আমার প্রিয় পোস্ট
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৮ - বিডি আইডল
- সাম্প্রতিক অতীতে দেখা, ভালো লাগা ৫টি রোমান্টিক মুভি। - দ্যা ডক্টর
- ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন - ত্রিভুজ
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - শেষ পর্ব - মে ঘ দূ ত
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ইন্টারনেটে ফ্রী মুভি+টিভি দেখুন,+রেডিও+মিউজিক শুনুন,গেমস খেলুন সাথে সাথে এগুলো ইচ্ছামত ডাউনলোড করুন একটি সফটওয়্যার দিয়ে - টেকি মামুন
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- প্রাচীন ভারতে শূদ্রবিদ্রোহ - ইমন জুবায়ের
- জিমেইল এ চেক করুন ফেসবুক অথবা টুইটার - মোঃ আরিফ উদ্দিন
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- মজলুম জননেতা মওলানা ভাসানী ও '৭১-এর মুক্তিযুদ্ধ - সৈয়দ আমিরুজ্জামান্
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- বিতর্ক পোস্ট: বিষয়- পতিতাবৃত্তি (উৎসর্গ: ফাহমিদুল হক) - নাস্তিকের ধর্মকথা
- `কে বলে আজ তুমি নেই.................' জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি - সফেদ ফরাজী......
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৫৫-১৯৭৪ - ম্যাক্স পেইন
- আমাদের আর বর্ণ ও অক্ষরের জ্ঞান পাওয়া হলো না: চলে গেলেন ভাবান্দোলনের উজ্বল সাধক লবান শাহ - মুসতাইন জহির
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- পাগল না হওয়া হের্তা মুলার নোবেল পেলেন জিললুর রহমান - েমাশতাক আহমদ
- অরুণ কোলাৎকারের কবিতা - রায়হান রাইন
- বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং তাঁর গানে আল্লাহ-রাসুল - সৈয়দ মবনু
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- রাঙ্গামাটি ভ্রমণ: বিগল বিচি, কচি বাঁশ বা ক্যাবাং-এর রাত - গৌতম রায়
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- বাউল এবং দেহতত্ত্ব: ১ অজুদে আছে আঠার মোকাম।। - ঋফায রহমান
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ছাত্র ইউনিয়ন - শেখ রফিক
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- জুমলা সিএমএস - ফেরদৌস আহমেদ তানিন
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- জাতীয় শিক্ষানীতি ২০০৯ (চুড়ান্ত খসড়া) বনাম আমার দুশ্চিন্তা - রান্ত মাহমুদ
- বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন - ২ - রাকিব খান
- সেকালে ঢাকায় সেহেরী ও ইফতার পালন - নুরুজ্জামান মানিক
- মাতামূহুরীর পথ ধরে দূরে........ পর্ব তিন: ছবি তোলার দিন - যীশূ
- র্যাপিডশেয়ার থেকে ডাউনলোড করার সবচাইতে সহজ পদ্ধতি। - ডট কম ০০৯
- জৈন কারা? - ইমন জুবায়ের
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কিংবদন্তীর নর্তকীর কূপ - টনি
- ইনসাইড স্টোরি অফ রোমান হলিডে - নতুন পৃথিবী
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- মদিনার তিনটি ইহুদি গোত্রের বিতাড়ণ -এপোলোজেটিক এবং এটাকিং ভার্শন - দুরের পাখি
- রবীন্দ্রবিরোধীদের ভাত নাই অথবা ফররুখ আহমদের 'কাঁচড়াপাড়ায় রাত্রি' - ব্রাত্য রাইসু
- আমি পথ ভোলা এক পথিক এসেছি (রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতাও বিজ্ঞান মনস্কতা - তাসনীম
- বন্ধুবর 'আবু নাইম' : এর "ভারত রাষ্ট্রের চরিত্র বিচার'' এর রাষ্ট্র চরিত্র বিশ্লেষন প্রসঙ্গে। - ভিন্ন চিন্তা
- ইস্টার দ্বীপের রাপানুই-সংস্কৃতি: মানবজাতির জন্য অশনি সংকেত ... - ইমন জুবায়ের
- বিধবা ও বহুবিবাহে বিদ্যাসাগরের অবদান - সাহারা তুষার
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- লোরকার গান ও আর্তনাদ ... - ইমন জুবায়ের
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- পছন্দের কিছু লেবানীজ গান - মে ঘ দূ ত
- রবিবারের গল্প - তপন বাগচী
- শার্ল বোদলেয়ার: অশুভ পুষ্পের উপাসক - ইমন জুবায়ের
- রাশাদ খলিফা ২ : নবীত্বের দাবি - মাসুদুল হক
- প্রসঙ্গঃ আরব-অনারব,শিয়া-সুন্নি এবং সেমেটিক-এন্টিসেমেটিক। - চিলে কোঠার সেপাই
-
পুরুষ মাতা, গর্ভ টু-লেট বনাম পাশ্চাত্য সভ্যতার বিকৃত অবয়ব 

- কালের শপথ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি আইরিশ মিউজ:: উৎসর্গ: আকাশ অম্বর - রুবাইয়াত ইসলাম সাদাত
- ছোটগল্প: মৃত মুদ্রার কক্ষপথ - আকাশচুরি
- হিন্দু ধর্মে নারী [-] আন্ত:ধর্মীয় বিশ্লেষণ পর্ব ৩ - শয়তান হন্তারক
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাঃএর কিছু দালিলিক প্রমাণ,আশা করি বিভ্রান্তি এবার দূর হবে - যাযাবর রাজিব
- পাণিনি'র খোঁজে, গন্ধারের পথে (১) - ম্যাভেরিক
- সত্যজিৎ হলিউডে এবং স্পিলবার্গের জোচ্চুরি!!!!! - জয় সরকার
- ব্লগ, ইমেইল, অনলাইনে বাংলা পত্রিকা প্রিন্ট / পিডিএফ করুন প্রিন্টার ছাড়াই !!! - গুরুদেব
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- টিপাইমুখ বাঁধ নিয়ে বরাকবাসীর ভাবনা - শামস শামীম
- এসো বই পড়ি!!!
