আমার প্রিয় পোস্ট
- আধুনিক গবেষনায় দেশের সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গুলির দীর্ঘ ব্যর্থতা।মূল কারনটা কোথায়?যোগ্যতা-প্রতিভার অভাব না অন্যকিছু? কিস্তি-৫ (আপাত শেষ) - প্লাটো
- রেপিডশেয়ারের ঝামেলা থেকে নিজেকে মুক্ত করুন। (৯৫% ক্ষেত্রেই কাজ করবে ইনশাল্লাহ) - মুভি পাগল
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- মনের বাঘ যখন ঘরে- আমাদের "ভারতীয় কৃতজ্ঞতাবোধ সিন্ড্রম" ও চতুষ্পদীয় রচনাসমগ্র - বাঙ্গাল
- বিদেশী পত্র-পত্রিকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমান। - চিন্তিত দার্শনিক
- ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন
- মাসুম ভাইয়ের ক্লাসিক মুভিগুলো এইখানে!!!!!!!!!! - মুভি পাগল
- টুইট, টুইট, টুইটার (কি করে টুইটার ব্যবহার করবেন) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- মুভি ডাউনলোড... - আহাসান
- নতুন আইডিএম ব্যবহার কারীদের জন্য সাহায্যমূলক পোষ্ট। সকল ব্রাউজারের মাধ্যমে আইডিএম ব্যবহার করার উপায়........


- বৈদ্যুতিক আঘাত
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) -২ - আলামিনস্টাইন
- আভটারের ডাউনলোড লিংক (রিপোষ্ট) - স্বাগত.
- নিঝুম দ্বীপ -নিঝুম অরন্য - শ।মসীর
- স্মৃতিশক্তির পরিপূর্ণ ব্যবহার - ব্যানেট
- ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন মোবাইলে যতখুশি ইচ্ছা!!

- ইসানুর
- Pigeon Impossible (HD) - ৬ মিনিটের একটি দারুণ মজার শর্টফিল্ম দেখুন। - হোরাস্
- ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান(পড়বেন অবশ্যই) - টেকি মামুন
- আমি যেভাবে আমার কম্পিউটারকে ভাইরাস থেকে নিরাপদ রাখি.
.. (ফ্রী এভিজি এবং ফ্রী ম্যালওয়ারবাইটস এর একটি কম্বাইন্ড প্রতিরক্ষা ব্যবস্থা) - সত্যাশ্রয়ী
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- বিচার তো হলো, রায়ও বেরোলো, কিন্তু তারপর? - শিরোনামহীন..........
- এই বছরের কোন কোন মুভি আপনার মতে সেরা? - আমি মেঘ বলছি
- সেলফোনভিডিওপর্নোগ্রাফি এবং এর বিপরীতে আইনপ্রণয়ন জরুরি - গায়ত্রী সান্যাল
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- নবীনদের জন্য - নাদান
- ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধান - অরূপ
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- একজন তারকা ব্লগারের কান্ড! - মোহাম্মদ লোমান
- বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (প্রথম পর্ব) - মুভি পাগল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- যাদুর পেছনের যাদু! - মুকুট
- Onlineএ ৫০গিবা data store করুন একদম Free - আলোকিত পৃথিবী
জিমেইলে লিখুন বাংলায়!
