somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Last Tango in Paris (মুভি রিভিউ)

২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Last Tango in Paris

১৯৭২ সালে বানানো এই সিনেমা টি পরিচালনা করেন বারনার্দ বারতুলুচ্চি।অভিনয়ে বস মারলন ব্রান্ডো, অখ্যাত নায়িকা মারিয়া স্নেইডার।

প্যারিসে একটা এপার্টমেন্ট ভাড়া করতে গিয়ে পরিচয় হয় এক তরুনির জিন(মারিয়া) সাথে মধ্যবয়সী এক মার্কিন ব্যাবসায়ি পল(মারলন)।

স্ত্রীর পরকীয়া এবং আত্মহত্যা র কারনে চরম মানসিক যন্ত্রণায় ভুগতে থাকা পল, জিনের প্রতি এক ধরনের শারীরিক আকর্ষণ অনুভব করে। তারা ঠিক করে এই ফ্ল্যাটে দেখা করবে নিয়মিত।তবে কেউ কারো নাম, ঠিকানা বলতে পারবে না। সম্পর্ক হবে শুধুই শারীরিক। ধীরে তারা একে অপরকে জানতে পারে। জিন জানতে পারে, পল তার স্ত্রীর আত্মহত্যা এবং পরকিয়ার কারনে মানসিক ভাবে বিধ্বস্ত। পল জানতে পারে, এক উঠতি ফিল্ম ডিরেক্টরের সাথে তার প্রেমের কথা। এভাবে তাদের সম্পর্কের গভিরতা বারতে থাকে।
এক উভয়ে প্রেমে পড়ে যায়।

কিন্তু হঠাৎ একদিন জিন এসে দেখতে পায় পল কিছু না বলে এপার্টমেন্ট ছেড়ে চলে গেসে।ফিরে যাওয়ার পথে রাস্তায় দেখা হয় পলের সাথে।পল তাকে নিয়ে একটি ট্যাঙ্গো বারে যায়। সেখানে মদ্যপান এবং ট্যাঙ্গো নাচের তালে সে জিন কে বলে তার ভালবাসার কথা। একসাথে নতুন ভাবে বাঁচতে চায় সে।

কিন্তু কোন এক অজানা কারনে জিন অস্বীকার করে তার ভালবাসার কথা।বার থেকে চলে যায় তার বাড়িতে। পেছনে পেছনে ছুটে যায় পল।শেষ পর্যায়ে জিন তাকে গুলি করে।যন্ত্রণার চাইতে বেশী অবাক হয় পল। মাটিতে লুটিয়ে পড়ে।

ড্রামা , রোমান্স জেনারের এই মুভিটির রান টাইম ১৩৬ মিন।

অসম্ভব সুন্দর অভিনয়ের কথা নতুন করে বলার কিছুই নাই।

পৃথিবী থেকে নিজেকে আলাদা করে একটা জগত তৈরি করার চেষ্টা, যেখানে কোন নাম থাকবে না, পরিচয় থাকবে না, থাকবে শুধু ভালবাসা। অদ্ভুত এক আইডিয়া।

কয়েকটা দৃশ্যের কথা আলাদা করে বলতে চাই

যখন পল তার স্ত্রীর প্রেমিকের কাছে জানতে চায়,"তোমার মধ্যে কি আছে, যা দেখে আমার স্ত্রী তোমার প্রেমে পড়ল?"একই সঙ্গে নিজের ব্যার্থ জীবনের প্রতি করুনা, স্ত্রীর প্রতি ক্রোধ আর স্ত্রীর প্রেমিকের প্রতি ঈর্ষা চেহারায় নিয়ে আসা মনে হয় মারলন এর পক্ষেই সম্ভব।

আরেকটা দৃশ্য, যখন পল তার স্ত্রীর মৃত দেহের সামনে বলে, সে তাকে কত ঘৃণা করে। এক পর্যায়ে সে কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলে সে তাকে কত ভালবাসত।

আরেক দৃশ্যে যখন জিনের প্রেমিক তাকে বিয়ের কথা বলে, হ্যাঁ, না, হ্যাঁ, না
করতে করতে হাসতে থাকে, সে এক অদ্ভুত পাগলা দৃশ্য।

সব শেষের দৃশ্যে, যখন জিন পল কে গুলি করে,যন্ত্রণার চেয়ে বেশী অবাক হয় পল। কাতর কণ্ঠে সে তার অসম্পূর্ণ সপ্নের কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে।

শেষে দেখান হয়, জিন বলছে," আমি তাকে চিনি না, তার নাম জানি না"
ভয়ংকর পরিস্থিতি /:)

সিনেমার আরেকটা দিক না বললেই নয়। সেটা হল জিনের প্রেমিক চরিত্রে জিন পিয়েরে র কথা। কেউ কেউ বলেন এই চরিত্র নাকি পরিচালক বারতুলুচ্চির নিজের জীবন থেকে নেয়া।

সিনেমাটি ১৮ প্লাস বলা যায়।কিছু কিছু দৃশ্য খুবই সেক্সুয়ালি এক্সপ্লিসিট।
নায়িকা মারিয়া এই সিনেমা করার কিছুদিন পরে মানসিক ভাবে অসুস্থ্য হয়ে যান।তাই পরবর্তীতে আর তেমন কোন সিনেমায় তাকে দেখা যায়নি। সিনেমা সম্পর্কে মারিয়া সব সময়ই নেগেটিভ কমেন্ট করেন। এক জায়গায় তিনি বলেন, বারতুলুচ্চি তাকে কৌশলে ধর্ষণ করেছেন। :-*:-*

সিনেমাটি সম্পর্কে ভালো খারাপ দুই ধরনেরই মতামত আছে। নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর। একটা উক্তি দিয়ে শেষ করছি,

"Any moviegoers who are not shocked, titillated, disgusted, fascinated, delighted or angered by this early scene in Bernardo Bertolucci's new movie, Last Tango in Paris, should be patient. There is more to come,Much more- টাইম ম্যাগাজিন
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×