- নাফিস ইফতেখার
- বাজেট নিয়ে কয়েকটা কথা - শওকত হোসেন মাসুম
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- সৈয়দ শামসুল হক বললেন ভারত বিভাগ একটা ঐতিহাসিক শোকের ঘটনা - কৌশিক
- ছোটগল্পঃ রামসুন্দরের শিশুরা - মোস্তাফিজ রিপন
- এশিয়ান হাইওয়ে প্রসঙ্গ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সাহারাকাব্য- ১ - তপা
- প্রসঙ্গ রাষ্ট্রধর্মঃ রাষ্ট্রীয় সন্ত্রাস - লাশ
- The Return - 2003 - অ রণ্য
- ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত - কেএসআমীন
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- "তাও তে চিং" তরিকা।।। - ঋফায রহমান
- বাঙালির আত্মপ্রতিকৃতি : কীর্তিহীন এক জাতিসত্ত্বা (খন্ড-১) - সর্বনাশা
- দৃষ্টি আকর্ষণ: সোনাদিয়া দ্বীপ শুধু বিদেশি পর্যটকদের জন্য! - সাইফ সামির
- জাতীয়তাবাদ ও ইসলাম - নুরুজ্জামান০৮
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- আঁতুর ঘর-আলমগীর কবির - প্রপদ
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- একটি পিয়ানো রাত - রুবাইয়াত ইসলাম সাদাত
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- সোয়াত যুদ্ধে মানবিক বিপর্যয়>ওবামা-জারদারীর দুঃশ্চিন্তা>আমরা কতটুকু নিরাপদ ? - মনজুরুল হক
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- আমার রবীন্দ্র পাঠ, সঞ্চয়িতা এবং একটি স্পর্শকাতর ইস্যু। - তায়েফ আহমাদ
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- কিছু গান শুনি রবীন্দ্রনাথের - ওস্তাসাঁই
- বিদ্যুৎ সমস্যা ও মন্দা মোকাবেলায় নতুন বাজেটে যা চাই এবং যা চাইনা - দূরন্ত
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- আমার পছন্দের বিটলসের গান - শূন্য আরণ্যক
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
- কনসার্ট ফর বাংলাদেশ (ডাউনলোড লিংক সহ) - ...অসমাপ্ত
- `এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা - শামীমা িবনেত রহমান
- আজ তাঁর মৃত্যুবার্ষিকী। - জয় সরকার
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১ - মে ঘ দূ ত
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- শিশুর বিকাশ ও শিশুর মনঃসামাজিক সমস্যা - ১ - আহমেদ হেলাল ছোটন
- বড়পুকুরিয়া: মাটির নীচের উন্মুক্ত খনি! - দিনমজুর
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- সংশপ্তক মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি আমাদের ক্ষমা করুন! বীরশ্রেষ্ঠ নিয়েও চলেছে প্রতিশ্রুতিভঙ্গের খেলা - তর্পন
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- পবিত্র বেদ এর কিছু সংকলিত বাণী সমূহ - ৪ - জেমসবন্ড
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ফটোগ্রাফি নিয়া লিখমু ভাবতাসি - ফয়সাল আকরাম
- তৈরী করুন নিজের ফটো এলবাম একদম ফ্রি - মিডনাইট সান
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ১ - নুভান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- কল্কি অবতার কে ? মহানবী (সাঃ) ? - ১ - জেমসবন্ড
