কিছু ঘটনা-২
১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখন আমি নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র। বিকালে ক্লাস শেষের পর বাসে করে বাসায় ফিরছি প্রতি দিনের মত মতিঝিল থেকে।হঠাৎ বাসে বেশ ঠেলাঠেলি হচ্ছিল।আমার পাশে দাড়ানো এক আঙ্কেল হঠাৎ চেচিয়ে বললেন আমার মানিব্যাগ।বুঝলাম ওনার মানিব্যাগ হারিয়েছে।পাশে আমাকে দেখে কি মনে করে চেচিয়ে উঠলেন এই যে পকেটমার আপনারা ওকে ধরেন।আমি মারাত্মক অবাক হওয়ার পরও চুপ করে দাড়িয়ে আছি।আঙ্কেল চেচিয়েই যাচ্ছেন।আশেপাশের লোকজন তখনো কিছু বলছেনা।আমি আস্তে করে ওনাকে ,"আঙ্কেল আপনি কি জানেন আমি নটরডেম কলেজের ছাত্র?"
আঙ্কেল তখন ভয় পেয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন।আমাকে বললেন,"তুমি কোন ইয়ারের ছাত্র ,বাবা? "ঠান্ডা মাথায় ওনার প্রশ্নের জবাব দিলাম।এর পর আর উনি কোন কথা বলেননি।যে যার গন্তব্যে পৌছালাম।বাসায় ফিরে ঘটনাটা বলার পর সবাই আতকে উঠল।আমি বললাম,"না ,মাঝেমাঝে কতো কিছুইতো হয়।" আমি ঘটনাটা ভেবে অবাক হই বেশ।সে সময় শার্ট প্যান্ট ইন করে জুতা পড়ে কলেজে যেতাম। আমাকে পকেটমার ভাবার কোন কারণ থাকতে পারেনা....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন