আমার প্রিয় পোস্ট

বালকের গরু রচনা, সরকারের জে এম বি ভীতি এবং অতঃপর

১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪১

শেয়ারঃ
0 1 0

এক বালক গরু রচনাটি ভালভাবে রপ্ত করে।
গরুর ৪ টি পা, ২টি শিং। গরু ঘাস খায়..................।:D

এরপর যে রচনাই লিখতে দেয়া হয়, সে গরু রচনায় নিয়ে যায়।

একবার পরীক্ষায় রচনা এলো 'আমাদের নদী'। বালক লেখা শুরু করল - আমাদের গ্রামে একটা নদী আছে। নদীর পাড়ে গরু ঘাস খেতে আসে। গরুর ৪ টি পা, ২টি শিং। গরু ঘাস খায়..................।:D

আরেকবার রচনা লিখতে দেয়া হলো 'আমাদের গ্রাম'। বালক লিখল -
আমাদের গ্রামের নাম 'কাউয়াখালি'। গ্রামে অনেক গরু আছে।
গরুর ৪ টি পা, ২টি শিং। গরু ঘাস খায়..................:D

বার্ষিক পরীক্ষায় রচনা এলো ' বনভোজন'। বালক লিখল - আমরা বনভোজনে গেলাম। সেখানে গরুর মাংসের ব্যবস্থা করা হল।
গরুর ৪ টি পা, ২টি শিং। গরু ঘাস খায়.................।:D
..........................................................................................

মাত্র দুই মাস আগে জনগণের বিপুল ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। ইতিমধ্যে বালক সরকার একটি রচনা জনগণকে মুখস্থ করাতে শুরু করেছে।

১। পিলখানা হত্যাকাণ্ড। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে আছে জেএমবি................:D

২।মালেশিয়া সহ নানা দেশ থেকে শ্রমিক দেশে ফেরত আসছে। মন্ত্রি বলে দিলেন এর পিছনের স্বাধীনতা-বিরোধী শক্তির মদদ আছে।পেছনে আছে জেএমবি ..........................:D

৩।সচিবালয়ে সচিবরা কাজ করেতেছে না। দেশ পিছিয়ে পড়ছে, প্রশাসনিক কাজকর্মে অস্থিরতা দেখা দিয়েছে। পেছনে আছে জেএমবি ...................................

৪।ছাত্রলীগের সন্ত্রাসে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্তাক্ত। অনেকগুলো বন্ধ, বাকীগুলা বন্ধ হওয়ার পথে। ধারণা করা যায়, জেএমবি ছাত্রলীগের মধ্যে ঢুকে নাশকতা ঘটিয়ে দেশকে পঙ্গু করে দেয়ার জন্য এরকম করছে।পেছনে আছে জেএমবি .................:D

...........................................
অতঃপর কী ঘটিবে? :P

পরবর্তী পর্বে সমাপ্য






 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৬
হুমায়ুন কবির হাকিম বলেছেন: আমাদের দীপু সোনা'র বাসার টয়লেটের ফ্লাস নাকি কাজ করছে না। শুনেছি জেএমবি'র সম্পৃক্ততার খবর পাওয়া গেছে।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: দীপুমনির বাসার টয়লেটের ফ্লাস নাকি কাজ করছে না। পেছনে আছে জেএমবি ................. :D

২. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৭
রিফাত হাসান বলেছেন: বালকের গরু রচনা গ্রেট। বালিকারটিও।
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: বালিকার গরু রচনাও গ্রেট ! এর পেছনে আছে জেএমবি ..............:D

৩. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫২
মো মুজাহিদ আলম বলেছেন: এর মাঝে মগবাজার আসলো কোত্থেকে ?
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: সেটাই।

৪. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৫
মামুনুর রহমান খাঁন বলেছেন: অবশ্যই গরু রচনা লিখতে হবে, কারন আমরা এক কথার মানুষ! #-)
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ছোটবেলায় ঐ রকম গরু রচনা কেন যে এপ্লাই করলাম না! এত কষ্ট করে এতগুলো রচনা শিখতে হতনা।

৫. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: বসুন্ধরায় আগুন..................জেএমবি শিওর.........