- ই-বুক কালেকশনঃ পর্ব-২ - বিডি আইডল
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ - তপন বাগচী
- চাণক্য শ্লোক-৫ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- যৌবনে কবিতাই ছিল প্রেমিকা / মহাদেব সাহা - লাবীব নানকার
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- হিন্দু ধর্ম -৩ - ণগেন হরিখটকা
- শাপ্পোর কবিতা - ইমন জুবায়ের
- উৎপল কুমার বসুর কবিতা ও আমার আলোচনা - লুনা রুশদী
- বিবর্তনবাদের সরল ব্যাখ্যা - বিবর্তনবাদী
- ১৪২৯ হিজরীর হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে প্রদত্ত খোতবার অনুবাদ (চতুর্থ পর্ব) - নূরুল্লাহ তারীফ
- মহামতি বুদ্ধের বাণী - ধম্মপদ থেকে । দ্বিতীয় পর্ব । - জেমসবন্ড
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১১ - মোহাম্মদ আলী আকন্দ
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং ......... - আরিফুল
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ - অগোচরে থেকে যাওয়া প্রান্তিক লড়াই এর ইতিহাস (উৎসর্গ : লীলাবতী শর্মা) - কুঙ্গ থাঙ
- শ্রীচৈতন্য দেব: যাঁর অন্তরে রাধা, বহিরঙ্গে কৃষ্ণ - ইমন জুবায়ের
- সুনামগঞ্জের লোক সংস্কৃতি: স্থানীয়ভাবে তৈরী যন্ত্র দিয়ে মাছধরা - শামস শামীম
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- সেক্যুলারিজম (বাংলার ইতিহাসে সাম্প্রদায়িকতার অবস্থান - ৪) - নুভান
- ডাইনিং উইথ দ্যা টেরোরিস্ট। ডেথ অফ ফ্রিডম ফাইটার। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- এ কেমন মানুষ বোনাপার্ট? - ইমন জুবায়ের
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- ইসলাম ও নারী - আবু আব্দুল্লাহ মামুন
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- সংস্কৃতির শেকড় সংস্কৃতির লড়াই / আনু মুহাম্মদ - ফকির ইলিয়াস
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- পিসি থেকে আবর্জনা দুর করুন - আমি হনুমান
- মহীনের গৌতম, গৌতমের মহীন এবং পরের প্রজন্ম - জয়জিৎ লাহিড়ী - আছহাবুল ইয়ামিন
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন - নাস্তিকের ধর্মকথা
- এসো পরিচিত হই বাংলার ফুলের সাথে ( আপডেটেড) - রাজামশাই
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- বদ্রিয়াঁকে ভুলে যাওয়া - ইমরুল হাসান
- বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ও শিক্ষা প্রতিষ্ঠান - ০০৭৭৭৭৭
- জেলখানার চিঠি (নাজিম হিকমত এর কবিতা) - মনজুরুল হক
- আমি জেলে যাবার পর - মনসুর খালিদ
- দ্যা বিগেস্ট রবারি অন আর্থ - নারিকেল-জিন্জিরা
- মাতৃবন্দনা - গোকুলানন্দ গীতিস্বামীর একটি গীতিকবিতার বাংলা অনুবাদ - কুঙ্গ থাঙ
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
জোয়ার ভাটার নিঝুম দ্বীপ।
১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
