তুমি হাসলে,
হাসতে হাসতে কথাটাকে উড়িয়ে দিলে।
"তুমি আমার প্রেমে পড়েছো?"
তুমি হাসছো...
হ্যা, আমি তোমার প্রেমে পড়েছি।
কিন্তু প্রেমে তো কতই পড়ি।
রিকশায় একপলক দেখা মেয়ে,
ক্যাফেতে কপাল থেকে আলতো করে চুল সরানো মেয়ে,
সকাল - বিকাল - সন্ধ্যা - রাত্রি
অবিরাম প্রেমে পড়ি।
কিন্তু কই?
এরকম তো মরে যাই মরে যাই কখনও লাগে নি!
কখনও তো মনে হয়নি কারো কথা শুনে, কারো হাসি শুনে,
কাটিয়ে দিতে পারবো বাকিটা জীবন?
এ নিশ্চই প্রেম নয়, এ প্রেম হতেই পারে না।
এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশী কিছু।
অন্য কিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