বাসায় কারেন্ট নাই...........জেএমবি!!
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: যত দোষ,
জেএমবি ঘোষ।

৬. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৬
শুভ৭৭ বলেছেন: কারো ইচ্ছা হলে এই ব্লগের গঠণমূলক বিরোধিতা করুন।অপ্রাসংগিক মন্তব্য মুছে দেয়া হবে।
৭. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৪
মজিদ বিশ্বাস বলেছেন: মনে হচ্ছে জে এম বিই সরকারের ভরসা। জে এম বিকে স্বাধীনতা পুরষ্কার দেওয়া হউক।
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: স্বাধীনতা পুরষ্কার জে এম বি কে দেওয়া হলে জনগণ ধিক্কার দেবে। তখন সরকার বলবে, এর পেছনে আছে জেএমবি .................

২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: আপনি ++ দিলেন কেন? এর পেছনে আছে জেএমবি ................:P

৯. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১১
আশরাফ রহমান বলেছেন: আপনার এ পোস্টের পেছনেও জেএমবি'র হাত আছে ! মাইনাস দাতারা অন্তত তাই মনে করেন ।
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: হা হা

১০. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৯
নীল-দর্পণ বলেছেন: জেএমবি! জেএমবি!!জেএমবি!!! ফারুক ভাই তো জেএমবি রে টপে উঠায় দিল;)
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: "ফারুক ভাই তো জেএমবি রে টপে উঠায় দিল।" এর পেছনে কে আছে বলেন দেখি ? এই ধাঁধার উত্তর দিলে আপনাকে পুরস্কার দেয়া হবে।

১১. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩১
মোহাইমেন বলেছেন: পেছনে আছে জেএমবি .................:D
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: খালি পেছনেই দেখি আমরা, সামনের দিকে কী হবে, কেঊ দেখতে চায়না। :(

১২. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৫
ডারউইন বলেছেন: হাসতে হাসতে অবস্থা খারাপ। এর পেছনেও কি জে এম বি?
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: Laughing Gas খাইয়ে দিয়ে নিশ্চয় জে এম বি এই কাজ করিয়েছে :D

২০ শে মার্চ, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: জেএমবিরে মাইনাচ করলে এক রচনা সব জায়গায় কীভাবে লিখবে?

১৪. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১:০৫
খাইট্যা খাই বলেছেন: আমি এই লেখা পড়ছি, এর পিছনেও কি জেএমবি আছে?:-*
২০ শে মার্চ, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: হায় হায়

১৫. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১:২১
আরেফিন জিটি বলেছেন: জেএমবি কে আইপি সহ ব্যান করা হউক :P
২০ শে মার্চ, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: :P :D নাম ব্যান করে দিতে হবেনা?

১৬. ২০ শে মার্চ, ২০০৯ ভোর ৬:০৮
নেক্সাস বলেছেন: জেএমবি জেএমবি.....হাসতে হাসতে শেষ


বানিজ্যমন্ত্রী শুনলে খবর আছে আগে কইয়া দিলাম।
২০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: ঐ মন্ত্রীর সব খবরে ...............

১৭. ২০ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৪২
কক কক কক কক্কক কক বলেছেন: গরুর ৪ টি পা, ২টি শিং। গরু ঘাস খায়............ :D
২০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: কক কক কক কক্কক কক :P

১৮. ২০ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৮
নীল-দর্পণ বলেছেন: কে আবার জেএমবি;) উত্তর হইলে হইসে না হইলেও হইসে এবার আমার পুরস্কারটা ভাল ছেলের মত দিয়ে দেন দেখি;)
২০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আপনার পুরস্কারটি ডিজিটাল দুষ্ট ছেলে নিয়ে গেছে। :(

১৯. ২০ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৩
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: নীল দর্পন উত্তর হয় নাই
সঠিক উত্তর হচ্ছে 'ডিজিটাল জেএমবি'
২০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: পুরস্কার হিসাবে আপনাকে একটা ডিজিটাল ভাল মেয়ের সাথে ডিজিটাল বিয়ে দেয়া হবে। কবুল বলতে রাজি? :P

২০. ২০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২১
নীল-দর্পণ বলেছেন: আম্মা.... আমাল পুলস্কালতা দুত্তু থেলে নিয়া গ্যাথে.... অ্যা.....অ্যা.....:(:(
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: কাঁইদেন ন্যা।
আরেকটা পুরস্কার আপনাকে দেয়া হবে।

