somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলাপান বড়ই বদ /:)

০৫ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নয়া টিউশনি পাইলাম এই মাসে একটা। ক্লাস টু। এমনিতেই ওয়ান-টুর পোলাপান পড়ানো ভেজাল।কিন্তু "মনমত" টাকা দিবে বইলা রাজি হইয়া গেলাম।তাছাড়া আমার একটা ডিজিটাল ক্যামেরা কিনা লাগবো, ক্যামেরার টাকা উইঠা গেলেই পোলার বাসার রাস্তা ভুইলা যামু:P

তো প্রথমদিন গেলাম।আবজাব অংক করাইয়া ইংলিশ বই নিলাম।কইলাম জোরে জোরে রিডিং পড় আমি শুনতাম চাই।এরপর আমি মুবাইলটা বাইর কইরা মেইল চেক করতে লাগলাম।
এমন সময় পোলা আমারে কয়,
> PUT মানে কি?
>> PUT মানে রাখা। যেমন, Put the book on the table, মানে বইটা টেবিলে রাখো।
> তাহলে চাবিটা টেবিলে রাখো কি হবে?
>> Put the key on the table
> না না, রাখো চাবিটা কি হবে?
>> Put the key, The থাকলে টি হবে।
> উহু, টি বাদ দিয়ে..............শুধু রাখো চাবি........
>> Put Key :|

এইটা মুখ দিয়া বাইর কইরা আমি খাড়া চুপ হইয়া ভাবতে লাগলাম আসলে কি ঘটছে। আর পোলা দেখি চেয়ার থেইকা মাটিতে পইড়া গড়াগড়ি দিয়া হাসতাছে। আমি ততক্ষনে নিজেকে সামলাইয়া পোলারে ধমক দিয়া আবার পড়তে বসাইলাম।

কিছুক্ষণ পর ভেবে দেখলাম এরকম ফাইজলামি আমরা ছোটোবেলায় বন্ধুদের সাথে কত করতাম! একজন আরেকজনকে বোকা বানিয়ে যে কি মজা পাইতাম!! যেমন,

> বলতো, "আমি হই কিন্তু দুই" এটার ইংলিশ কি?
>> I Am but two


> সাবধান, তোকে যা বল্লাম সেই কথাগুলা কিন্তু কাউকে বলিস না.।
>> ওকে, আমি COW কে বলবো না কিন্তু সবাইকে বলে দিবো।


> বলতো নাপিত ইংলিশ কি?
>> পারি না...........
> আমি তোকে BARBAR বলে দিতেছি তাও পারতেছিস না?
>> না :|


> তুই কি বদ?
>> না, আমি বদ-না :D


হায়রে সেসব দিন!! এখন ভারসিটি লাইফ সেরকম প্র্যাকটিকাল।এই টাইপের কথা কইলে নগদে ফ্রেন্ড সার্কেল থেকে ব্যান কইরা দিবো। মাঝে মাঝে মন চায় আগের সেই স্কুল লাইফে চইলা যাই। সকালে ঘুম ঠেকে উঠে ক্লাস, টিফিন, ছুটির পড় আইসক্রিম খাইতে খাইতে বাসায় আইসা দুপুরে খাইয়া ঘুম, এরপর বিকালে উইঠা মাঠে খেলা, সন্ধ্যায় আইসা টিভি দেখা, অফিস থেকে বাপ আসলে লগে লগে টিভি বন্ধ কইরা বই নিয়া বসা...এরপর আব্বা আম্মার লগে রাতে একলগে খাইয়া আবারো টিভি দেইখা ঘুম, ঘুম থেকে উইঠা.....

আসলেই দিনগুলা খুব বেশি মিস করি :(


*** শিরোনাম চিকনমিয়ার কোনো একটা কমেন্ট হতে ধার করা।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫০
৪১টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×