আমার প্রিয় পোস্ট
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৮ - বিডি আইডল
- সাম্প্রতিক অতীতে দেখা, ভালো লাগা ৫টি রোমান্টিক মুভি। - দ্যা ডক্টর
- ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন - ত্রিভুজ
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - শেষ পর্ব - মে ঘ দূ ত
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ইন্টারনেটে ফ্রী মুভি+টিভি দেখুন,+রেডিও+মিউজিক শুনুন,গেমস খেলুন সাথে সাথে এগুলো ইচ্ছামত ডাউনলোড করুন একটি সফটওয়্যার দিয়ে - টেকি মামুন
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- প্রাচীন ভারতে শূদ্রবিদ্রোহ - ইমন জুবায়ের
- জিমেইল এ চেক করুন ফেসবুক অথবা টুইটার - মোঃ আরিফ উদ্দিন
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- মজলুম জননেতা মওলানা ভাসানী ও '৭১-এর মুক্তিযুদ্ধ - সৈয়দ আমিরুজ্জামান্
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- বিতর্ক পোস্ট: বিষয়- পতিতাবৃত্তি (উৎসর্গ: ফাহমিদুল হক) - নাস্তিকের ধর্মকথা
- `কে বলে আজ তুমি নেই.................' জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি - সফেদ ফরাজী......
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৫৫-১৯৭৪ - ম্যাক্স পেইন
- আমাদের আর বর্ণ ও অক্ষরের জ্ঞান পাওয়া হলো না: চলে গেলেন ভাবান্দোলনের উজ্বল সাধক লবান শাহ - মুসতাইন জহির
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- পাগল না হওয়া হের্তা মুলার নোবেল পেলেন জিললুর রহমান - েমাশতাক আহমদ
- অরুণ কোলাৎকারের কবিতা - রায়হান রাইন
- বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং তাঁর গানে আল্লাহ-রাসুল - সৈয়দ মবনু
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- রাঙ্গামাটি ভ্রমণ: বিগল বিচি, কচি বাঁশ বা ক্যাবাং-এর রাত - গৌতম রায়
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- বাউল এবং দেহতত্ত্ব: ১ অজুদে আছে আঠার মোকাম।। - ঋফায রহমান
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ছাত্র ইউনিয়ন - শেখ রফিক
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- জুমলা সিএমএস - ফেরদৌস আহমেদ তানিন
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- জাতীয় শিক্ষানীতি ২০০৯ (চুড়ান্ত খসড়া) বনাম আমার দুশ্চিন্তা - রান্ত মাহমুদ
- বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন - ২ - রাকিব খান
- সেকালে ঢাকায় সেহেরী ও ইফতার পালন - নুরুজ্জামান মানিক
- মাতামূহুরীর পথ ধরে দূরে........ পর্ব তিন: ছবি তোলার দিন - যীশূ
- র্যাপিডশেয়ার থেকে ডাউনলোড করার সবচাইতে সহজ পদ্ধতি। - ডট কম ০০৯
- জৈন কারা? - ইমন জুবায়ের
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কিংবদন্তীর নর্তকীর কূপ - টনি
- ইনসাইড স্টোরি অফ রোমান হলিডে - নতুন পৃথিবী
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- মদিনার তিনটি ইহুদি গোত্রের বিতাড়ণ -এপোলোজেটিক এবং এটাকিং ভার্শন - দুরের পাখি
