান, আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি। তবে তোমার ভালোবাসার কাছে তা কিছুই না। আচ্ছা, এত ভালো কিভাবে বাসো? তুমি প্রায়ই বলো তোমার মত ভালো আর কেউ আমাকে বাসবে না...কিভাবে বলো? এতটা নিশ্চিত কিভাবে হও?
আমি তো প্রতিদিন তোমার এই ভালোবাসার কাছে হেরে যাচ্ছি...
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