সেখানে সমস্ত মিলিয়েই এক বিস্ময় তৈরি হয়। বাড়ির উঠানে উত্তাল মেঘনা, মাতাল মেঘনার সিথানে খই ফোটা তারাজ্বলা আকাশ, সেই আকাশে পুবের তারা, পশ্চিমের তারা, সন্ধ্যা তারায় তারা দিক চিহ্নহীন নদীর বুকে পথ আঁকে-বাড়ি ফেরে। জোয়ার ভাটায় জীবন বাঁধা যে জেলেদের তাদের কাছেও এই নদী এক বিস্ময়ই বটে। কতো ঢঙে বয়ে যায় সে, কতো বিশাল, কতো বিচিত্র। নদীর বুকে কতো কিসিমের মাছ। ইলিশ, রুই, বোয়াল, চিরিং, বাটা, রাজা, চিংড়ি আরো কত। মাছ বিচিত্র তো তাদের জালও বিচিত্র। ঠেলা জাল, টানা জাল, চিরিং মাছ ধরে যে জালে তারা নাম ভেন্ডি জাল, বাটা মাছের জন্য বাটা জাল, খ্যাও জাল, আরো কতো। দিগন্ত বিস্তারি জাল। এক দ্বীপ থেকে আরেক দ্বীপ পর্যন্ত বিছানো যায় এমন লম্বা তাদের জাল। সেই জালের ফাঁক গলে বেরিয়ে যায় নোনা মেঘনা, আর বিরুদ্ধতায় আটকা পড়ে মাছেরা। ভাটার সময় দূর নদীতে গিয়ে ডুব দিয়ে লোহার তীক্ষ্ণ ফলা আর লম্বা লম্বা বাঁশ কাদায় গেঁথে আসে তারা। তাতে বেঁধে আসে জাল। জোয়ারের স্রোতে সেই জালে মাছ জমা হয়। জাল ঘিরে তখন ওড়াওড়ি করে খোয়াজ মাউ- মানে গাংচিল। মাছের গন্ধেই তারা উড়ে আসে, ঘোরাঘুরি করে। তাই দেখে জেলেরা পানিতে নামে জাল তুলতে। সেই জাল ভর্তী মাছ তোলার সংগ্রামটুকু হয়তো কখানোই কলমে কি কথায় ফুটে ওঠে না। মেঘনা যখন ঢেউ দিয়ে আকাশ ছুঁতে চায়, ঝড়েজলে মাতলামি যখন অট্রহাসিতে ফেটে পড়ে, সেই অট্রহাসির মাথায় জালের দড়ি আঁকড়ে তারা ভেসে থাকে, মাছে নিয়ে তীরে ফেরে। তখন দড়ি বাঁধা থাকে আরো শক্ত করে, সেই দড়ি কোমরে বেঁধে আকাশ ছুঁতে চলা ঢেউকে তরা বাগে আনে। তাদেরই ভাষায়-ফাইট করি ফাইট বুইজ্জেননি, ফাইট ন কইল্লে নি টিকন যাইবো- এই দশ নম্বর সিঙ্গালেও যতক্কন হারি হানিতে থাই-ন হাইল্লে তীরে যাই গই। সেই নদীকেই আবার তাদের-অবিশ্বাস-ভয়-রহস্যময়তা। তাইতো ইলিশ ধরার আগে নদীতে তারা জ্বলন্ত মোম লোবান ভাসায়। খোয়াজ মামার বন্দনা করে। ভান্ডারিরা তাকে নিয়ে গান বাঁধে। খোয়াজ হুজুর না থাকলে কে তাদের নদীতে এমন অবাধ বিচরণের তাগদ দিতো। আকাশেও তাদের রুপকথা জাগে। আদমসুরতের রাজ্য কল্পনায় তারা বিভোর হয়। আকাশ নদীর বিস্তীর্ণতায় তারা তবে বেঁচে, থাকে জীবন শিল্পেন কারিগরেরা।
দ্বীপে আর চরে কিইবা পার্থক্য। শহুরে ভাষায় চর হয়ে ওঠে দ্বীপ। তো সেই দ্বীপটির আয়তন তেষট্টি বর্গ কিঃ মিঃ। মানুষ সব মিলিয়ে হাজার বিশেক হবে। তবে দেখা পাওয়া যায় না। কতোজন থাকে নদীতে কতোজন অন্য কোন চরে-এক চর থেকে আরেক চরে গেলে ফিরে আসতে হয় পরের দিন। জোয়ার ভাটার হিসেব না মিললেই আটকা পড়তে হয়। তখন গুণ টেনে নৌকা তীরে ভেড়াও। নৌকাতেই তাই সংসার পাতার আয়েজন থাকে। চরটিতে মহিলার সংখ্যাই বেশি-দশ হাজার পাঁচশ প্রায়। পুরুষ বাকি নয় হাজার পাঁচশো। কিন্তু সেখানে নারীদের বাজারে বা বাইরে আসা নিষেধ। পর পুরুষের সামনে যাওয়া বারণ। সেই নরীদেরই কেউ কেউ মেঘনার ঢেউ চূর্ণ করে দাঁড় বায় মাঝ নদীতে। গুণ টেনে বয়ে নিয়ে যায় নৌকা। শৈশব তাদের একান্তই নদী সম্ভূত। সেই চরে মেলাও হতো একসময়, জুয়া খেলার উসিলায় তা বন্ধ হয়ে যায়। সেই প্রত্যন্ত চরে কেবল নেটওয়ার্ক আর উদ্দাম বাজারি সংস্কৃতি নিয়ন্ত্রণে কেউ নেই। এই নদী যেমন এক বিস্ময় সেখানে-তেমনি বিস্ময় টেলিভিশন, মোবাইল-তবে তা সর্বগ্রাসী