- রবীন্দ্রবিরোধীদের ভাত নাই অথবা ফররুখ আহমদের 'কাঁচড়াপাড়ায় রাত্রি' - ব্রাত্য রাইসু
- আমি পথ ভোলা এক পথিক এসেছি (রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতাও বিজ্ঞান মনস্কতা - তাসনীম
- বন্ধুবর 'আবু নাইম' : এর "ভারত রাষ্ট্রের চরিত্র বিচার'' এর রাষ্ট্র চরিত্র বিশ্লেষন প্রসঙ্গে। - ভিন্ন চিন্তা
- ইস্টার দ্বীপের রাপানুই-সংস্কৃতি: মানবজাতির জন্য অশনি সংকেত ... - ইমন জুবায়ের
- বিধবা ও বহুবিবাহে বিদ্যাসাগরের অবদান - সাহারা তুষার
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- লোরকার গান ও আর্তনাদ ... - ইমন জুবায়ের
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- পছন্দের কিছু লেবানীজ গান - মে ঘ দূ ত
- রবিবারের গল্প - তপন বাগচী
- শার্ল বোদলেয়ার: অশুভ পুষ্পের উপাসক - ইমন জুবায়ের
- রাশাদ খলিফা ২ : নবীত্বের দাবি - মাসুদুল হক
- প্রসঙ্গঃ আরব-অনারব,শিয়া-সুন্নি এবং সেমেটিক-এন্টিসেমেটিক। - চিলে কোঠার সেপাই
-
পুরুষ মাতা, গর্ভ টু-লেট বনাম পাশ্চাত্য সভ্যতার বিকৃত অবয়ব 

- কালের শপথ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি আইরিশ মিউজ:: উৎসর্গ: আকাশ অম্বর - রুবাইয়াত ইসলাম সাদাত
- ছোটগল্প: মৃত মুদ্রার কক্ষপথ - আকাশচুরি
- হিন্দু ধর্মে নারী [-] আন্ত:ধর্মীয় বিশ্লেষণ পর্ব ৩ - শয়তান হন্তারক
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাঃএর কিছু দালিলিক প্রমাণ,আশা করি বিভ্রান্তি এবার দূর হবে - যাযাবর রাজিব
- পাণিনি'র খোঁজে, গন্ধারের পথে (১) - ম্যাভেরিক
- সত্যজিৎ হলিউডে এবং স্পিলবার্গের জোচ্চুরি!!!!! - জয় সরকার
- ব্লগ, ইমেইল, অনলাইনে বাংলা পত্রিকা প্রিন্ট / পিডিএফ করুন প্রিন্টার ছাড়াই !!! - গুরুদেব
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- টিপাইমুখ বাঁধ নিয়ে বরাকবাসীর ভাবনা - শামস শামীম
- এসো বই পড়ি!!!
- নাফিস ইফতেখার
- বাজেট নিয়ে কয়েকটা কথা - শওকত হোসেন মাসুম
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- সৈয়দ শামসুল হক বললেন ভারত বিভাগ একটা ঐতিহাসিক শোকের ঘটনা - কৌশিক
- ছোটগল্পঃ রামসুন্দরের শিশুরা - মোস্তাফিজ রিপন
- এশিয়ান হাইওয়ে প্রসঙ্গ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সাহারাকাব্য- ১ - তপা
- প্রসঙ্গ রাষ্ট্রধর্মঃ রাষ্ট্রীয় সন্ত্রাস - লাশ
- The Return - 2003 - অ রণ্য
- ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত - কেএসআমীন
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- "তাও তে চিং" তরিকা।।। - ঋফায রহমান
- বাঙালির আত্মপ্রতিকৃতি : কীর্তিহীন এক জাতিসত্ত্বা (খন্ড-১) - সর্বনাশা
- দৃষ্টি আকর্ষণ: সোনাদিয়া দ্বীপ শুধু বিদেশি পর্যটকদের জন্য! - সাইফ সামির
- জাতীয়তাবাদ ও ইসলাম - নুরুজ্জামান০৮
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- আঁতুর ঘর-আলমগীর কবির - প্রপদ
