মনে আছে আমরা প্রথম কিভাবে ফোনে কথা বলছিলাম? কত তুচ্ছ একটা উছিলা দিয়ে? চ্যাট করতে করতে যখন ৩টা বেজে গেছিলো, তখন তুমি আমাকে বল্লা যে তোমার নাকি হাত ব্যাথা করতেছে, আর লেখতে পারবা না। জিজ্ঞাসা করলা আমার মাইক্রোফোন আছে কিনা তাহলে ভয়েস চ্যাট করা যায়! আমার মাইক্রোফোন ছিলো, কিন্তু আমি বল্লাম, না, আমার কোনো মাইক টাইক নাই
দেড় ঘন্টা পর আমার মোবাইলের টাকা শেষ হয়ে যায়, এরপর তুমি ফোন দিয়ে বল্লা, তুমি নাকি এভাবে আগে কখনও এত রাতে কারো সাথে এতক্ষন কথা বলো নাই!! আমি হাসলাম। তুমি বল্লা তুমি নাকি সকাল পর্যন্ত কথা বলতে চাও। আমি আবারো হাসলাম। ঠিক আছে। বলবো। এরপর আরো দেড় ঘন্টা পর আবার লাইন কাটে। আমি তখন ড্রইং রুমে ল্যান্ডফোন থেকে ফোন দিতে যাচ্ছি, এমন সময় একটা আননোন গ্রামীন থেকে ফোন। ধরলাম, তুমি বল্লা, এটা আমার বাবার নাম্বার। খবরদার কথা শেষ করে নাম্বারটা ডিলিট করে দিবা। আমি বল্লাম, আবার ফোন দিলা যে? তুমি বল্লা, সকাল এখনও হয়নি তো! আমি আবারো হাসলাম।বল্লাম, তুমিও তোমার বাবার মোবাইল থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিও। সকালে আংকেল দেখলে তোমার খবর হয়ে যাবে। এবার তুমি হাসলে!!!
আরেকবার আমার কিছুতেই ঘুম আসছে না, সকালে ক্লাস। আর আমি বিছানায় এপাশ ওপাশ করতেছি। তোমাকে ফোন দিলাম। তুমি মেজাজ দেখিয়ে বল্লা,
কি চাই?
ঘুম আসে না!
কেনো?
জানি না।
আমি কি করতে পারি?
তাও জানি না!!
ঘুম পাড়ায় দিবো?
দাও!!
এরপর তুমি গান গেয়ে গেয়ে আমাকে ঘুম পাড়ায় দিলা....তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম...এই মন তোমাকে দিলাম
ঘুম আসে?
হুমম....
আমার গান কি এতই বাজে যে ঘুম পেয়ে গেলো?
না..ইয়ে মানে...আরাম লাগতেছিলো....
এরপর তোমার সে কি হাসি!!!
অনেক দিন আগের কথা তাই না? কিন্তু জানো, আমার মনে হয় এইতো সেদিনের কথা! ক্লাসে তোমাকে প্রথম দেখা, কথা বলা, একটু একটু করে চেনা আর একটু সামনে এগিয়ে যাওয়া!
জানো, এখন না কিছুতেই ঘুম আসে না। কোনো ভাবেই না। সারারাত এপাশ ওপাশ করে সকালে বিছানা ছাড়ি। একটু ঘুম পাড়ায় দাও না আমাকে.....শেষ বারের মত? যাতে সেই ঘুম আর কখনও না ভাঙে...
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


