আমি ১লা জুলাই রাতে একটা পোস্ট দেই যেটা নিয়ে ব্লগে গ্যান্জাম হইছিলো। পোস্টা আসলে অসম্পূর্ণ ছিলো তাই অনেকেই পোস্টের মূল উদ্দেশ্য বুঝতে পারে নাই।
পোস্টটা ছিলো এরকম যে এক লোকের স্ত্রী মোবাইল দিয়ে পরকীয়া করে আরেক ছেলের সাথে। স্বামী তা জানতে পেরে বউয়ের সিমটা ২ বার নস্ট করে কিন্তু বউ আবার তা তুলে কথা চালিয়ে যায়।এমতাবস্থায় স্বামী গ্রামীন ফোনের কাছে আবেদন করে যেন তারা এই সিমটি পুরাপুরি নস্ট করে দেয় যাতে মেয়েটি সিমটি আর তুলতে না পারে।
এই আবেদন পত্রটাই গ্রামীনের কাস্টমার কেয়ারের লোকজন নেটে ছেড়ে দেয়। আমি সেটা ফেসবুকে পাই।আপাতদৃষ্টিতে আবেদনটা মজার মনে হলেও এর মাধ্যমে যে আমাদের কাস্টমারদের গোপনীয়তা নস্ট হয়েছে তা বুঝতে কস্ট হওয়ার কথা না।
পোস্টের উদ্দেশ্যই ছিলো সবাইকে এটা বুঝানো যে মোবাইল কোম্পানির কাছে আমাদের প্রাইভেসি কতটা বিঘ্নিত হচ্ছে। আমার কাছে গ্রামীনফোন,বাংলালিংক আর একটেলের কল সেন্টারের কিছু কথোপকথন আছে যেখানে কাস্টমারের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ ব্যবহার করা হয়েছে। খারাপ ব্যবহার করছে ভালো কথা কিন্তু কোন হিসাবে সেগুলো বাজারে ছাড়া হয়েছে? চিন্তা করে দেখুন, আমাদের ছবি সহ সঠিকভাবে পূরন করা রি-রেজিস্ট্রেশন ফর্ম নীলক্ষেতে পাওয়া যায়! ঐ ফর্মটা কি আপনার বোনের বা মায়ের বা প্রেমিকার হতে পারতো না?
আমি খুবই দুঃখিত কয়েকটি ব্যপারে...
১> আমি ঐ পোস্টে এই কথাগুলো বলি নাই সেজন্য ভুল বুঝাবুঝি হইছে।
২>আমি জানতাম না ৪ মাস আগে এটা আরো একবার পোস্ট করা হইছিলো।
৩>কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে টানাটানি করা আমার স্বভাব না। আমার ব্যপারে সেটা ভাবলে ভুল ভাববেন।
৪>কারো মন্তব্য কখনই মুছি নাই। কিন্তু "প্রতিমিডিয়া " মেয়েটির নাম্বার প্রকাশ করে দিছে বলে তার মন্তব্য মুছে দিয়েছি।
৫>অনেকদিন ধরেই ব্লগে আছি। জেনারেলের প্রথম মন্তব্য মেজাজ খারাপ করে একজন ভালো সিনিয়র ব্লগার "এস্কিমো"র সাথে খারাপ ব্যবহার করেছি।আশা করি উনি আমাকে ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন।
৬>পোস্টা সাথে সাথেই এডিট করে দিতে পারতাম কিন্তু বিটিটিবির লিংক ডাউন ছিলো বলে সেইরাতে আর নেটে ঢুকতে পারি নাই।লাইন ঠিক হইছে পরদিন দুপুর ১টায়।
অবশ্য এদের বিরুদ্ধে এত কথা বলে লাভ কি? আমিও ঐ লাইনের লোক। পড়াশোনা শেষ করে আমিও এরকম একটা কোম্পানিতে চাকরি নিবো। এখনই আমি গ্রামীনফোন,বাংলালিংক আর হুয়াই তে সিভি জমা দিয়ে রেখেছি। এরা যতই যাই করুক, এদের ছাড়া আমাদের একটা দিনও চলে না। কিন্তু তাই বলে প্রতিবাদ কি করবো না? এখানে হয়তো অনেকেই কাস্টমার কেয়ারে কাজ করেন, তাদেরকে একটু সচেতন হওয়ার জন্য বলছি।
যারা পোস্টের মূল উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন তাদের ধন্যবাদ। আর যারা বুঝতে পারেন নাই, আশা করি এখন তারা বুঝতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