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- একটি পিয়ানো রাত - রুবাইয়াত ইসলাম সাদাত
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- সোয়াত যুদ্ধে মানবিক বিপর্যয়>ওবামা-জারদারীর দুঃশ্চিন্তা>আমরা কতটুকু নিরাপদ ? - মনজুরুল হক
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- আমার রবীন্দ্র পাঠ, সঞ্চয়িতা এবং একটি স্পর্শকাতর ইস্যু। - তায়েফ আহমাদ
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- কিছু গান শুনি রবীন্দ্রনাথের - ওস্তাসাঁই
- বিদ্যুৎ সমস্যা ও মন্দা মোকাবেলায় নতুন বাজেটে যা চাই এবং যা চাইনা - দূরন্ত
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- আমার পছন্দের বিটলসের গান - শূন্য আরণ্যক
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
- কনসার্ট ফর বাংলাদেশ (ডাউনলোড লিংক সহ) - ...অসমাপ্ত
- `এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা - শামীমা িবনেত রহমান
- আজ তাঁর মৃত্যুবার্ষিকী। - জয় সরকার
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১ - মে ঘ দূ ত
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- শিশুর বিকাশ ও শিশুর মনঃসামাজিক সমস্যা - ১ - আহমেদ হেলাল ছোটন
- বড়পুকুরিয়া: মাটির নীচের উন্মুক্ত খনি! - দিনমজুর
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- সংশপ্তক মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি আমাদের ক্ষমা করুন! বীরশ্রেষ্ঠ নিয়েও চলেছে প্রতিশ্রুতিভঙ্গের খেলা - তর্পন
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- পবিত্র বেদ এর কিছু সংকলিত বাণী সমূহ - ৪ - জেমসবন্ড
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ফটোগ্রাফি নিয়া লিখমু ভাবতাসি - ফয়সাল আকরাম
- তৈরী করুন নিজের ফটো এলবাম একদম ফ্রি - মিডনাইট সান
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ১ - নুভান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- কল্কি অবতার কে ? মহানবী (সাঃ) ? - ১ - জেমসবন্ড
- ই-বুক কালেকশনঃ পর্ব-২ - বিডি আইডল
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ - তপন বাগচী
- চাণক্য শ্লোক-৫ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- যৌবনে কবিতাই ছিল প্রেমিকা / মহাদেব সাহা - লাবীব নানকার
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- হিন্দু ধর্ম -৩ - ণগেন হরিখটকা
- শাপ্পোর কবিতা - ইমন জুবায়ের
- উৎপল কুমার বসুর কবিতা ও আমার আলোচনা - লুনা রুশদী
- বিবর্তনবাদের সরল ব্যাখ্যা - বিবর্তনবাদী
- ১৪২৯ হিজরীর হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে প্রদত্ত খোতবার অনুবাদ (চতুর্থ পর্ব) - নূরুল্লাহ তারীফ
- মহামতি বুদ্ধের বাণী - ধম্মপদ থেকে । দ্বিতীয় পর্ব । - জেমসবন্ড
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১১ - মোহাম্মদ আলী আকন্দ
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং ......... - আরিফুল