- 'লেনিন'
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- মজার কিন্তু দরকারি-১ - মুকুট
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- জনাব, আপনার মানসিক ভারসাম্য কোন দিকে হালিয়া আছে? - বাঙ্গাল
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- উবুন্টুর জন্য পোর্টেবল সফটওয়্যার
- ইন্ঞ্জিনিয়ার
- সৌদি মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KAUST - মেহেদী_হাসান
-
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য
- নিরব হাসি
- ফেসবুকের প্রাইভেসি নিরাপদ রাখার কিছু টিপস ! - পথে-প্রান্তরে
- মিথ্যা প্রোপাগান্ডার জবাব: চুক্তির ধারা অনুযায়ী পেট্রোবাংলা ২০% এর বেশি গ্যাস পাবে না, বিদেশি কোম্পানী পাবে ৮০% গ্যাস - প্রশ্নোত্তর
- গনতন্ত্র হরনের চেষ্টা ...? দেশের সম্পদ হরনের চেষ্টা চলছে..! বুকের ভিতরে লুকিয়ে থাকা কিছু কথা। - বল বীর
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- যৌনতা বিষয়ে ভাবনা ১ - অপ বাক
- প্রিমিয়াম একাউন্ট ছারাই ফ্রী Rapidshar,Megaupload থেকে ফ্রী Download করুন - স্স্পরসের বাহিরে
- বাংলাদেশের ওয়েব পোর্টালসমূহ....জরূরী লিংক - সািদক
- টিপাইমুখ জল বিদ্যুত প্রকল্প ও Global Warming - ভিন্ন চিন্তা
- কয়লা নীতি, টেকনিক্যাল জ্ঞানের রাজনীতি - আমরা কেমন বুয়েট চাইতে পারি? - পি মুন্সী
- উবুন্টু Help - সাব্বির শাহরিয়ার
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- উইন্ডোজ এক্সপি'র A-Z কমান্ড লাইনের কমান্ড ইন্ডেক্স !! বর্ণনা সহ !! - পাপী
- উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে - মাহমুদ সিএসই
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- জেমস বন্ডের সিনেমা ডাউনলোড করুন সাথে আরও অনেক কিছু - সাগর চক্রবতী
- টরেন্ট সম্পর্কে জানা দরকার - অনিশ্চিত
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- দিলু নাসের এর ছড়া ঃ টিপাই বাধঁ এর প্রতিবাদ - সৈয়দ নাসের
- উবুনটু ৯.০৪ আশা এবং প্রত্যাশা (১) - ছদ্দবেশী ঐরাবত
- টিপাইমুখ বাঁধ - স্বপ্নের ফেরিওয়ালা
- বড় কাজের ছোট লিনাক্স, তাও আবার বহনযোগ্য! - ইন্ঞ্জিনিয়ার
- পাকিস্তান সোয়াত - আসলেই কী এটা শরিয়া আইনের জন্য যুদ্ধ? (তৃতীয় ও শেষ পর্ব) - পি মুন্সী
- ট্রেজার আইল্যান্ড --- যে বইটি খুঁজে ফিরেছি ১২ বছর ... - মধুমিতা
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- ফারাক্কা বাঁধ : ভাসানীর লংমার্চ ও ইন্দিরা সাথে পত্রালাপ - আশরাফ রহমান
- ''দেশ মরুভূমি হয়ে যাক তবুও দাদারা খুশি থাক'' উৎসর্গ ব্লগার শুভ৭৭ - নিশাচর
- ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্য: আনু মুহাম্মদের লেখায় মহাজনের গুমর ফাঁস - ফারুক ওয়াসিফ
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- সুফিয়ার কবর চাঁদার টাকায়ঃ ইউনূসের হাতে নোবেল - বিডি আইডল
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- ফ্রি-তে ডাউনলোড করুন আমার সংগ্রহের কিছু প্রোগ্রামিং ই-বুক [আপডেটেড] - আমড়া কাঠের ঢেকি
- ধর্মের পারলৌকিক প্রজেক্ট আর "ধর্ম ব্যাক্তিগত বিষয়" বলে আধুনিক রাষ্ট্র পক্ষে দাঁড়ানো - একই কথা। - ভূপর্যটক
- উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে... - নাজিরুল হক
- মোবাইলে ভিডিও & ভয়েস চ্যাটিং - তৌহিদ*
- বান্দরবান থেকে বগা লেক (শঙ্খ নদীর পার) - ক-খ-গ
- বগা লেক-কেওক্রাডং থেকে ফেরার পর (শেষ পর্ব) - নাজমুল কবীর
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- আওয়ামীলীগ: দিনবদলের লালসালু চৈতালি সন্ত্রাসী হাওয়ায় উড়ল বলে! - পাললিক মন
- পিলখানা ট্র্যাজেডি নিয়ে সুনীতা পালের ৩০টি প্রশ্ন - ব১কলম
- হাসবো না কাঁদবো? - ফারজানা মাহবুবা
- পন্ডিত মশাই, কুকুরের ঠ্যাং এবং অন্যান্য - আতিকুল হক
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- সিনেমা যখন নেশা (তিন) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- বর্তমান বিশ্বের ক্রেডিট সমস্যা বুঝতে চান? - এ. কে. এম. নেওয়াজ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
আর্মি অফিসার হত্যায় জাতি শংকিত।এরপরে ১২ জন বিডিআর মারা হলো - গরিব বলে এদের পক্ষে কেঊ কিছু বলবেন না?
