** গোপনীয়তার স্বার্থে কিছু অংশ ঘোলা করে দেয়া হয়েছে।
----------------------------------------------------------------
এই অংশটুকু পোস্ট দেয়ার পর দুপুর ১.৩০, ২রা জুলাই লেখা
----------------------------------------------------------------
এই পোস্টের উদ্দেশ্য ছিলো সবাইকে এটা বুঝানো যে মোবাইল কোম্পানির কাছে আমাদের প্রাইভেসি কতটা বিঘ্নিত হচ্ছে। আমার কাছে গ্রামীনফোন,বাংলালিংক আর একটেলের কল সেন্টারের কিছু কথোপকথন আছে যেখানে কাস্টমারের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ ব্যবহার করা হয়েছে। খারাপ ব্যবহার করছে ভালো কথা কিন্তু কোন হিসাবে সেগুলো বাজারে ছাড়া হয়েছে? চিন্তা করে দেখুন, আমাদের ছবি সহ সঠিকভাবে পূরন করা রি-রেজিস্ট্রেশন ফর্ম নীলক্ষেতে পাওয়া যায়! ঐ ফর্মটা কি আপনার বোনের বা মায়ের বা প্রেমিকার হতে পারতো না?
আমি খুবই দুঃখিত কয়েকটি ব্যপারে...
১> আমি পোস্টে এই কথাগুলো বলি নাই সেজন্য ভুল বুঝাবুঝি হইছে।
২>আমি জানতাম না ৪ মাস আগে এটা আরো একবার পোস্ট করা হইছিলো।
৩>কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে টানাটানি করা আমার স্বভাব না। আমার ব্যপারে সেটা ভাবলে ভুল ভাববেন।
৪>কারো মন্তব্য কখনই মুছি নাই। কিন্তু "প্রতিমিডিয়া " মেয়েটির নাম্বার প্রকাশ করে দিছে বলে তার মন্তব্য মুছে দেয়া হলো।
৫>অনেকদিন ধরেই ব্লগে আছি। জেনারেলের প্রথম মন্তব্য মেজাজ খারাপ করে একজন ভালো সিনিয়র ব্লগার "এস্কিমো"র সাথে খারাপ ব্যভার করেছি।আশা করি উনি আমাকে ছোট বাই হিসাবে মাফ করে দিবেন।
অবশ্য এদের বিরুদ্ধে এত কথা বলে লাভ কি? আমিও ঐ লাইনের লোক। পড়াশোনা শেষ করে আমিও এরকম একটা কোম্পানিতে চাকরি নিবো। এখনই আমি গ্রামীনফোন,বাংলালিংক আর হুয়াই তে সিভি জমা দিয়ে রেখেছি। এরা যতই যাই করুক, এদের ছাড়া আমাদের একটা দিনও চলে না। কিন্তু তাই বলে প্রতিবাদ কি করবো না? এখানে হয়তো অনেকেই কাস্টমার কেয়ারে কাজ করেন, তাদেরকে একটু সচেতন হওয়ার জন্য বলছি।
যারা পোস্টের মূল উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন তাদের ধন্যবাদ। আর যারা বুঝতে পারেন নাই, আশা করি এখন তারা বুঝতে পারবেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