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ - অগোচরে থেকে যাওয়া প্রান্তিক লড়াই এর ইতিহাস (উৎসর্গ : লীলাবতী শর্মা) - কুঙ্গ থাঙ
- শ্রীচৈতন্য দেব: যাঁর অন্তরে রাধা, বহিরঙ্গে কৃষ্ণ - ইমন জুবায়ের
- সুনামগঞ্জের লোক সংস্কৃতি: স্থানীয়ভাবে তৈরী যন্ত্র দিয়ে মাছধরা - শামস শামীম
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- সেক্যুলারিজম (বাংলার ইতিহাসে সাম্প্রদায়িকতার অবস্থান - ৪) - নুভান
- ডাইনিং উইথ দ্যা টেরোরিস্ট। ডেথ অফ ফ্রিডম ফাইটার। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- এ কেমন মানুষ বোনাপার্ট? - ইমন জুবায়ের
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- ইসলাম ও নারী - আবু আব্দুল্লাহ মামুন
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- সংস্কৃতির শেকড় সংস্কৃতির লড়াই / আনু মুহাম্মদ - ফকির ইলিয়াস
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- পিসি থেকে আবর্জনা দুর করুন - আমি হনুমান
- মহীনের গৌতম, গৌতমের মহীন এবং পরের প্রজন্ম - জয়জিৎ লাহিড়ী - আছহাবুল ইয়ামিন
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন - নাস্তিকের ধর্মকথা
- এসো পরিচিত হই বাংলার ফুলের সাথে ( আপডেটেড) - রাজামশাই
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- বদ্রিয়াঁকে ভুলে যাওয়া - ইমরুল হাসান
- বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ও শিক্ষা প্রতিষ্ঠান - ০০৭৭৭৭৭
- জেলখানার চিঠি (নাজিম হিকমত এর কবিতা) - মনজুরুল হক
- আমি জেলে যাবার পর - মনসুর খালিদ
- দ্যা বিগেস্ট রবারি অন আর্থ - নারিকেল-জিন্জিরা
- মাতৃবন্দনা - গোকুলানন্দ গীতিস্বামীর একটি গীতিকবিতার বাংলা অনুবাদ - কুঙ্গ থাঙ
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১০
আকাশের গায়ে গায়ে যে জমে থাকা মহাকাল তা কি এই পৃথিবীর গল্পগাঁথা জমিয়ে রাখে তারায় তারায়, তাহলেতো ওই যে লাবন্যপ্রভা চাঁদ সূর্যের তেজী রোদ আর নিজের বিশুষ্কতার দুঃখ কে কেমন কোমলতায় প্রকাশ করে-চরাচর কি এক কমনিয়তার আভরনে ঢাকা পড়ে, সে তবে পৃথিবীর উচ্ছাস আর ওঙ্কারের স্বাক্ষী। তাহলে স্বর্ণপ্রভা সুর্য মাহাকাশে যে পথ তৈরি করে সেই পথে হেঁটে যান তুরাই। তিনিই তো একদিন মহাকাল ভ্রমণের পথে এই পৃথিবীর কালো- শক্ত পোক্ত নাঙ্গা মানুষ দেখে তার এক দূত পাঠিয়ে ছিলেন তাদের কাছে। তার সৃষ্টির যে পৃথিবী সেখানকার প্রাণীকূলের কেউই খারাপ তাকুক তা তো তিনি চান না। তাইতো সেই দূত কলাপাতায় করে ঈশ্বর বন্দনার যে মন্ত্র নিয়ে এসেছিল তা ওই স্রষ্টা তার সৃষ্টির মঙ্গল কামনায় কৃষ্ণবর্ণ মানুষগুলোর কাছেই পাঠিয়ে ছিলেন। আর পাঠিয়েছিলেন কাপড়-সৌন্দর্য বোধে জাগ্রত করতে চেয়েছিলেন তার সৃষ্টিকে। কিন্তু সেই দূত এই তাদের কাছে যাওয়ার আগেই কি হল- এ বোধহয় কালো মানুষগুলোর কপালেরই ফের-সেই দূত গোসল করতে নামল যে নদীতে ওই কলা পাতায় লিখা কালো মানুষগুলোর ধর্ম