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭
ঝিনাইদহের শিউলি বেগমের সঙ্গে তার স্বামী বিডিআর হাবিলদার কাজী সাইদুর রহমানের মোবাইল ফোনে কথা হয়েছিল ৬ এপ্রিল। তখন সাইদুর রহমান জানিয়েছিলেন, তিনি ভালো আছেন। তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে তাকে পিলখানা হত্যাযজ্ঞের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে স্ত্রীকে বলেছিলেন,'তোমরা নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, যাতে অযথা কোনো ঝামেলায় না পড়ি।'এরপর টানা ১০ দিন অনেক চেষ্টা করেও আর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি শিউলি বেগম। উদ্বিগ্ন হয়ে তিনি ঝিনাইদহ থেকে ঢাকায় আসতে চেয়েছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে।
কিন্তু তার আর প্রয়োজন হয়নি। ১৬ এপ্রিল নিকটাত্মীয়রা ঢাকা থেকে সাইদুরের লাশ নিয়ে গেছে গ্রামের বাড়িতে স্ত্রীর কাছে।বুকে ব্যথাজনিত কারণে সাইদুর মারা গেছেন বলে বিডিআর সদর দপ্তর থেকে দাবি করলেও তা কোনোভাবেই মানতে নারাজ শিউলি বেগম। তার দাবি, এ মৃত্যুর পেছনে রহস্যজনক কোনো কারণ রয়েছে। এর বেশি আর কিছু বলতে চান না তিনি।
তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ছোট ছেলেমেয়েদের নিয়ে এখন তিনি কোথায় দাঁড়াবেন? তাদের লেখাপড়া ও ভরণ-পোষণের দায়িত্ব কে নেবে? বেগম এখন যাকেই সামনে পাচ্ছেন তার কাছেই এ প্রশ্ন করছেন। কিন্তু কারো কাছ থেকেই সদুত্তর মিলছে না।
বিডিআরে ২৯ বছর চাকরি করাকালীন তেমন কোনো সম্পদ বা ব্যাংক ব্যালান্স করতে পারেননি। তার একমাত্র ছেলে হাসিব ক্লাস ফাইভে পড়ে। মেজো মেয়ে ক্লাস টেনের ছাত্রী। এ অবস্থায় পরিবারের হাল ধরবে কে- সে চিন্তায় খালা ভেঙে পড়েছেন। পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা মিলবে কি না তা নিয়েও তিনি রয়েছেন গোলকধাঁধায়।
.........................................................................................
সাইদুর রহমানের পরিবারের মতো অন্ধকার ভবিষ্যতের পথে পা রেখেছেন নায়েক সুবেদার মোজাম্মেল হক, সিপাহি ওয়াহিদুজ্জামান, বিডিআর সদস্য মনির হোসেন, ল্যান্স নায়েক মোবারক হোসেন, সিপাহি মিজানুর রহমান, পেইন্টার ইয়াসিন আলী ও ওয়ালিউল্লাহসহ ১১ বিডিআর জওয়ানের স্ত্রী-সন্তান ও পরিজন। পিলখানা হত্যাযজ্ঞের পর তাদের কেউ হার্ট অ্যাটাকে, কেউবা বুকে ব্যথাজনিত কারণে মারা গেছেন। কেউ কেউ আত্মহত্যা করেছেন বলে বিডিআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে নিহতদের পরিবার-পরিজনের অনেকেই এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। তাদের অভিযোগ, তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে নিহত বিডিআর সদস্যদের পরিজনরা এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারলেও এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ এসব মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেছেন। তাদের কেউ কেউ ক্ষতিপূরণ দাবি করলেও কেউই এ ব্যাপারে মিডিয়ার সামনে মুখ খুলতে রাজি হননি। আশঙ্কা,পাছে নতুন কোনো ঝামেলা সৃষ্টি হয়!
নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন ১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ অনুমোদন করেছে। এ কনভেনশন অনুযায়ী কোনো ব্যক্তিকে দৈহিক নির্যাতন বা দুর্ভোগ এবং অন্যান্য নিষ্ঠুর আচরণ বা শাস্তি দেয়া যাবে না।
এদিকে একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে চরম আতঙ্কে রয়েছে পিলখানায় অবস্থানরত প্রায় চার হাজার বিডিআর সদস্যের পরিবার। বিশেষ করে যেসব বিডিআর জওয়ান রিমান্ডে রয়েছে সেসব পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে প্রহর গুনছে কখন রিমান্ডের দিন শেষ হয়।
পিলখানায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারির নারকীয় হত্যাযজ্ঞ কোনোভাবেই মেনে নেয়া যায় না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচারের পক্ষে গোটা জাতি। তবে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনে কারো মৃত্যুও কেউ প্রত্যাশা করেন না।
তথ্যসূত্রঃ Click This Link
.............................................................................................
বিচারাধীন বিডিআর সদস্যেরা গরিব হলেও মানুষ। গরিবের পক্ষে কথা বলার কেঊ কি নাই? !!!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হুমায়ুন কবির হাকিম বলেছেন:
থলের বেড়াল বেরিয়ে পড়ার আশঙ্কায় তাদেরকে খুন করা হচ্ছে......
লেখক বলেছেন: তাহলে এই কারণে আমরা বোবা হয়ে থাকব? এটা ভীষণ লজ্জার কথা।
লেখক বলেছেন: আর্মি খুব শক্তিশালী। Might is right. কিন্তু এই আধুনিক যুগে এসে বর্বরতাকে মেনে নিতে হবে?
পিলখানায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারির নারকীয় হত্যাযজ্ঞ কোনোভাবেই মেনে নেয়া যায় না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচারের পক্ষে গোটা জাতি। তবে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনে কারো মৃত্যুও কেউ প্রত্যাশা করেন না।
ফালতু মিয়া বলেছেন:
প্রকৃত দোষীদের বিচার প্রক্রিয়া নিয়ে ক্রমেই সন্দেহ সংশয় বাড়িয়ে তুলছে এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মিডিয়া কেন নিরব আমরা বুঝতেই পারছি না।
লেখক বলেছেন: কারণ আর্মিকে ভয় পাচ্ছে। আর গরিবের পক্ষ নিয়ে কি লাভ?
হমপগ্র বলেছেন:
সেইটা আর্মিদের কে বুঝাবে? তারা তো মনে করে খুনের বদলা খুনেই নিতে হয়। আর্মি সব সময় এই নীতিতে বিশ্বাসী।পিলখানায় কয়টা অফিসার মারা গেছে? আপনি হিসাব করেন ১৯৭৫ সাল থেকে শুরু করে ১৯৮১ সাল পর্যন্ত তাদের হাতে কত নিরীহ সিপাহি, অফিসার মারা গেছে। সেগুলোকে কীভাবে তারা জাস্টিফাই করে যাচ্ছে এখনও। সব থেকে দুঃখজনক হলো, বিডিআরের নাম বদলাতে চায় ওরা। আগে তো নিজেদের নাম বদলানো দরকার। এত এত কিলিং আর্মি করেছে, তাদের কী বিচার হলো? আদৌ হবে?
শেখ হাসিনাকে সেনাকুঞ্জে ওরা বলেছে, "আপনি আমাদের কীই সুবিধা দেন, যে আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুধু এই লাঞ্চনাই পাব"?
আচ্ছা আর্মিরা যে ধরণের সুবিধা পায়! এরপরেও তাদের মনে হয়, "কীই সুবিধা দিয়েছেন"?
আসলেও, গরীব চাষার ট্যাক্সের টাকা দিয়ে তাদের সেনানিবাস বানানো হয়, গলফ ক্লাব, রেডিশন, ইত্যাদি ইত্যাদি,......এরপরেও বলেন তো ওদেরকে আমরা কোনই সুবিধা দেই নাই...
