যারা আমাকে চিনেন তারা আমার বয়স যানেন। অনেক কিছুই আমি বুঝি না। তবে জানার আগ্রহ অনেক আছে। আর জানার এই আগ্রহ পূরণ করতে ব্লগ অনেক বড় ভূমিকা রাখে।
তবে, গতবছর ২৮ অক্টোবর রাস্তায় কিছু লোককে মারা হইছিলো। আমি যতদূর জানি আওয়ামীলিগ কিছু জামাতীদের মারছে। আর এই ৪ দলীয় জোটকে উতখাত করছে।
এখানে আমার কিছু কনফিউশন আছে। নয়া দিগন্তে দেখলাম এই ব্যাপারটাকে নিয়ে ওরা অনেক ছি ছি করতেছে আর নিজামি+খালেদার বাণী ছাপছে। আবার ব্লগে একজন ছি ছি করলো তো আমার পরিচিত কিছু "সম্মানীয় ব্লগার"** এর প্রতিবাদ করলো। ব্যাপারটা আমাকে কনফিউশনে ফালায় দিছে। মানুষ মারার পক্ষে আমি নাই, আবার জামাতীদের আমি ঘৃণা করি।
আমার প্রশ্ন হলো, ঐদিন আসলে কি হইছিলো? কে কাকে মারছিলো? কার কি ভূমিকা ছিলো?
**সম্মানীয় ব্লগার:
কিছু কিছু ব্লগার আছেন যাদের আমি আসলেই খুব সম্মান করি এবং এদের কথা খুব সরলমনেই বিশ্বাস করি। আশা করি তারা আমার কাছে বিষয়টা বুঝায় বলবেন। সবার কথা মনে আসতেছে না, তবে কিছু কিছু নাম এই মুহুর্তে মাথায় আসতেছে......
এস্কিমো
রাশেদ
মুকুল
আরিফ জেবতিক
আমি রহমান পিয়াল
রাতমজুর
সাইফুর
কালপুরুষ
মিরাজ হাসান
বিবর্তনবাদী
একরামুল হক শামীম
আমারে একটু জানান দেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