গাঁথা আর কাপড়গুলোকে তীরে রেখে-সেই কলাপাতা কোত্থেকে একটা গরু এসে খেয়ে ফেলল আর কাপড়ও ফেলল ছিঁড়ে-তাইতো ম্রো এর মেয়েরা পুরোটা বুক ঢেকে চলতে পারে না-ছেঁড়া কাপড়ই যে তাদের বিধান-অল্পে তুষ্টিই যে তাদের স্বভাব। আর তারা ইতিহাস খুঁজে পেল না নিজেদের- খুঁজে পেল না তাদের ধর্ম কি। কারণ ওই গরুতে যে সব খেয়ে ফেলেছে। তাইতো গরুর প্রতি এত ক্রোধ ম্রোদের। তারা গরু বধের উৎসব করে- সেই উৎসবে নাম কুমলোং। তাদের সমস্ত যত পাপ তা এই গরুর জন্য। যত মন্দ সব এই গরুর কারণে। খাঁচায় বন্দি গরুকে বর্শার আঘাতে খুঁচিয়ে মেরে তার রক্ত আর ঝলসানো মাংসে চলে তাদের উৎসব-মদের নেশায় বুজে আসা চোখে পাহাড়ের গায়ে গায়ে তারা স্বপ্ন চাষে-আর আকাশের তারায় তারায় জমিয়ে রাখে মনের কোন কথা। অথচ কি আশ্চর্য সেই গরুর রক্ত আর মাংস কোন এক রাতে নাকি কখন তাদের খেয়াল নেই-কারণ, যখন ঠোঁটে রঙ মেখে তাদের যুবক-যুবতিরা, গায়ে পুঁতি আর পয়সার গহনায় সেজে জুমের কিশলয় চারা গাছগুলোর যত্ন নিচ্ছিল আর কঠোরভাবে মেনে চলছিল মানুষকে ভালোবাসার নিজেদের বিধান-তখনই সেই রক্ত আর মাংস কেমন জলপাইয়ের ছোপ ছোপ রঙ হয়ে এবার তাদের ভিটেটুকুই খেয়ে ফেলতে চাইল-তাদের পাহাড়কে কেড়ে নিতে চাইল। তাদের ঘরগুলোকে তারা গুচ্ছাকারে গড়ে তুলেছিল। সেই ঘরের চালে জমিয়ে রাখে তারা জুমবীজ আর পাকা কলা কি পেপে কিংবা পুটলিতে বাঁধা চাংলাই উৎসবের জন্য ছেলেরা যে লাল রঙের কাপড় পড়তো আর মাথায় লাগাতো পালকের মুকুট তাওতো ওই চালের নিচে পরম মমতায় গুছিয়ে রাখত। আর রাতের জরি লাগা যে আকাশ দিনের বেলায় বেসামাল নীল সেখানেই তাদের ইতিহাস আর স্বপ্নের আনাগোনা। সেই চাল দখল হয়ে গেছে-সেখানে বন্দি জলপাই রঙ-এর ব্যাখ্যাতিত ছোপ ছোপ কাপড় ঢেকে দিয়েছে তাদের আকাশ। যে খাঁচায় বেঁধে তারা ভাগ্যের শত্রু গরুকে হত্যা করতো, সেখানে এখন থেকে মৃত্যুবীজ ছোটানো নল তাক করা থাকবে তাদের দিকে।
কিন্তু ইতিহাসের কোন সময়ে কোন এক প্রাণী কোন প্রকার বাধা ছাড়াই তাদের ভবিষ্যৎ খেয়ে ফেলেছিল আর আজ চোখের সামনে মানুষের মতই কারা যেন তাদের সর্বশান্ত করতে চায়, এ কি মেনে নেয়া যায়। মেনে নেয়নি রাংলাই। ক্ষেপে উঠেছিল-মাঝে মাঝে পাহাড়ের ওপাশ থেকে যেমন ক্ষুব্ধ গর্জনের মেঘ বেরিয়ে আসত তেমনি করেই সে ক্ষেপে ওঠে। ওই সুয়ালোক আর টংকাবতির মা সাঙটুং তাকে ক্ষেপিয়ে তোলে-মায়ের দখল কিছুতেই হতে পারে না। কিন্তু রাংলাই কি আর পারে ওমন বিকট হয়ে ছুটে আসা ট্যাংকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে। কার জন্যে তৈরি এই ট্যাংক, ইতিহাসে এই মৃত্যুমুখা বিকট দর্শন যানের নল বারবার কাদের প্রতি উদ্ধত হয়েছে, এই রকম অসংখ্য জিঞ্জাসা আর আকুতি নিয়ে রাংলাই তাদের সামনে ক্ষীণ একটি প্রশ্ন হয়েও দাঁড়াতে পারে না। আর যাদের হাতের কররেখা হয়ে উঠেছে একেকটি রক্ত নদী, বুটের নিষ্পেষণে আসহায় হয়ে উঠেছে পাহাড়-রাংলাই তাদের কাছে কোন ছার। তার সমাজের কালো বর্ণের মানুষগুলোকে তো নিশ্চুপই থাকতে হয় ওই সারি সারি বারুদ ফাটানো ভয়ংকর অশ্লীল নলগুলোর সামনে। এই পাহাড় তাদের দেবতা- দেবতার দানে তাদের মায়েরা দুগ্ধবতি হয়-ঢালে ঢালে জুমের কুঁড়ি ফোটায়, সেই তারা কেন ভয় পাবে না দখলবাজ ওই ভয়াল বাহিনীকে। ফলে তাদের ঘর ছাড়তে হয়। শীতের রাতে ওই আকাশের গায়ে রচিত হয় আরেকটি অমানবিকাতর ইতিহাস।
