somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারছে!:D প্রেমিকার মা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে:|

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে গেছে ভার্সিটি। বাসায় টেবিলের উপর বইয়ের ভাজে আমাদের ২খানা ফটু। মেয়ের মা কেমনে কেমনে জানি ফটু ২খান দেখে ফেলছে! এরপর মেয়ের ছোটো বোন মানে আমার হবু শালীকে ব্যাপক জিগ্গাসাবাদ !

মা: এইডা কিসের ফটু?
শালী: দেখতেই তো পাইতেছো, কাঙাল ভাই আর আপুর ফটু।
মা: তাদের মধ্যে কি কিছু আছে?
শালী: আমি কেমনে কমু? ফ্রেন্ডও তো হইবার পারে!
মা: ফ্রেন্ড হইলেই ভালা। তুই সত্যি জানোস না কিছু?
শালী: নাহ! জানলে তো কইতাম, নাকি?
মা: দেখ, এসব আমার মোটেও ভালো লাগে না।
শালী: সেইটা আপুরে যাইয়া কও।


কথা হইলো, আন্টি আমারে খুব ভালো কইরাই চিনে(মেয়ের বয়ফ্রেন্ড হিসাবে না)। আর শালী!! ঐ ঘরে একমাত্র ওই আমাদের সম্পর্কের কথা জানে!!;)

প্রেমিকা ঘরে আসার পর কাহিনী:

শালী: মা আজকে তোমাদের ফটু দেখে ফেলছে!:-*
প্রেমিকা: কি!! কি বলছে?:|
শালী : ব্লা...ব্লা...ব্লা...
প্রেমিকা: হুমম...
শালী: আপু তুমি এত শান্ত আছো কিভাবে?/:)
প্রেমিকা: এখানে অশান্ত হওয়ার কি দেখলি?:-*

মা মেয়ের হাত ধরে,

মা: তোর আর কাঙালের ফটু দেখালম...সত্যি করে বলতো, তোদের মধ্যে কি কিছু আছে?
প্রেমিকা: থাকলেই বা কি?:P
মা: থাকলেই বা কি মানে? দেখ, পড়াশোনা করতেছিস পড়াশোনা কর। আমার এসব জিনিস একটুও ভালো লাগে না।
প্রেমিকা: তো আমি কি করবো?
মা: এসব আর করবি না।X(
প্রেমিকা: করবো, তুমি কি করবা??:D
মা: X(



কথা হইলো ছবি দুইটা ডিজিটাল ক্যামেরায় তোলা। খালি আমাদের দুইজনের মুখের ছবি। আমি ওর ঘাড়ে হাত দিয়ে রাখছি। খুব সিম্পল। তেমন কিছু না।

আমি: কেনো রে ভাই, পিসিতে কি ছবি দেখা যায় না?এই ডিজিটাল যুগে কম্পিউটার ফালাইয়া কোন হিসাবে ছবি প্রিন্ট করতে গেছিলা??X(
প্রেমিকা: পিসিতে সবসময় দেখতে ভালো লাগে না। হাতের কাছে থাকলে বেশি ভালো লাগে।আর কারেন্টের যা অবস্থা! কারেন্ট না থাকলে সবসময় চাইলেই তো আর ছবি দেখা যায় না!!:-*


হইছে!!! এবার ঠেলা সামলাও। আগে তো লাফায় লাফায় মাইয়ার বাসায় যাইতাম।এখন তো মনে হয় সেইটা অফ হইয়া গেলো! আহারে!! আন্টি আমারে কত সুন্দর সুন্দর সব খানাদানা দিতো!!

এখন কথা হইলো, আন্টি জিগাইলে আমি কি কমু??

প্রবাদ : ঐ বাসায় কোনো কিছু আন্টি জানলে, বাংলাদেশের উইকেট পড়ার আগেই তা আংকেলের কানে চলে যায়।:|
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩০
৫২টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×