লেখক বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ
সুইট বলেছেন:
শোনেন আর্মিরা নিজেদের কি মনে করে তা তারাই ভালো জানে। তবে যেমন বাড়াবড়ি করে তেমনি আবার ফলও ভোগ করে। গত দুই বছরে তারা কত কিই না করছে আর আজ তাদের লাশ ড্রেনে, নর্দমায় পড়ে তাকে। এটাই পাপের শাস্তি।
লেখক বলেছেন: পাপের শাস্তি কিনা জানি না। এভাবে আর্মি মারা সমর্থন করিনা। কিন্তু গরিব বিডিআরকে বিনা বিচারে হত্যা কিছুতেই সমর্থন করা যায়না।
মুক্ত মানব বলেছেন:
হমপগ্র ভাই, আপনার কল্পিত মামার বর্তমান অবস্থা কি? মিঞা, আপনি কত বড় মিথ্যুক তাতো আমরা সবাই জানি। আবার এই বিষয়ে কথা কইতে আইছেন। আর্মি কি করছে? আপনার লেজ ধরে টান দিছে? নাকি আপনার জন্য রাখা ঘাস অন্য গরুরে খাইতে দিছে?আমার জানা মতে জিজ্ঞাসাবাদে আর্মি সহ আইন শৃংখলা বাহিনীর অন্য সদস্যরাও আছে। অথচ মারা যাওয়ার পর দোষ হল আর্মির। আর্মি পিটায়া মাইরা ফালাইতেছে। ভাল কথা। এবার আমার কথার জবাব দেন। আর্মি কেন মারব? সকল আর্মি সদস্যইতো জানে, একজন প্রত্যক্ষদর্শীর মৃত্যু মানে একটা প্রমান হাতছাড়া।
লেখক বলেছেন: 'একজন প্রত্যক্ষদর্শীর মৃত্যু মানে একটা প্রমান হাতছাড়া' - তাহলে আর্মি এর প্রতিকার/প্রতিবাদ করছেনা কেন?
মীজানুর রহমান বলেছেন:
আহ, বড় আপসোস লাগে!!!!! এই সব ঘটনা শুনতে।
লেখক বলেছেন: হা ভাই, গরিবের কথা কেঊ বলেনা।
হমপগ্র বলেছেন:
@মুক্ত মানব,কথা সত্য কইছেন। "একজন প্রত্যক্ষদর্শীর মৃত্যু মানে একটা প্রমান হাতছাড়া"
আসলে বিডিআর সদস্যদের মৃত্যুগুলো কাকতাল মাত্র। মরার ছিল, মইরা যাইতেছে, এইখানে কারও দোষ নাই।
মুক্ত মানব বলেছেন:
আমি দুঃখিত। আমার আগের কমেন্টসটা শেষ না করেই পোস্ট করতে হয়েছিল। আমি যা লিখতে চেয়েছিলাম-------একজন প্রত্যক্ষদর্শীর মৃত্যু মানে একটা প্রমান হাতছাড়া। তাহলে আর্মি কেন বি,ডি,আর সদস্যদের মারছে? একটাই জবাব। প্রতিশোধ। কিন্তু প্রতিটি সেনা সদস্যই জানে, বিচারের রায় হবে ফাসি। তার পরও তারা আগ বাড়িয়ে নিজেরাই কেন রায় কার্যকর করছে? এর জবাব ও একটাই। তারা জানে বিচার হবে না। কি এমন ঘটনা ঘটল যে সেনা সদস্যদের বিশ্বাস করতে হচ্ছে যে বিচার হবে না? এর জবাব কি আপনারা কেউ দিতে পারবেন?
লেখক বলেছেন: " কি এমন ঘটনা ঘটল যে সেনা সদস্যদের বিশ্বাস করতে হচ্ছে যে বিচার হবে না?" - আপনি কিছু জানেন?
ধীবর বলেছেন:
ব্যাপারটা ঘোলাটে। শুনেছি উন্নত বিশ্বে নাকি তদন্তের স্বার্থে, সন্দেহভাজনদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়। আর শুধু প্রতিহিংসা চরিতার্থের জন্য নির্বিচারে বিডি আর হত্যাকে সমর্থন দেয়া যায় না। কারণ শুধু কয়েকজন বিডি আরের ক্রোধের কারণে এই হত্যাকান্ড ঘটেনি। এর পেছনে আরো গভীর ষড়যন্ত্র কাজ করছে। সেটা উন্মোচনের স্বার্থেই আটককৃতদের সর্বোচ্চ নিরাপত্তায় রাখা উচিত। আর সেটা করার দ্বায়িত্ব সরকারের। এই ঘটনা নিয়ে যেভাবে জল ঘোলা করা হচ্ছে, তাতে সুষ্ঠু তদন্তে এই সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ হয়।