আর মানবিকতাকে রক্ষা করে চলে যে রাষ্ট্র তার শক্ত শেকলে বাঁধা পড়ে রাংলাই ম্রো। রাষ্ট্র তার ওই ইট সিমেন্টের দেয়ালের ভেতরে মানবতা রক্ষা করে চলে রাংলাই ম্রোর ওপর নির্যাতন করার মাধ্যমে। রাষ্ট্রের আইনেও জামিন পেয়ে যান রাংলাই। কিন্তু তখন রাংলাইয়ের বুকে পিঠে মানবিক রাষ্ট্রের নির্যাতনের ছাপ। বাইশ মাস আটকে রেখে মানবতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্র রাংলাইকে অসুস্থ করে ফেলেছে। তার এখন দাঁড়ানোর শক্তি নেই। হার্টের সমস্যা। আর জামিন পেলেও হাতে শেকল। দাসত্বের এমন অমানবিক রুপ প্রতিদিন কি তার চোখে ঘুম আনতে পারে। নিশ্চয়ই না। তার চোখের পাতায় যত্নে লুকিয়ে আছে যে মুক্তির আকাশ তাকি সহজেই মুছে ফেলতে পেরেছে রাষ্ট্র। তার হাড়ে হাড়ে জমে থাকা যে মানবিকতা তা ওই রাষ্ট্রের ডান্ডাবেড়িতে কাবু হয়ে যাবে এত সহজেই। আর তার রক্তেইতো বহমান এক জাতির ইতিহাস, রাষ্ট্রের কোন সাধ্য তাকে বেঁধে রাখে। সংবিধানে বিসমিল্লাহ লিখা যেই রাষ্ট্রের, সেই রাষ্ট্র তাকে মানবতার বিরুদ্ধের লোক হিসেবে প্রমাণ দিয়েছে তার হাতে প্লাষ্টিকের খেলনা পিস্তল, অকেজো আগ্নেয়াস্ত্র, বুলেট পাওয়ার মিথ্যা মামলা দিয়ে। হা রাষ্ট্র এত বিশাল সে তাও তার এতো ভয় ক্ষুদ্র মানুষটার হাতের নষ্ট পিস্তলেও।
কিন্তু ম্রোদের হাতে পিস্তল-এ কেমন কথা। তারা যতজন আছে, যা করে সব একসাথেই করে। ওরেঙ তাদের নদীর দেবতা- সেই তাদের রক্ষা করে রোগ বালাই থেকে। আর তারা বন্দনা করে চাঁদ সূর্যের-উৎসবের দিনে যুবতীরা ফুলে সাজায় নিজেদের। যাদের নারী-পুরুষ ভেদ নাই। একসাথে জুম চাষে-গায়ে একটা বড় কাপড় চড়িয়ে পাহাড়ে বেয়ে বাজারে নামে-সস্তায় তাদের জিনিস পাওয়া যায় বলে বাজারে তাদের সুনাম আছে কত। সেই বাজারে তারা কোনদিন কাউকে কিছু বলেছে কি কারুর সাথে তর্কটা পর্যন্ত করেছে এমন কথা কেউ বলতে পারবে না। তারা কদলি গাছের নামে রাখে নিজেদের গোত্র-পরিবারের নাম। যে গাছের ফল খাইয়ে পাখিও পোষা যায়। আরো আছে কলা গাছ-আম গাছ, এমন। তা যারা তাদের বাঁচিয়ে রাখে তাদের সাথে সম্পর্ক না থাকলে-শ্রদ্ধা না থাকলে কি পৃথিবীতে টিকে থাকা যায়-এই তাদের বিশ্বাস। পাহাড়ের কোলে তারা মানুষ-সেই পাহাড় কতো বিশাল-তার সবুজে কতো প্রশান্তি-তার আকাশে কতো গভীরতা। সেই প্রকৃতির সন্তানেরা মানুষ ভালোবাসে। সেই তাদেরি হাতে পিস্তল-তাদেরই হাতে বুলেট। তবেতো এক মাহপ্রলয়ের ডাক আসছে।
নাকি রাষ্ট্র ঠিকই বলেছে- বুলেট রাংলাইয়ের কাছে আছে- তাতেইতো ভর্তি রাংলাইয়ের বুক- এখনো অব্যবহৃত। আর যে পিস্তল তা আসলে প্রত্যেক ম্রোর কাছেই থাকে-বুকের কাছে জমিয়ে রাখে প্রতিশোধের আশায়। তাছাড়া রাংলাই নামটাইতো রাষ্ট্রের চোখে চরম অপরাধী। নিজের ভেতরে কেমন রঙ আর লড়াইকে মিলে মিশে এক করে কি ছন্দ তৈরি করে, তাতে রাষ্ট্র চমকে ওঠে। কারণ রাংলাইয়ের রং শুনেই তাদের মনে পড়ে যায় ম্রোদের ছেলে-মেয়েরা ঠোঁটে রঙ মেখে যখন থুথু ছুঁড়ে তখন আসলে তাদের দিকেই ছুঁড়ে এই থুথু। আর লাই শব্দের ভেতরে কোথাও যে ড় লুকিয়ে আছে এই বিষয়ে রাষ্ট্র নিশ্চিত কারণ ম্রোরা খাঁচায় বন্দি গরুকে হত্যা করে চরম আক্রোশে, তাদের অধিকার হরণ কারীর বিরুদ্ধে এই ক্রোধ ভয়ানক- যা দেখে রাষ্ট্র ভীত হয়। ভীত হয় বলেই রাষ্ট্র তার শেকলে আবদ্ধ করে সমস্ত প্রতিবাদীদের। আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকার জামিনের পরেও ছাড়ে না রাংলাইকে। বেঁধে রাখে তাকে। কারণ প্রচন্ড রাংলাইকে বেঁধে রাখলেই রাষ্ট্রের মঙ্গল। এই শেকল শুধু রাঙলাইকেই নয় বেঁধে রাখে মানবতার ইতিহাসকে, মানুষের প্রাণবন্ততাকে, বেঁচে থাকার ইচ্ছাকে, আত্মসম্মানকে। আর রাষ্ট্রের শত্রুকে।
তবে তো, নির্মম রাষ্ট্রের হাতে বাঁধা পড়ে আছে এক বিক্ষুব্ধ পাহাড়।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
আলেক্সান্দার দ্যুমা বলেছেন:
+ দিলাম।একজন রাংলাই ম্রো, কেবল রুপক। এমন আরো অনেকেই আছেন, যাদের নামও আমরা জানি না।
অধিকার আদায়ের অধিকারের জন্য সংগ্রামে নামা সে সব মানুষদের আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা।
আর ধিক্ রাষ্ট্র। শ্রেণী আর বর্ণের বৈষম্যকারী সরকারগুলোকে।
লেখক বলেছেন: রাষ্ট্র শক্তি নিপাত যাক।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনিও নিশ্চয়ই রাঙলাইকে জানাবেন লাল সালাম।
সৌম্য বলেছেন:
পেপারে ছবি দেখে অনেক কষ্ট লাগছে।তবে জাতিগত ইফেক্ট দেওয়াটা ঠিক না। কিছুদিন আগেও কানসাটে কি হলো। দেশের সবগুলো জেলাতেই অমানবিকতা হয়, পাহাড়িদের ব্যাপারটা স্পর্ষকাতর।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
জাতিগত ইফেক্ট মানে কি বোঝালেন।
সৌম্য বলেছেন:
দরিদ্র দেশ। অশিক্ষা, দুর্নীতি আর দারিদ্রতা অনেক অমানবিক নির্যাতনের জন্ম দেয়। পাহাড়ি বাঙ্গালী দু-দজনই বাংলাদেশের সন্তান। কানসাটে গনহত্যায় যারা মারা গেল, এরকম ঘটনা পাহাড়ে ঘটলো অন্যরকম একটা চেহাড়া পাবে।শুভ্র ভাই। আমি ২/৩মাস পর পর পাহাড়ে যাই। এবং নির্দিধায় পাহাড়িদের গ্রামে থাকি, ওদের খাবার খাই এবং ওদের সাথে মিশি, ভালোভাবে না হলেও বম এবং ম্রোদের অনেক শব্দ বুঝতে পারি। বাংগালী, ম্রো, বম, চাকমা, মারমা সবাই সমান। কিন্তু একই ঘটনা সমতলেও পুলিশ সাধারন লোকেদের টর্চার করছে, একজন পাহাড়িকে করলে ব্যাপারটা আলাদা ইমেজ পায়, জাতিগত পার্থক্যগুলো প্রকট করে তোলে কিছু মহল। পাহাড়েও চোর ডাকাত আছে। স্বর্নমন্দিরের ভান্তেজীর মতো মহান মানুষও আছে। একই ভাবে সমতলেও ভালো খারাপ আছে।
লেখক বলেছেন: আপনি ঠিক বলেছেন। কিন্তু এটাওতো ঠিক কেন্দ্রের প্রাবল্য যদি পুঁজিবাদের নিয়ম হয় তাহলে তো সমতলকেই সেখানে পাবেন। কিম্বা সেই সমতলওতো সাম্রাজ্যের দিকে ঝুঁকে থাকে। তাইলে।
