যাবো যাবো করেও অনেকগুলো আড্ডা মিস করে ফেলেছিলাম।তাই গত শুক্রবার যখন দুপুরে শুনলাম আড্ডা হবে, দেরি না করে সহব্লগার ভাঙাচাদকে সাথে নিয়ে রওনা দিলাম শাহবাগের পানে।
পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে দেখি অনেক মানুষ সিড়িতে বসে গল্প করতেছে।আমি কেন জানি একটু লজ্জা পেয়ে গেলাম, সবাই দেখি আমাদের দিকে তাকিয়ে আছে
এরপর এককথা দুই কথায় অনেকের সাথে পরিচিত হলাম। বুঝতে পারলাম একটা নিক আর বাস্তবের একটা মানুষের মাঝে কত তফাত থাকে।আরেকটা মজার জিনিস খেয়াল করলাম, এরা সবাই খুব সাধারন মানুষ...আমার মতই।
আড্ডায় অনেক মজা হইছে। খাবারের ব্যবস্থাও ভালো ছিলো। সবাইকে সামনে গিয়ে ব্লগ জীবন শেয়ার করতে বলা হলো।যখন সামনে গেলাম, অনেক কিছুই বলতে চাইছিলাম, কিন্তু কিছুই আর বলা হয় নাই।
আসলে আর কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। কেনো জানি মানুষগুলোকে খুব আপন মনে হইতেছিলো। শুধু চেহারাটাই চিনি না, কিন্তু মনের ভিতরটা জানি...এরকম লাগতেছিলো।
আসলেই এ এক অন্যরকম অনুভূতি। বলে বুঝানো যাবে না। এতদিন লেখা পড়ে প্রোফাইল ইমেজের সাথে মিলিয়ে কল্পনায় এক একজনকে ভাবতাম।আজ সেইজনদের বাস্তবে দেখলাম। এই ব্লগটা নেশায় পরিনত হইছে আর মানুষগুলো আপনজনে। যে যতই গালাগালি করুক, বাস্তবে আমি সবার মিল মোহাব্বত দেখলাম। এটাই আমার কাছে সবচেয়ে বেশী ভালো লাগছে।
আর কিছু বলবো না, শুধু বলবো আমি ভাগ্যবান এরকম একটা পরিবারের সদস্য হতে পেরে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



