somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Knife in the Water-পোলানস্কির প্রথম সিনেমা

২৬ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিখ্যাত পরিচালক রোমান পোলানস্কি যে ফিল্ম দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সেটা হল, Knife in the Water

১৯৬২ সালে পোলিশ ভাষায় নির্মিত ড্রামা জেনারের এই মুভিটি পোলানস্কির নিজের দেশে বানানো একমাত্র মুভি।সিনেমার দৈর্ঘ্য ৯৪ মিনিট।

প্রথম ছবি দিয়েই বাজিমাত,

বুখারেস্ত ফিল্ম ফেস্টিভ্যাল এ গোল্ডেন উলফ ১৯৬৩ এবং বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ক্যাটাগরিতে অস্কার নমিনেশন ১৯৬৩

মজার ব্যাপার হল তার এটা খুব শখের ফিল্ম ছিল। একে পরিচালক হিসেবে প্রথম সিনেমা। তার উপর আবার একটা চরিত্র নিজে অভিনয় ও করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শুভাকাঙ্ক্ষী দের পরামর্শে নিজে আর অভিনয় করেননি। সবাই তাকে বলসিল," আরে মিয়া তুমি ওই চরিত্রে অভিনয় করার মত স্মার্ট না।" :P

যাইহোক, সিনেমাতে চরিত্র আসে মোটে ৩ টা।আন্দ্রে ছাড়া বাকি দুইজন নতুন অভিনেতা অভিনেত্রী।স্বামী আন্দ্রে (Leon Niemczyk) স্ত্রী ক্রিসটিনা (Jolanta Umecka) এবং একজন তরুন ছাত্র। তরুনের কোন নাম সিনেমায় দেখানো হয়নি। এই চরিত্রে অভিনয় করবার খায়েশ ছিল পোলানস্কির, তবে অভিনয় করসে Zygmunt Malanowicz
তবে এই অভিনেতার কণ্ঠ চরিত্রের সাথে না মানানোর কারনে, পরে ডাবিং করা হইসে, ডাবিঙের কণ্ঠ পোলানস্কির B-)

এবার একটু কাহিনীর দিকে যাই।

এক স্পোর্টস রিপোর্টার তার স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছে। রাস্তায় লিফট দিতে গিয়ে পরিচয় ঘটে এক তরুনের সাথে। সে তাদের সাথে লেক পর্যন্ত যায়। বিদায় নেবার সময় আন্দ্রে তাকে তাদের সাথে বোটে করে ঘুরতে যাবার অফার দিলে তরুন রাজী হয়ে যায়।

কিন্তু,যখন আন্দ্রে আবিষ্কার করে তরুনটি তার স্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে তখন ধীরে ধীরে তাদের মধ্যে এক ধরনের ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়ে যায়।সিনেমার মূল থিম এইটাই।

তরুন একটি ছুরি নিয়ে খেলা করে সবসময়। আন্দ্রে একটু ভয় অনুভব করে। আবার সুযোগ পেলে আন্দ্রে ও ছাড়ে না শিক্ষা দিতে। সবই চলে ক্রিসটিনার চোখের আড়ালে।

এক পর্যায়ে ক্রিস্টিনা যখন এই গান গায়-

say no more, no more
dont look that way, let me go
we are out of words
and moon...and stars.....
there's no tenderness in us
dont lie anymore, dont beg
u know threr's nothing left....
though life is empty,
u dont need me
joy has faded, and our love gone sour

তখন তরুনটি বুজতে পারে, "ডাল মে কুচ কালা হ্যায়"

এক পর্যায়ে তাদের মধ্যে ছুরি নিয়ে মল্লযুদ্ধ হলে, ছুরিটি পানিতে পরে যায়, মানে নাইফ ইন দি ওয়াটার আর কি।ছুরির পেছন পেছন সাতার না জানা?? ছেলেটিও পরে যায় পানিতে ঘুষি খেয়ে।

ছেলেটা কি বেঁচে থাকে? মেয়েটা আসলে কাকে ভালবাসে?আন্দ্রের কি হয় শেষ পর্যন্ত?জানতে হলে দেখে নিবেন :P

মুভিটি সম্পর্কে ২ টা ইনফো দিয়ে শেষ করবো।

শুটিং করতে গিয়ে ক্যামেরাম্যান কে বোটের মাস্তুলে বেঁধে দেয়া হইসিল।সেখানে উঠে দৃশ্য ধারনের সময় পোলানস্কির সাথে রাগারাগি করে, হাত থেকে ক্যামেরা পানিতে পড়ে যায়।ওই ক্যামেরা আর পাওয়া যায়নি। এখনো আছে ওই লেকের তলায়।

যে বোট টা ব্যাবহার করা হইসে, সেটা নাকি হিটলারের দোস্ত হারমান গেরিং এর বোট ছিল। এটাতে করে সে ছুটি কাটাতে লেকে যাইত। এটার আসল নাম দি শার্ক।

ডাউনলোড লিংক
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×