আমি শুধুমাত্র একজন মানুষ কিংবা কোন জাতিগোষ্ঠীকে উচ্ছেদ করার বিরুদ্ধে লিখেছি। সে যেখানই হোক। রংলাই ম্রো একটি অধ্যায় মাত্র।
এস.আই.তানজিল বলেছেন:
অসাধারণ..............পেলাস দিলাম।
যারা অধিকার আদায়ের সংগ্রামে ব্রত তাদেরকে জানাই সশ্রদ্ধ অভিবাদন।
সেই সাথে শোষণ ও নির্যাতনের হাতিয়ার রাষ্ট্র যন্ত্রের আবসান কামনা করি।
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ।
শুভ্র! অসাধারণ লিখেছো। যাক, সাহস পাচ্ছি।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
ধন্যবাদ জুয়েল ভাই।
তনুজা বলেছেন:
@সৌম্য, ভাই আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু তারপরও পাহাড়ে শোষণকে অবশ্যই অন্যচোখে দেখতে হবে।সকল হত্যাই হত্যা, সকল নির্যাতনই দুবর্লের উপর, একথাও সত্য ,কিন্তু এই উপসংহার অতি মারাত্মক সহিষ্ণুতার, অতি অনাকাঙ্ক্ষিত বৈষম্যবাদের জন্ম দিতে পারে।
স্বীকার করি রাংলাই ম্রো একজন মুক্তিকামী মানুষ, রাষ্ট্র এখানে পেশীশক্তি। কিন্তু আরও বড় স্বীকারোক্তি পাহাড়ের বুকে চলে আসা নীরব জাতিগত হিংসা -আমাদের লজ্জা, আমাদেরই পরাজয়।
কানসাটে অধিকাররত মানুষের উপর অত্যাচার চলেছে এটা ঘৃণ্য, কিন্তু পাহাড়ে লুকিয়ে আছে সাম্প্রদায়িক দখলদারিতা।তাই ৬১ জেলায় ঘটে যাওয়া অন্যায়ের থেকেও ৩ জেলার অত্যাচারের রূপটি বেশি কদর্য।আর সে বিষয়ে আমাদের অধিকতর স্পর্শকাতর হওয়া প্রয়োজন বৈকি।
আপনি শুভবুদ্ধির মানুষ, তাই বিশ্বাস করি বুঝবেন এই উদ্বেগ এর কারণ ।
লেখক বলেছেন: আমিও তনুজার কথায় একমত।
সমতল অনেক প্রচন্ড। তার সামনে কিছু দাঁড় করাতে গেলে পাহাড়কেই লাগবে।
ইথাক বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ।
আলমগীর কুমকুম বলেছেন:
অসাধারন একটি লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফজলে এলাহী বলেছেন:
রাংলাই আমার প্রিয় মানুষ,কিন্তু একজন রাংলাই যখন নিপিড়িত হয় রাষ্ট্রের হাতে তখন তথাকথিত সুশীল মিডিয়া সোৎকারে জেগে উঠে,কিন্তু একজন ফজলে এলাহী,সুনীল কান্তি দে বা একজন আজম আলী নিপিড়িত হলে একই মিডিয়া বা সুশীলরা নিশ্চুপ থাকে..........দায় কার????????? জয় হবে কার???
.............রাংলাই যদি ইতিহাস হয়,আমরা কি তবে ভিলেন ??
আমাদের বেলায় চুপ থাকে মিডিয়া,বুদ্ধিজীবি এবং আদিবাসী নেতারাও।...................................
লেখক বলেছেন: মিডিয়ার বিকল্প কি। যদি কিছুই না থাকে তাহলে এই আক্ষেপ মূল্যহীন।
বিকল্প মিডিয়া তৈরি না করলে একজন রাংলাই যেমন প্রয়োজনে সংবাদ হয়ে উঠবে তেমনি অসংখ্য বিডিআর কখনোই খবর হবে না।
ভালো থাকুন। শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















সহমত
আর তুলনা নেই আপনার অনুভূতি আর প্রকাশের ভাষা।
'' বুলেট রাংলাইয়ের কাছে আছে- তাতেইতো ভর্তি রাংলাইয়ের বুক......রঙ আর লড়াইকে মিলে মিশে এক করে কি ছন্দ তৈরি করে ...প্রচন্ড রাংলাইকে বেঁধে রাখলেই রাষ্ট্রের মঙ্গল।...
রাষ্ট্রের হাতে বাঁধা পড়ে আছে এক বিক্ষুব্ধ পাহাড়"