লেখক বলেছেন: তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা উচিত
লেখক বলেছেন: হ ভাই।
তাহ্লীল আহেমদ চৌধুরী বলেছেন:
আমার ধারনা যারা মারা যাচেছ তারা সবাই হত্যাকান্ডে সরাসরি জড়িত।এদের ভিডিও টেপ দেখে বের করছে। এদের মেরে ফেলার কারন হতে পারে আসলে যারা জড়িত তাদের কে যেন বের করা না যায় তার ব্যাবস্থা করা। তবে যারা মারা যাছে তাদের জন্য আমার খারাপ লাগতেসে এইজন্য যে সব প্রমাণ হাতছারা হচেছ। বাংলাদেশে সবসময় এই হয়ে আসছে। যারা আসল ক্রিমিনাল তারা ধরা পরেনা।আর বাহির থেকে দেখে আরমিরা যে শুবিধা পায় মনে হয় তা আসলে ঠিক না। আপনাদের কোন পরিছিত আরমি অফিসার থাকে তাহলে তাকে জিজ্ঞেশ করে দেখতে পারেন। তাদের দেখলে মনে হয় তারা আরামেই আছে কারন আরমির সবাইকে সবসময় স্ট্যটাস ম্যাইন্ট্যাইন করতে হয় পকেটের অল্প পয়সা দিয়েই। বাহিরে থেকে তাই অনেক কিছু বুঝা যায় না।
তবে এভাবে হত্যা চলতে দেয়া যায় না। কারন এতে নিরিহ মানুশ মারা জেতে পারে। লেখকের সাথে সহমত। ++++
ধন্যবাদ সবাইকে।
Click This Link
লেখক বলেছেন: "এদের মেরে ফেলার কারন হতে পারে আসলে যারা জড়িত তাদের কে যেন বের করা না যায় তার ব্যাবস্থা করা। "
চল যাইগা বলেছেন:
হাসিনা সরকারের মানে নানক-আজম-তাপস-মখা আলমগীর-শেখ সেলিমের প্রেমে ব্যর্থ হয়ে বি.ডি.আর জওয়ানরা গামছা পেচিয়ে আত্মহত্যা করছে|আর্মীকে কেন দোষ দেয়া হচ্ছে ?? হাসিনার নির্দেশ ছাড়াতো এরা এককদমও চলে না| মনে আছে পিলখানায় যখন খুন ধর্ষন চলছিল আর্মি তখন হাসিনার পদতলে বসে অনুমতি প্রার্থনা করছিল, সুতরা; ধরে নেব হাসিনার নির্দেষ ছাড়া আর্মী কিছুই করছে না|
ন্যাকা না সেজে সোজাসুজি বলুন হাসিনা সরকার সাক্ষীদের সরিয়ে দিচ্ছে|
** ভাসুড়ও মানবা আবার তলের কাপড়ও টানবা তা হবে না**
লেখক বলেছেন: গরিব বলেই কি এভাবে সাক্ষীদের সরিয়ে দেয়া সম্ভব হচ্ছে?
স্কাউট বলেছেন:
যখন যে "গণতান্ত্রিক" সরকারই আসুক-তাদের কেন্দ্রীয় ক্ষমতা সেনাবাহিনীর অফিসারগন। তাই সেনাবাহিনী গত দুই বছরে যতই কু-কর্ম করুকনাকেনো তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান!(যদিও গত দুই বছরে তারা জাতির শ্রেষ্ঠ শয়তান হিসেবেই সাধারন মানুষের কাছে আবির্ভুত হয়েছে)। বিডি আরের নিজস্ব অফিসার থাকলে আজ তারা আর্মীর পিটূনী খেয়ে নির্মম ভাবে মরতোনা.........। বিডি আর এর কেউ নেই-ওরা এতিম!
লেখক বলেছেন: এতিমদের পক্ষে ভাল মানুষদের কথা বলতে হবে।
ক-খ-গ বলেছেন:
..................আমরা নির্বিকার। আমাদের মিডিয়া গন পুরুষত্বহীনতায় ভোগে, আর এইসব নপুংশকেরাই নিয়নত্রন করে আমাদের মতামত
লেখক বলেছেন: একদম ঠিক বলেছেন।
চাতকপাখি বলেছেন:
আউলা ঝাউলা লাগতাছে।বিনা বিচারে মানুষ মারা যাইব ক্যান? স্বার্থ কার?
হুনছি CID নাকি তদন্ত করতাছে। তাইলে আর্মি এই সব মৃত্যুর জন্য দায়ী ক্যামনে?
আর্মি অহন করতাছে কি?
লেখক বলেছেন: কে, কার স্বার্থে কারা কী করছে বুঝা যাচ্ছে না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















