আমার প্রিয় পোস্ট

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

ইয়াহু মেসেন্জারে এক চ্যাট উইন্ডোতে একাধিক চ্যাট ট্যাব B-)

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫০

শেয়ারঃ
0 0 0

একসাথে ২/৩ জনের বেশি মানুষের সাথে ইয়াহুতে চ্যাট করতে গেলে কি হয়? টাস্কবারে একসাথে সেই ২/৩জনের চ্যাট উইন্ডো ওপেন হইয়া থাকে। এরপর আছে আরো ঝামেলা। ধরেন, সেই উইন্ডোগুলা ডেস্কটপেও থাকে। ম্যালা জায়গা (এখানে মেমরি বুঝাই নাই) খরচ। এরপর ধরেন, কারে কি কইতে গিয়া কোন উইন্ডোতে কি লিখা ফালাইবেন!!! :-/

তাহলে আসেন কাজের কথায়। একটা সফটওয়ার দেখলাম। জিনিস ভালো। মজিলা ফায়ারফক্সের মত একটা মেসেন্জার উইন্ডোতে কয়েকটা ট্যাব বানাবে।তাহলে ধরেন গিয়া আপনি ১০ জনের সাথে চ্যাট করলে টাস্কবারে একটাই উইন্ডো শো করবে, কিন্তু ডেস্কটপে আলাদা ১০টা উইন্ডো শো না করে একটার ভিতর ১০টা ট্যাব শো করবে।আসেন, ফটু দেখি।;)

আপনার নরমাল চ্যাট উইন্ডো:

৩জনের সাথে চ্যাট করার সময় আপনার উইন্ডো:

নতুন মেসেজ আসলে এলার্ট দিবে(ইয়াহুর ডিফল্ট সাউন্ড তো দিবেই):



এবার আসেন সফটওয়ারের কথায়। ১.৮ মেগাবাইট। ইন্সটলের সময় একবার বলবে যে উইন্ডোজের একটা প্রোটেক্টেড ফাইল তারা চেন্জ করতে পারবে না।আপনি মাথা ঝাকিয়ে "ok" প্রেস করবেন। দেখবেন, ঐ একটা ফাইল চেন্জ না করেই সম্পূর্ন ইন্সটলেশন সম্পন্ন হয়েছে।:P

এইডা চালানোর আগে শিউর হইয়া নেন যে আপনার সব চ্যাট উইন্ডো ক্লোজ আছে। এই সফটওয়ার ব্যাকগ্রাউন্ডে চলবে (এটার জন্য আবার আলাদা কোনো উইন্ডো টাস্কবারে শো করবো না :P)। বের হয়ে আসার জন্য সিস্টেম ট্রে (নিচে ঘড়ির পাশে) থেকে "Quit" করুন। তাহলে আবার ডিফল্ট ইয়াহু সেটিংসে চলে যাবেন।





লিংক:

মিডিয়াফায়ার:
http://www.mediafire.com/file/5mgymnmwnn2/tab in yahoo messenger.msi

ডিরেক্ট লিংক:
Click This Link

রেপিডশেয়ার (ফ্রি একাউন্টে হোস্ট করা হইছে, তাই মাত্র ১০জন ডাইনলোড করতে পারবেন, আপনার উপরের ২টায় সমস্যা হলেই কেবলমাত্র এখানে আসবেন):
Click This Link

 

প্রকাশ করা হয়েছে: টেকি পুস্ট  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১
অক্ষর বলেছেন: ঠিক আছে, করুম্নে
২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: করেন তো দেখি :)

২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
অক্ষর বলেছেন: কৈ ভাই, কোন ওকে তো দিতে কৈলো না

ইন্সটল হৈয়া গেলো
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: এত তাড়াতাড়ি নামাইয়া ইন্ষটল দিয়া ফেলছেন???!!!!

যদি ওখে ফোখে না দিতে হয় তাইলে বুঝতে হইবে আমার এক্সপি তে ঝামেলা আছে :(

৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
অক্ষর বলেছেন: কিন্তু ট্রাই করার মতো কেউ অনলাইনে নাই:(
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: সকালে টেরাই দিয়েন, এলা ঘুমাইতে যান :|

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
একরামুল হক শামীম বলেছেন: রেপিডশেয়ার (ফ্রি একাউন্টে হোস্ট করা হইছে, তাই মাত্র ১০জন ডাইনলোড করতে পারবেন, আপনার উপরের ২টায় সমস্যা হলেই কেবলমাত্র এখানে আসবেন):
Click This Link

কর্তাছি :)
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: ওরে দুষ্টু কোথাকার ;)

৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৮
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ। যদিও ১০০% Sure কখনো কাজে লাগবে না। :D কারণ আমি সে রকম Chat করি না। :P
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: হাহাহাহা....ঠিক আছে ভাই। ব্যাপার না :)

৬. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩
নুরুন্নবী হাছিব বলেছেন: @করামুল হক শামীম বলেছেন: রেপিডশেয়ার (ফ্রি একাউন্টে হোস্ট করা হইছে, তাই মাত্র ১০জন ডাইনলোড করতে পারবেন, আপনার উপরের ২টায় সমস্যা হলেই কেবলমাত্র এখানে আসবেন):
Click This Link

কর্তাছি :)
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: কেমনে কি? পুলাপান সব বদ :(

২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: ওলা :)

৮. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮
রহস্য বলেছেন: মামু তুমারে পিলাচ
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: তুমারে ধইন্যাপাতা :)

২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: হ :)

১০. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০০
মানুষ বলেছেন: prereferences> messages > show the messeages in a single window
২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: এ জিনিসটা কি?? আমি কখনও টেস্ট কইরা দেখি নাই :(

১১. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৮
নিঃসঙ্গ বলেছেন: মানুষ ভাই আপনারটা এক জিনিষ এইটা অন্য জিনিষ ;)
২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: মানুষ ভাইয়েরটা আসলে কি? ঊনি কি বলতে চান? :|

২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: দেইখা লান :P

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
অক্ষর বলেছেন: কাম করে না তো
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: কেমনে কি? ট্যাব ওপেন হয় না? ভিসতা/এক্সপি সব গুলায় চলবো। মেসেন্জারের সব উইন্ডো ক্লোজ কইরা সফটওয়ার ওপেন কইরা আরেকবার ট্রাই মারেন।

২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: হাসেন কেনো নানা ভাই? :(

২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: কোন জায়গায় গিয়া আটকায়??? ভাবতাছি কাম যে হয় সেটার ভিডিও আপলোড করুম কিনা!!!

১৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
মাহিন আহমেদ বলেছেন: মামা এইটা তো কেবল ইয়াহু ৮ এর গুলোর জন্য। ইয়াহু ১০ এর জন্য কোথায় পাবো?????? :(
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: ১০ এর জন্য এরা বের করে নাই :(

১৭. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৩
জনি ইংলিশ বলেছেন: কাজ হচ্ছে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫২

লেখক বলেছেন: সরি ভাই, আমার তাহলে কিছু করার নাই :(

অফটপিক : এই কারনে আমি টেকি পোস্ট দেয়া ছেড়ে দিছি :|

 

মোট সময় লেগেছে ২.৭৮১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
....:: রাজাকার মুক্ত ব্লগ চাই :::....

আমি খুব সাধারন এক মানুষ। ৩ বছর ধরে Electronics And Electrical Engineering এ গ্রাজুয়েশন করার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