বিস্ময়। সেই বিস্ময়ের ছোঁয়া এই অঞ্চলের নারীরা হয়তো পায় না। তাদের কাছে সিনেমা- নাটক- কি মোবাইল সমস্তই পুরুষের ভোগ্য। যে মেলায় তাদের যাওয়া হতো তাও বন্ধ। তাদের গায়ে শুধু আঁশটে গন্ধ-তাদের হলুদ মাখা হাত চাঁদ বরণ- প্রতিবিম্বিত হয় পাথারে, কানে গুঞ্জরিত জলধ্বণি বয়ে যায় দূর দিগন্তে-সমুদ্রে। অথচ নিজের ঘরের চৌকাঠ হয়ে বয়ে চলা নদী ছাড়িয়ে তার যাওয়া হয় না কোথাও। এমনকি এই দ্বীপের আশপাশে যে চরগুলো আছে-আলতাফ চর, কমলার চর, দমার চর, তাল চর, হিয়াল চর, জাহাজ মারা। সেখানে হয়তো তার নিজের কি কোন আত্মীয়ের বাড়িতে যেতে হলে বোরখায় নিজেকে বেঁধে ট্রলার বা নৌকার কোণায় নিজেকে গুঁজে দিয়ে নদী পাড়ি দিতে হয়। অথচ উদলা নদীর বুকে সে-ই মানব সভ্যতার উন্মেষ কালের প্রতীক হয়ে ওঠে। প্রকৃতিতে সে কতো উন্মুক্ত, কিন্তু সমাজ তার শৃঙ্খল।
নিঝুম দ্বীপে মানব বসতির বয়েস পঞ্চাশ বা কিছু বেশি হবে। আগে জেলেরা মাছ ধরতে এসে এখানে অস্থায়ী বসত গড়ে তুলেছিলো। ধারণা করা হয় চল্লিশের দশকে মানুষের যাতায়াত শূরু হয়। তবে গল্প এখানেও আছে। প্রথমে এর নাম ছিল বাওল্লার চর। হাবিবুল্লাহ নামক জনৈক ব্যবসায়ী এখানে পরিকল্পিত বসত গড়ে তোলে। ১৯৭২ সালের ঘূর্ণিঝড়ে তিনশো ষাটটি পরিবার ভেসে যায়। পাঁচ বছর পরে এক বাথানিয়া তার শ’ শ’ মহিষ-গরু-ভেড়া নিয়ে সেই দ্বীপে গিয়ে আবারো বসতি গড়ে তোলেন। তার নামেই চরের নাম হয় চর ওসমান। আশির দশক থেকে সেখানে নিয়মিত বসতি গড়ে ওঠে। ১৯৭৩ থেকে সরকারিভাবে দ্বীপটির নাম নিঝুম দ্বীপ হয়। গল্পকে ছাড়িয়ে যায় যে বাস্তবতা তারও নজির আছে এই দ্বীপে। কেরফা বুড়ি। ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত ঘুর্ণিঝড় বইছিল একশো তিরিশ মাইল বেগে। দশ লক্ষ মানুষ প্রাণ হারায় সেই ঝড়ে। কিন্তু বেঁচে যায় এই কেরফা বুড়ি। শাড়ি আর শরীরে জড়িয়ে থাকা কেওড়া গাছ সাথে নিয়ে লড়ে যায় পুরোটা ঝড়। মহাপ্রলয়ের ঢেউ তাকে বিশ ফুট উঁচুতে কেওড়া গাছের মাথায় তুলে নেয়। সেই মাথায় নিজেকে শাড়ি দিয়ে পেঁচিয়ে বেঁচে থাকেন তিনি। কেওড়া গাছকে স্থানীয়ভাবে কেপড়া ডাকা হয়। কেপড়া থেকে কেরফা। কেরফা নোয়াখালি অঞ্চলের ভাষা। যার অর্থ নতুন কোন জটিলতা তৈরি-অভাবনীয় অবস্থা। সেই অর্থে বিস্ময়ও বটে। কারণ বিস্ময়ইতো-এতো প্রচন্ড ঝড়কে খালি হাতে হারিয়ে দিয়েছিল যে নারী-সেই এই সমাজের থাবায় কেমন অসহায়, পেটে তার হাহাকারের মেঘ ডাকে, ঝড়ের সাথে লড়ে যাওয়া হাতের তালুতে ভাটা শেষের শূণ্যতা।
নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর-চারপাশে মেঘনা। দিগন্তে দুধশাদা ঝুরঝুরে বালি। চরাচর জুড়ে আছে উড়ি ঘাস। খালি পায়ে এই ঘাসের খোঁচা জলুনি ধরিয়ে দেয়। সবুজ ঘাসের তীক্ষ্ণাগ্র মুখে নিষ্ঠুরতা আর লম্বা লাল শেকড় দ্বীপের মাটিকে আঁকড়ে ধরে। কেওড়ার উর্দ্ধমুখী শ্বাসমুলেও নোনা জলের বিরুদ্ধতা। তারাও তিলে তিলে পলিবালি জমা করে। সরকার ১৯৭৩ সালে এখানে চার জোড়া চিত্রা হরিণ ছেড়েছিল। তাই এখন বেড়ে দাঁড়িয়েছে সংখ্যায় দশ পনেরো হাজারে। আছে শিয়াল আর শিকারী কুকুর। তাদের খেয়ে যাওয়া হরিণের হাড়গোড় পাওয়া যায় বনে। বাঘও ছেড়েছিল-দুটো। মানুষের হাতেই তাদের শেষ পরিণতি। এখানে হরিণ মারা নিষেধ। দুই চারজন আইন না মেনে শাস্তিও পেয়েছে। কিন্তু এখানে হরিণ মারার কোন চিন্তাই কেউ করে না। মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। বিদ্যালয়ে যাওয়া বা পড়াশোনা নিয়ে কারুর কোন মাথ্যা ব্যথা নেই। অথচ আইন তারা ঠিকই মেনে চলে। শহরেই এতো পান্ডিত্য-উচ্চ শিক্ষা তবে কোথায় মিলায়। আর হরিণের চলনে যে নিঃশব্দতা, খাড়া কানে সদাই সজাগ থাকা, ওরাও তেমনি। হরিণ যেমন তার শিঙে শিঙ ঠুকে মেতে ওঠে বিকেলের লাল সুর্যের ঝিলিক দেয়া নদীর পাড়ে। ওরাও বলিতে দাগ কেঠে-বাহু আর শিনায় টানটান ভাব এনে হাডুডু দাড়িয়াবান্ধা খেলে-শেষ বিকেলের লাল সূর্য ঠিকই পিছলে যায় তাদের কালো শরীর বেয়ে।
জোয়ার ভাটাই এখানকার মানষের জীবন মরণ। নোনা খালের গায়ে গায়ে গড়ে ওঠা চরের মানুষের ক্ষেতে ক্ষেতে নুন জমে-ওই মাটিতে আর ফসল হয় না। নদীই তাদের ভরসা। সেই নদীর নানা রঙের সোঁতে নানা বরণ মাছ। সোঁতের আঁষটে গন্ধে তাদের দখল। এটুকু না থাকলে জীবন চলে না। চেনা নদীর বাইরে যে অচেনা নদী আছে তাতে যে ঢেউ জাগে, তাতে যে ঘুর্ণি ওঠে সেখানে মরণ আছে। কেউ তাই ভুলে সেই পথ মাড়ায় না। এটা নদীর সাথে তাদের বোঝাপড়া। আর খোয়াজ নবী তাদেও বাঁচানেওয়ালা। সারাদিন নদীতে থাকলে নামাজ পড়ে কখন-আল্লানবী তাই মুখে মুখেই। মৃত্যুকে সিথানে রেখে তারপরও এতো নির্ভয়ে ওরা থাকে, কারণ তাদের বেঁচে থাকার আকুতি আর নদীর প্রতি শ্রদ্ধা। বর্ষার ঝড়েজলে নোনা নখর আঁচড় ফেলে চরের মাটিতে, গ্রাসে গ্রাসে মাটি গিলে নদীর পেট গর্ভবতী হয়, হয়তো আবার দূরে কোথাও সেই মাটি জমা হয়, জন্ম হয় নতুন চরের। চরে চরে মানুষ নোনা জলের সাথে লড়াই করে বেড়ায়। গরু-মহিষ-ভেড়ার বাথান আছে, তারাই দুধ দোয়, দই বানায়, বাজারে নিয়ে যায়, ঘরে ফিরে আসে দুধের গন্ধ লাগা টক টক পিছলা শরীরটাকে নিয়ে। তাদের জন্যে বিদ্যুৎ নেই, হাসপতাল নেই, বিদ্যালয় নেই, বহুবর্ণিল বাজার নেই। মরণ এখানে নৈমিত্তিক কিন্তু ভয়ের নয়। দরিয়ার সরে কতো শরীর অদৃশ্যে মিলায়-তার কোনটা খায় শেয়ালে, আধ খাওয়া লাশ ঘরেও ফেরে না। তবুও সেই দরিয়ার কুলে কুলেই তাদের জীবন। দরিয়াতেই তাদের অবিশ্বাস আর রহস্যময়তার জীবন বাঁধা।
নিঝুম দ্বীপে সারস, মাছ রাঙা, চিল, কুরবা, বক, বুলবুলি, ময়না, আর কাক আছে। কেওড়া শিরিষ কলা এমন কিছু গাছ আছে। মেঘনা আর সমুদ্রের মিলনস্থলে আছে বারো কিঃ মিঃ লম্বা সৈকত। এই দ্বীপে নেই ব্যাংক-হাসপাতাল-বিদ্যুৎ-ইটের রাস্তা-কোন প্রকার ইঞ্জিন চালিত যান-কালো ধোঁয়া-সন্ত্রাস-পুলিশও দেখিনি। শীত আসলে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। সাগরের ওঙ্কার আর পাখির কলতানের সুরে ভাওয়াইয়া কি পল্লিগীতি ভেসে বেড়ায় বাতাসে। কতো রঙের পালে পালে কতো স্বপ্ন পাড়ি দেয় জলপথ। নয়টি গ্রাম মিলিয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না শব্দের বিদঘুটে আর্তনাদ। চিত্রল হরিণের শব্দ সতর্কতার প্রতি খেয়াল আছে সবারই-এমনকি কৈশোর পেরোনো বালিকারও। হরিণের সৌন্দর্য আর নৈশঃব্দে সে বেড়ে ওঠে। চঞ্চলতা আর ক্ষিপ্রতায় নোনা জলের সোঁতে সোঁতে তারা লড়াই করে বেঁচে থাকে। মেঘনার বুকে ফিরে বেড়ায় মাছের নৌকারা- প্রাপ্তিহীন। সেই জেলেরা-মহিষ, গরু, ভেড়া চড়ানো বাথানীরা- তাদেরওতো সভ্যতা আছে-প্রকৃতিসম্ভূত সভ্যতা। কিন্তু ক্রমশ তারা নিবীর্য-হতাশ-পেশা ছেড়ে পালাতে চায়-শহরে।
সেখানেও শহর ঢুকছে- বাণিজ্য ঢুকছে। প্রথমে ধর্ম দিয়ে-সেই ধর্ম উৎসব-মেলা বন্ধ করেছে। কিন্তু বন্ধ করেনি ডিজেলে চলা জেনারেটরের বিদ্যুত দিয়ে যে টেলিভিশন চলে তাকে। ঢুকেছে মোবাইল-এ্যান্টেনা লাগিয়ে। যে ছেলেটি জীবনে একবার চট্রগ্রাম গিয়েছিলো-বাস দেখে এতো ভয় পেয়েছিলো, আর কখনোই শহরে যাবে না বলেছে। তার হাতেও মোবাইল। সেও গেয়ে ওঠে-চটুল বাংলা সিনেমার গান। এমনই হয়েছে সব জায়গায়। বাংলা সিনোমর নায়িকারাই পরে হিন্দি হয়ে গেছে-তারপর পর্ণো হয়েছে। এখনও সেখানে গাজির গীত গায় যে মানুষটি-তার দেখা পাইনি। আবার যাবো। আমাদের সংস্কৃতিকে ধ্বংসের কৌশলটা বুঝতে হবে। আসার সময় নোয়াখালির চেয়ারম্যান ঘাটে নেমে দেখলাম অসংখ্য বাজারি পানীয় ট্রলারে উঠছে-যে ট্রলার মাছ নিয়ে এসছিল। নিঝুম দ্বীপের জোয়ার ভাটায় মিলে গিয়ে নিত্যই পুঁজিবাদ যাওয়া আসা করছে-টের পেলাম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমণ কাহিনী ;
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসান মাহবুব বলেছেন:
আপনাকে নিয়মিত লেখতে দেখে ভালো লাগতাসে। নিঝুম দ্বীপ গেসিলেন নাকি?
লেখক বলেছেন: হ্যাঁ নিঝুম দ্বীপ গিয়েছিলাম। গতমাসেই। একেবারেই প্রত্যন্ত এলাকা।
নিয়মিত লিখাটা আমিও ধরে রাখতে চাই।
লেখক বলেছেন: আপনে পড়ছেন যাইনা আমারও ভাল্লাগলো।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
হিমালয়৭৭৭ বলেছেন:
এই ধরনের অধিকাংশ দ্বীপগুলোতে মানুষের জীবনযাত্রা অনেকটা একইরকম, দ্বীপগুলোর বৈশিষ্ট্যও মনে হয় কাছাকাছি...........বৃত্তান্ত পড়ে ভাল লাগল।।।।নিঝুম দ্বীপ নিয়ে একটা গল্প লিখেন।।।
লেখক বলেছেন: আপনার গল্পও পড়ছি। সময় নিয়ে।
গল্প হয়তো লিখবো..
ধন্যবাদ।
লেখক বলেছেন: সব লোভে পাপ হয় না।
রুবেল শাহ বলেছেন:
আবার যাইবে ইচ্ছা হয়...........দারুন এটা লেখা.................. ভাল থাকা হউক এবং নিয়মিত লেখা চাই
লেখক বলেছেন: কবে যাবেন আমারে আওয়াজ দিয়েন।
ভালো থাইকেন।
ফিউশন ফাইভ বলেছেন:
চমৎকার। ভালো লাগলো। নোয়াখালী থেকে নিঝুম দ্বীপে যেতে নাকি পুরো এক দিন লাগে?
লেখক বলেছেন: নিঝুম দ্বীপ যাওয়াটা জোয়ার ভাটার ওপর নির্ভর করে। তাছাড়া সন্ধ্যার পর কোন ট্রলারই যাত্রী বহন করতে চায় না।
আমাদের লেগেছিল ঢাকা থেকে প্রায় ২২ ঘন্টা। বিরতিহীন-মাঝখানের রাতটুকু যদি বাদ দেই।
আপনাকে পেয়ে আমারও ভাল্লাগলো।
প্রতিধ্বনি, তুমিতো বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ।
কুঙ্গ থাঙ বলেছেন:
বিষু উৎসব এবং নতুন বছরের শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: আকাশভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি.............
ভালো থাকুন সবসময়।
লেখক বলেছেন: আরে কি কন নতুন বছরে আমার লেখা ট্রেনে চড়বে। হায় হায় আমারতো খুব খুশি লাগতাছে।
ভালো থাইকেন বস, যেখানেই যান ভালো থাইকেন।
ভাস্কর চৌধুরী বলেছেন:
মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------
লেখক বলেছেন: মুছেযাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে সুচি হোক ধরা।
ভালো থাকুন সবসময়।
দীপঙ্কর বলেছেন:
এই পোস্ট সেই স্বপ্নহীনতা'র পোস্টের সহায়ক পাঠ, বিশেষত, শেষ স্তবক।
______________
ফতরামি:
আমার ভালা লাগনের আর কারন আছে, আমার কথাও দেখি আছে, এখানে।
গাংচিল
লেখক বলেছেন: আপনার কথা যে আছে এই লিখায়..তাই প্রাপ্তি।
ইচ্ছে হলে ভালবাসি, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আিমওআমরা বলেছেন:
শুভেচ্ছারক্তকল্প পড়ছিলাম আজ আবার পড়লাম কিছু পরিবর্তন আসছে কি?, স্টিকি ভাল লাগে না, তবে পোস্টে কিছু কাজ হইছে মনে হয়, ভ্রমন কাহিনী পড়ি নাই,
কিছু লিখতে পারিনা।
লেখক বলেছেন: রক্তকল্প আসলে খসড়া আকারে আছে-কোন একদিন ওই গল্পে আবারো হাত দিবো। তবে আপাতত এটাই চুড়ান্ত।
স্টিকি বিষয়ে আমারও কোন আগ্রহ নেই-তবে কথা হচ্ছে স্টিকি মানে মান সম্পন্ন লিখা হতে হবে।
ভ্রমণ কাহিনীটা পড়ুন-ভালো নাও লাগতে পারে।
লেখক বলেছেন: আমারো ভালো লাগলো আপনাকে দেখে।
আিমওআমরা বলেছেন:
না মানে মনে হয় আমি বেশি দ্রুত পড়ছিলাম প্রথমবার তাই আর কি হে হে
লেখক বলেছেন: তাই কি ভাল্লাগে নাই। না লাগলে আর কি করা।
পড়ছেন তাই কত।
তনুজা বলেছেন:
সেখানে সমস্ত মিলিয়েই এক বিস্ময় তৈরি হয় -----------এক দ্বীপ থেকে আরেক দ্বীপ পর্যন্ত বিছানো যায় এমন লম্বা তাদের জাল। সেই জালের ফাঁক গলে বেরিয়ে যায় নোনা মেঘনা--------ফাইট করি ফাইট বুইজ্জেননি, ফাইট ন কইল্লে নি টিকন যাইবো---------খোয়াজ হুজুর না থাকলে কে তাদের নদীতে এমন অবাধ বিচরণের তাগদ দিতো
যেতে ইচ্ছে হয় তাই সেই পুরনো হিংসাটা
লেখক বলেছেন: যাবেন যাবেন না কেন।
তবে যাওয়ার আগে আমারে আওয়াজ দিয়েন।
যেতেই হবে-না গেলে অনেক কিছু বোঝা যাবে না। অনেক কিছু জানা হবে না।
লেখক বলেছেন: ছবি দিতে চাইনি.....লিখা আর ছবি একসাথে কেমন যেন হয়....খাপ খায় না।
আপনি যা দেন তাই শিরোধার্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
প্রবর রিপন বলেছেন:
সুন্দর পোষ্টার জন্য অনেক সাধুবাদ
লেখক বলেছেন: আপনাকেও.......পড়লেন বলে।
ভালো থাকুন-ইচ্ছে মতন।
হুনার মন্দ বলেছেন:
ওস্তাদ...আপনে আসলেই একটা জিনিস....
লেখক বলেছেন: আপনেরে আমার ব্লগে নিষেধ করতে হবে। বেশি ঝামেলা করতাসেন।
হুনার মন্দ বলেছেন:
অদ্ভুত!! আপনের পরসংশা করলাম...আর ক্ষেইপা গ্যালেন!! যান..আপনের ব্লগে আর আসুম না।
লেখক বলেছেন: ধন্যবাদ........
যীশূ বলেছেন:
এত বড় লেখা, পরে পড়বো। রেখে দিলাম।
লেখক বলেছেন: আপনার মতামতের আশায় রইলাম।
রুদ্রাক্ষ বলেছেন:
উচ্চমানের একটি লিখা পড়লাম অনেকদিন পর। বসৃ, নিঝুম দ্বীপ যাবার ঠিকানাটা একটু দিন দয়া করে....ধন্যবাদ।
যীশূ বলেছেন:
লেখা অসাধারণ আর ছবিগুলা দারুন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