২১. ২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৫
সাদা মনের মানুষ বলেছেন:

ছাত্রলীগের ভেতর ও জেএমবি আছে এমন বলেছে নাকি সরকার ?????
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: বহিরাগতরা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এসব করছে - এমন কথা বলেছে। তবে এর পিছনেও কি জেএমবি আছে, নিশ্চিত থাকেন।

যে রচনায় আসুক, তা সেই গরু রচনাতেই নিতে হবে। :P

২২. ২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৩
হ।স।ন বলেছেন: দেশনেত্রীর নির্দেশে বাণিজ্যমন্ত্রী ফাকুর খান জনগনরে জঙ্গি খাওয়াইতেই আছেন। জনগনের সামনের, পিছনের লাইন ডাইরেক্ট হইল বইলা।
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: বালক সরকার একটি রচনা জনগণকে মুখস্থ করাতে শুরু করেছে।

২৩. ২১ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৭
দ্বীপবালক বলেছেন: গরুর রচনা আমরা ভাল লিখিতে জানি। ইহাও জে,এম, বি, র অবদান।
২১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: হমম

২৪. ২১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৪
অন্যরকম বলেছেন: ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: নীল দর্পন উত্তর হয় নাই
সঠিক উত্তর হচ্ছে 'ডিজিটাল জেএমবি'

সংক্ষেপে 'DJ'MB :-P
২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ভীষণ চিন্তার বিষয়।

২৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:১০
সরকার সেলিম বলেছেন: খোকা ঘুমালো পাড়া জুড়ালো
JMB এলো দেশে।।
ফারুক মিয়ার চুলকানিতে
বাশটা খেলো দেশে।।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: হা হা

২৭. ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬
রশিক রশীদ বলেছেন: বুঝলাম জেএমবির নাম বেশী বলা হচ্ছে। তা এই বলাতে আপনার এত লাগল কেন ভাই । এর আগে একজনের জেএমবি বিষয়ে লেকায় খুব লেগেছিল । তিনি বলেছিলেন জেএমবি মিডিয়ার সৃষ্টি। আপনি কি বলেত চান জেএমবি সৃষ্টি............ বলার প্রশ্ন নয় জএমবি নির্মূল করেত হবে।
শেষ একটা পরামর্শঃ আপনার প্রোফাইল ছবির সাথে আপনার লেখার কোন মিল নেই । লেখা বা মন্তব্যের কোথাও মুক্তিযুদ্ধের পক্ষের কোন কথা নাই অথচ..........এগুলা এখন মানুষ বোঝে.
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ছাত্রলীগ, যুবলীগ, তরুণলীগের কিছু পুরুষের সম্মিলিত ধর্ষণের শিকার এক কিশোরী !!??
Click This Link

১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: দেশটা কি আপনার, নাকি আপনার বাপের? নিজে দেশপ্রেমিকের তালুকগিরি নিয়েছেন নাকি?

আপনার কথা শুনে বুঝা যায়, আপনি ধর্ষক লীগের সমর্থক।

ঊপরের লিঙ্কে দেখেন, আপনাদের বর্তমান দেশপ্রেমের নমুনা ।

২৯. ২৬ শে মে, ২০০৯ ভোর ৫:০২
মাষ্টার_মশাই বলেছেন: অন্যরকম বলেছেন: ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: নীল দর্পন উত্তর হয় নাই
সঠিক উত্তর হচ্ছে 'ডিজিটাল জেএমবি'

সংক্ষেপে 'DJ'MB


অন্যরকম জটিল ব্যাখ্যা...আমি ডিজিটাল থেকে এখন মাষ্টার হইছি;)
৩০. ২৬ শে মে, ২০০৯ ভোর ৫:৩২
মাষ্টার_মশাই বলেছেন: ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: নীল দর্পন উত্তর হয় নাই
সঠিক উত্তর হচ্ছে 'ডিজিটাল জেএমবি'
২০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৬
লেখক বলেছেন: পুরস্কার হিসাবে আপনাকে একটা ডিজিটাল ভাল মেয়ের সাথে ডিজিটাল বিয়ে দেয়া হবে। কবুল বলতে রাজি?
কবুল
মাইয়্যা এনে দেন;)

 

মোট সময় লেগেছে ১.১৪৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধে এগিয়ে আসুন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই