আমার প্রিয় পোস্ট

কতো কী করার আছে বাকি..................

তনুজা তুমি সোমেশ্বরী হয়ে ওঠো।

১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:১৭

শেয়ারঃ
0 0 0

'আমরা যাব না ।
যে জীবন জীর্ণ হয়, ক্ষীণ হয়
জরা- মৃত্যু- ক্ষুধার অধীন;
বিস্মৃতির শব্দঘন কোলাহলে
আমরা যাব না ।'
১২ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৫
ব্লগে তনুজার প্রথম কবিতা। আবেগের জোয়ার থাকেই তার কবিতায়-লেখনিতে। স্বচ্ছও থাকতে চান তার পাঠকের কাছে।
১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০২-জানালেন তার শারিরিক অবস্থানের কথা।
'হ্যালিফ্যাক্স নামটার মধ্যেই কেমন একটা বন্দর ভাব আছে; সমুদ্রের পাড়, লাইট হাউস, পূর্বদ্বারের পতাকা হাতে যেন দাঁড়িয়ে আছে বিপুলা কানাডার শুরুতে । তো এখানে আসতে হয়েছে কাজের তাগিদে। পাঠক, কানাডা শুনে অমনি ভেবে নেবেন না বিশাল কামাচ্ছি। সত্যি, কোনক্রমে পেটেভাতে একটা পিএইচডির বন্দোবস্ত।'

এ যেন দূর দেশ ঘুরে আসা মুসাফিরের গল্প বলে যাওয়া। লেখনি যখন কথ্য হয়ে ওঠে তখন বুঝতে হবে লেখক আসলেই লিখেন-পাঠকের জন্যেই লিখেন। তনুজার ভেতরেই লেখনিটা আছে। তার নামটা বাদ দিয়ে অতলান্তিক পাড়ের পর্বগুলো পড়ে দেখুন, আপনাকে ভাবতেই হবে এটা কোন জনপ্রিয় সাহিত্যিকের লিখা। অতলান্তিক তিন পড়েতো মনেই হয়েছে আমি লিখাটা আগেও পড়েছি। অনেকটাই মুজতবা আলির ধাঁচ। সাথে আবার সুকুমার রায়-সুকুমার রায়কে ফুটিয়ে তুলতে হলে যে হিউমার লাগে তাই আছে তার লিখাটায়-সমস্ত জুড়েই চাপিয়ে রাখা হাসির দমক। এই লিখার একটু অংশ তুলে দেই-
''হর্ষকামে'র প্রধান বৈশিষ্ট্যই হল এরা অতিশয় নির্বোধ। স্থান- কাল- পাত্রের বিবেচনা বলতে কিচ্ছুটি নেই। জীবনের জটিল নাট্যমঞ্চে এরা ডায়লগ ভুলে হাসে, কোরাসের মধ্যে তাল কেটে হাসে ও হাসায়। মাঝরাস্তায় চটি খুইয়ে সেই একই ব্যাপার, এমনকি লাস্টবাস মিস করে সিএনজি দর করতে গিয়েও পুলকিত।'

তনুজা নিজেও তাই-কারণ তিনি কবিতা আর লিখা ভালোবাসেন, ভালোবাসন দেশ আর তার লেখক-কে। হর্ষকামের ভাবেই-নির্লজ্জের মতো। এ তার ঘোষণা থেকেই জানা যায়- 'হৃদয় এ বাউল বটে, জাতে নাস্তিক সনাতন বঙ্গজন খোলসে বৈশ্বিক।' নিজেকে নাস্তিক এবং বাঙালি বলছেন-বলছেন বাম পন্থার পক্ষে অবস্থান নেয়ার কথা। আড়ালতো তিনি রাখেন নি। এটাই কি একজন ব্লগারের নৈতিকতা নয়। তার কমেন্ট যারা পেয়েছেন তারাই জানেন। ব্লগে তিনি আড্ডা দিয়ে যাচ্ছেন-অনেক রাত পর্যন্ত। এই সংস্কৃতিটা কয়জন তৈরি করতে পেরেছেন।

নোঙ্গর ছেঁড়ার একটি পোস্টে তিনি ঘোষণা দিচ্ছেন- 'কারন, অধিকার আদায়ের সংগ্রাম কখনো মরে না।' এ তার বোধ-ব্লগে তার এই পরিচয় সবার জানা। দীর্ঘদিন আন ব্যান হাসিব তার মুখচ্ছবি হয়ে ঝুলে ছিল। একে মর্যাদা দেয়ার মতো সংস্কৃতি কর্তৃপক্ষের নেই। তাতে নিজেকে, কবিতাকে ভুলে যাওয়র মানুষ তনুজা নন। কখানো মে দিবস কখনো রবীন্দ্রনাথ হয়ে তার ছবি ব্লগের পরদায় ঘোরাফেরা করেছে। পাহাড়-সমতল-নারী-শিক্ষা সমস্ত বিষয়েই তার মনোযোগ আবং শুভাকাঙ্ক্ষার পরিচয় ব্লগ অন্তত পেয়েছে। ফলে তার যে কোন লিখাই অনেকের পাঠ্য হয়ে ওঠে-এবং তার ব্লগই স্বস্থ্য এক আড্ডার স্থান হয়ে আছে। সেখানে জড়িয়ে থাকা তার আবেগ-ভালোবাসাকে বিকৃত করা অবক্ষয়ী মানসিকতারই পরিচয়।


তার প্রতিবাদ কবিতায় আছে-
'জাননা বিদ্যার দেশে মূর্খেরা স্বয়ং বিপদ'
কোন বিদ্যার দেশের কথা বলছেন তিনি। নিজের নাকি কানাডার জানি না। তবে তিনি নিজেই নিজের সমালোচক ছিলেন-সুকুমার রায় পছন্দ করেন যে। ওই কবিতাতেই লিখছেন-
'রেসের বাঁশির পর
উল্টোপথে চলেছে যে ঘোড়া
তিরস্কার কাঁধে নিয়ে ...
আমি তার নিরস্ত্র সওয়ার'
ব্লগে তাকে নিয়ে বিরুপ মনোভাবের পরিচয় পাওয়র পর বারবার মনে পড়েছে এই বাক্যগুলো। যারা তার সমালোচক হয়ে উঠেছেন তারাই পড়ুন বারবার করে তার কবিতাগুলো। জীবনবোধই আলোচ্য বিষয়-নোংরামির সংস্কৃতি কখনোই প্রতিষ্ঠা পায় না। কাব্য কবিতায় তাদেরই তিনি বিদ্রুপ করছেন-
এখন একটা দারুণ অনুকূল
বাতাস আছে 'যেমন খুশি সাজ'
প্রাণবাঁচানো ফরজ আছে তাই
কুসুম কুসুম রাস্তা দিয়ে হাঁট

তনুজা তার ভেতরে একজন চিত্রকরও বটে। কবিতায় আর গদ্যে তিনি চিত্রই এঁকে যান। কবিতা নামক কবিতাটি পড়ে দেখুন, অসাধারণ চিত্রকল্প। আমি অভিভূত-
বললে 'কবিতা বলো'
বললাম 'ধানক্ষেত'

যতদূর যেতে পারো পুরোটা তোমার

সবুজ সবুজ ওম
ভাঙ্গা আল
ঘাসফড়িং এর নাচ
সুনসান....
বিমনা বাতাস

ভাবতে থাকি নিজের মনে চিত্র সাজাই। তার কবিতা-গদ্য পড়ে আমার মনে হয়-
আমি তো শব্দের কাছে দাঁড়িয়েছি বারবার
নতজানু
ভিখারির মত (তোমাকে উপেক্ষা করি)

সোমেশ্বরী আমার সবচেয়ে প্রিয় নদী, দেখে খুব অবাক হয়েছিলাম। স্বচ্ছ টলটলে জল। অথচ এর দুকূলে কতো মানবিক হিংসা-রক্ত-কদর্যতা, সোমেশ্বরীর অতীত গত কোন স্রোতে মিশে থাকা রক্ত-কিছুই সে যেন মনে রাখে না। বয়েই চলে। দুকূলে জল বিলিয়ে যায়। হাজং-মান্দিদের দেবতা বাস করে ওই সোমেশ্বরীতে-কবিতা গান উঠে আসে সোমেশ্বরীর কুলকুল ধ্বণী থেকে। বয়ে যাওয়া জলধারা যেন তনুজার এই কবিতা-ই বলে যায়-

ঘোর অবেলায় অবুঝ চড়ুই- চঞ্চলতার
ভুল হলে হোক
কাঠ গোলাপের ছন্দদোলায়
রক্ত জুড়ে মত্ত আবেগ
বধির হবার
বিলাসিতায়
সত্যটুকু নীরব থাকুক

যাই বল না, যাই বল না
দুয়ার ধরে দাঁড়িয়ে আছি

(যাই বল না, ৩১ শে মে, ২০০৯ রাত ১২:৩৪)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:২২
স্পাইডার বলেছেন: দীর্ঘদিন আন ব্যান হাসিব তার মুখচ্ছবি হয়ে ঝুলে ছিল

কি কারণে? ব্লগে যে আসছে ১ মাস আগে সে আনব্যান বাবুয়া না নিয়ে আনব্যান হাসিব নেওয়ার কারণ কি?

আমার ব্লগের মার্কেটিং এর ভালো টেকনিক
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: আপনার কাছে মার্কেট খুব important.......

এ লিখার মুল আলোচনা মার্কেট বিবর্জিত।

১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: কেমন আছেন।

১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: কেমন আছেন।

৪. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩২
স্পাইডার বলেছেন: মার্কেট টা ৩ নং লাইন ১/২ এই লেখার অংশ

সাইলেন্ট মার্কেটিং বলে একটা বিষয় আছে। গতকালের তাকে নিয়া করা পোষ্টের প্রেক্ষিতে এই পোষ্ট তাই প্রমাণ করে
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: মার্কেটের সমালোচনা কেবল মাত্র শিল্পই করতে পারে। আমার কাছে হাসিব-বাবুয়া অথবা আমার-সাম পার্থক্য নাই। আমি চাই তনুজা লিখুক।

আপনি তাই চান কিনা বলুন।



৫. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৩
ফেরারী পাখি বলেছেন: এত সুন্দর করে একজন মানুষের চিত্র আঁকা সহজ কাজ নয়। আপনি সেই অসাধ্য সাধন করেছেন।

তনুজা এবং আপনাকে, দুজনকেই শুভেচ্ছা রইল।
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: কেমন আছেন।

১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: হুমমমমমমম। আপনি ভালো আছেন।

৭. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪১
স্পাইডার বলেছেন: না লিখতে কে বললো? তার কোন লেখার কি বিরুপ সমালোচনা হয়েছে এখানে? তার কোন লেখার কি মডারেশন হয়েছে এখানে? তবে এইসব লোকদেখানো বালখিল্য কেন?
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: বালখিল্যতা মানবিক। এটা প্রকাশ পেতেই পারে কারুর মধ্যে। কেবল মাত্র মার্কেটই সচেতন থাকে বালখিল্যতাকে আড়াল করতে। কারণ তাকে স্মার্ট হতে হয়।

আমি তাকে নিয়ে সমালোচনা করা পোস্টটিকে নাকচ করেছি এর ভাষার জন্য। যার বদনাম করবো তার গুনগানও গাইবো এটাই সংস্কৃতি হওয়া উচিত-যদি না সে শত্রু হয়।

তার লিখার মডারেশন না হোক আপনার কোন নির্দোষ লিখার মডারেশন হয়ে সেই দায় কি আপনার একার। একার হলে সেই সংস্কৃতি মার্কেটের। আর যদি সে দায় অনেকের হয় তাহলে সেটা সামাজিক।

৮. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
~স্বপ্নজয়~ বলেছেন: শুভকামনা ভাই ...

দয়া করে আবাল ও লেঞ্জাওয়ালাদের উপেক্ষা করুন ...
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: সে ক্ষেত্রে আপনাদের সাথে থাকতে হবে ।

১০. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
স্পাইডার বলেছেন: আপনে কষ্ট কইরা এই লেখাটা আমারব্লগেও দিন। তিনি যেহেতু এই ব্লগ থেকে চলে গেছেন, এই আলোচনাটা ওইখানেই করা ভালো। আর লেখকের লেখা পাঠকরা পড়ে নিবেই। হলোই বা সেটা আমারব্লগ বা প্রথম আলো ব্লগ।
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: আমি আপনাদের নিয়েই আলোচনা করতে চাই।
যেহেতু বিষয়টা এ ব্লগ সম্পর্কিত।

১১. ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০
আগামি বলেছেন: ভাল লেখা । আমার ব্লগেও এটা প্রকাশের ব্যবস্থা করেন । ভাল হয় ।
১২. ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
হিমালয়৭৭৭ বলেছেন: শুভ্র ভাই, আমি আসলে ঘটনাটা ভালমত জানিনা...তাই অনেক কিছুই বুঝতে পারছিনা। তনুজা আপুর সব পোস্টই পড়তাম, তার আটলান্টিক সিরিজটা দারুণ লাগত, কিন্তু কেন যেন উনি এই সিরিজটার চেয়ে কবিতাকেই বেশী প্রাধান্য দিতেন...যাইহোক, তার সঙ্গে আসলে কী ঘটেছে, এবং এর মধ্যে 'আমার ব্লগ' আসছে কিভাবে???
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: আমিও জানি না। তার ব্লগে পোস্ট বিরতি ঝুলছে। আমি কিছুতেই এর পক্ষে না,
আমি আসলেই কোন কারণ জানি না।

১৩. ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
কাক ভুষুন্ডি বলেছেন: @নি.হা- আন্ব্যান্হাসিব লাগাইলেই কি অইন্য ব্লগের মার্কেটিং মারানি হয়? ১ মাস বয়সী নিকের কাছে বাবুয়া যতডি হাসিবও ততডি। হেরা প্রায় এক্লগে ব্যান হৈছিলো তুমার্তো ভোলোনের কতা না? বাবুয়ারে আম্ব্লগার্রা ব্যান করাইছিলো।
১০ নং কমেনে তুমিও কি ঐন্য ব্লগের এ্যড কর্লা না?

@আগামী- প্রব্লেম্টা কি? আপ্নে ঐখানের মার্কেটিং কর্তেছেন কেন? এতৈ পরানির ইচ্ছা তো আপ্নে কপি কৈরা প্রকাশ করেন। নিচে লেইখা দিয়েন, পার্লে ছুটু কৈরা, শুভ্র সামুতে এডি দিসে।

@শুভ্র- তনুজার অন্য কিছু নিয়া আমার প্রব্নাই। প্রব টা হৈলো হের এম্নে চৈলা যাওন লৈয়া। আমি নিজে, যুদ্ধের ফলাফল পক্ষে না আস্লেও ঐখানে থাইকাই বিপ্লব আগায়া লওনের পক্ষপাতি।
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: উনি কি আসলেই চলে গেছেন। আর লিখবেন না এই ব্লগে। নাকি অন্য কিছু আড়াল হচ্ছে-জানি না। শুধু জানি উনি লিখুন।

১৪. ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া , আপনার উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি --- এখন এমন পোস্ট দেওয়া মানে ওদের ডেকে এনে অপমান সহ্য করা ।এদের ভাষার নোংরামির আশেপাশে আমরা যেতে পারবো না , বা যাবোও না , কারণ অন্য অনেক দাবির সাথে নোংরামি বন্ধ করাও আমাদের দাবি ।
আপনি প্রথম কমেন্ট টাই দেখেন ।এক সেকেন্ড দেরি করে নাই সে !আমাদেরই আসতে দেরি হয়েছে ।ওৎ পেতে থাকে বোধহয় !

পরশু ফেইস করেছি ,কাল করেছি -- আর কত !!

------------------------------------------------------------

কিন্তু আপনি এটা কি করলেন !!! দিদির কবিতার প্রথম অ্যানালাইসিস তো আমার লেখার কথা ।
কষে মাইনাস দিলাম অনধিকার চর্চার জন্য :P

১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: কে কাকে অপমান করার সাধ্য রাখে। নিজের কাজ নিজেকেই করতে হয়। আমার লিখার উদ্দেশ্য তাই। লেখককে লিখতেই হয়

১৫. ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ স্পাইডার ,

আনব্যান বাবুয়া লিখবে না আনব্যান হাসিব লিখবে --সেটা ব্লগে ১ মাসও থাকা লাগে না বুঝতে , ঐ সময় কে কি করছে তা জানার জন্য ২ দিন যথেষ্ট । তবে তার জন্য সংবেদনশীল বুদ্ধি থাকা লাগে আর কী !!বাকি কিছুই না । সেখানে আনব্যান হাসিব অর্থই মডারেশনের
ট্রান্সপারেন্সি কামনা , হাসিব ইজ নট এ ফ্যাক্টর -- ওখানে হাসিব না হয়ে গালিব হলেও একই অর্থ ।

হাসিবের সাথে আপনার পারসোনাল প্রবলেম থাকলে তনুজার উপর তা মেটানোর
কারণ কি ? এবারের এই ঝামেলা হওয়ার অনেক আগে থেকেই তো আপনি তাকে টার্গেট করে
যাচ্ছেন -- এতো নতুন না । আমার পোস্ট বা তার পোস্টে যখন অযচিত অভদ্রতা করছিলেন
তখনও তো এবারের মডারেশন এর দাবি নিয়ে সোচ্চার হয় নি কেউ ।

আপনার একটা পোস্ট দেখান জনাব নির্বাক হাসান যেটা তনুজার সবচেয়ে হালকা পোস্ট টারও আশেপাশে যায় --জাস্ট একটা--তারপর তনুজার লেখা নিয়ে কমেন্ট করতে আইসেন । সাইলেন্ট আর মাইক দুইটা দিয়ে মার্কেটিং দরকার পড়ে অলেখকদের । তনুজার না । অবশ্য লেখার মান বোঝার জন্যও কিছু লাগে ।

তার আপনার মত ১০টা নিক খুলে রাখার প্রয়োজন হয় না ।একাধিক নিক রাখা নাকি ব্লগ মডারেটর দের চোখে শাস্তিযোগ্য -- কিসের জোরে যে আপনাদের কিছু হয় না কে জানে !!


১৭. ১৬ ই জুন, ২০০৯ রাত ৮:০৬
স্পাইডার বলেছেন: অপর্ণা আপনার মন্তব্য পুরোটাই ব্যাক্তি আক্রমণ। আর একাধিক নিক!?? আপনার আর আপনার বন্ধুকূলের মেইল এবং ফুনাফুনিতে আমার সাধের নিকটা লগইন ব্যান হয়ে আছে।

আমার লেখার সাথে তনুজার লেখার তুলনা করার জন্য ধন্যবাদ। তনুজার লেখার সমালোচনা কোথায় করেছি দেখালে ভালো হতো।

আর এইখানে কথাবার্তা চলছে লেখক এবং আমার মধ্যে, তনুজাকে নিয়ে। আপনার গাত্রদাহ বোধগম্য নয়।

আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন পড়েন, ব্লগ রাজনীতি নিয়ে আমার অভিজ্ঞতা তার চেয়ে বেশি। সুতরাং নিজের হিতোপদেশ নিজেদের কাছে রাখুন।

এবার আনব্যান গালিব ঝুলিয়ে আন্দোলনে নেমে পড়ুন।

(complaint শব্দটার অর্থ কি? মূখ্য সুখ্য মানুষ)
১৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ৮:১১
নাজমুল আহমেদ বলেছেন: একটা গালি দিতে ইচ্ছা হইছিলো প্রলয় হাসানরে কিন্তু ভদ্র লোকের বাড়িতে আসছি বইলা বাড়িটা নোংরা করলাম না।

তনুজাদির ব্যাপারে কিছু বলার নাই। ওনি যেখানে ভালো মনে করবে সেখানেই লেখবে। আর তার পাঠকরা তাকে সেখানেই খুঁজে নিবে।
১৯. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:১৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @স্পাইডার ,

একাধিক নিক নয় !!!! ওওওওওওও --- আপনার এই নিক এর বয়স দেখলাম ৯ মাস ।আগের নিক বাতিলের পরে বুঝি খোলা ??? হেহেহেহে -- ভালো বলছেন ।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি কয়দিন ধরে --তার সাথে আপনার কি লাগে !! সেদিন থেকেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে লেগে আছেন , কি ঘটনা ?

complaint অর্থ ডিকশনারিতে দেখেন , মুখ্য সুখ্য যে তা বোঝাই যাচ্ছে --দেখলেই পেয়ে যাবেন , অনলাইনে ডিকশনারি ফ্রিও পাওয়া যায় :)

আপনার লেখার সাথে তনুজার লেখার তুলনা করবো আমার মাথা এখোনো অত আউলায় নাই ;)

@ নাজমুল ভাই , প্রলয় হাসান নাকি স্পাইডার ??? বাপরে ---
২০. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৩
হাসান মাহবুব বলেছেন: ১৪ নং কমেন্টের সাতে একমত।
২৩. ১৬ ই জুন, ২০০৯ রাত ১০:০৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
স্পাইডার, মাকরসা চরিত্র জাল বুনে ফাঁদে আটকা পরার অধিক আগেই
প্রকাশিত।

ওৎ পেতে থাকলেও, ঝুল ধরে ব্যালান্স রপ্ত করতে পারলেও, তা ভীত তৈরী করে না কখনও।

বরঞ্চ, বুকে থেকে খোলস আলগা হয়ে যাওয়ার মুহূর্তেও, অচেনাই থেকে যায় প্রজন্মের বিকাশ
__________________________________
স্পাইডার, আপনি সম্ভবত এই মন্তব্য বুঝতে পারবেন না।
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: না তৈলাক্ত না-ভীষণ মানবিক।

২৫. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৫২
ফিউশন ফাইভ বলেছেন:
শুভ্র @

মনে রাখতে হবে এখানে সবাই ব্লগার না, সামহোয়্যারের এক পুরনো ব্লগার সেদিন বললেন, চ্যাটরুমে বিরক্ত হওয়া ব্লগে আশ্রয় নেওয়া লোকজনও এখানে আছেন। এরা ব্লগে আসতে না আসতেই বিরাট বিরাট সাইনবোর্ড কাঁধে নিয়ে উপস্থিত হয়। লক্ষ্য করবেন, তাদের ব্যানারে টিপাইমুখ নেই, আছে "আনব্যান অমুক" "আনব্যান হাসিব" "মডারেশনে স্বচ্ছতা চাই"। দিনের পর দিন একই কাণ্ড। টিপাইমুখের চেয়ে এদের কাছে "মডারেশনে স্বচ্ছতা" বড়ো। এরা নিশ্চিতভাবেই চ্যাটরুমে থাকতে থাকতে একপর্যায়ে বিরক্ত হয়ে ব্লগে আশ্রয় নেওয়া লোকজন।

এদিকে আপনার কন্ঠে দেখছি একধরনের উচ্ছ্বাসও প্রকাশ পাচ্ছে- "ব্লগে তিনি আড্ডা দিয়ে যাচ্ছেন-অনেক রাত পর্যন্ত। এই সংস্কৃতিটা কয়জন তৈরি করতে পেরেছেন।" বিশুদ্ধ ব্লগিংয়ের সঙ্গে রাতভর আড্ডা তো মেলে না। চ্যাটরুমের ধরনে এইসব চুটকি আড্ডা প্রকৃতপক্ষে ব্লগের ক্ষতি করছে। এগুলো তো তৃতীয় শ্রেণীর সংস্কৃতি। কী অদ্ভূত, আপনি রীতিমতো উচ্ছ্বসিত! তাছাড়া লাইন ভেঙে ভেঙে একটি কাঠামো তৈরি করলেই সেটি কবিতা হয়ে যায়? চার মাসী একটি নিকের জন্য আপনার বল্গাহীন প্রশস্তি সত্যিই অবাক করল আমাকে।
১৭ ই জুন, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: আপনার মতামতরে উত্তর আমার গোটা লিখাটাই।
১. আমার কাছে তৃতীয় শ্রেণী বলে কিছু নেই।
২. চুটকি আড্ডা মাত্রেই কি ক্ষতিকর।
৩. টিপাইমুখ প্রসঙ্গে যা বললেন তা গোটা রাষ্ট্রব্যবস্থার ফলাফল।
৪. চার মাসী শব্দটা অনেক সম্ভাবনাময়ী-এর সঠিক গুরুত্ব প্রয়োজন।


আর সামগ্রিকভাবেই আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গীর মানুষ। এবং সবসময় রবীন্দ্রনাথ খুঁজে বেড়াই না।

আমার প্রশস্তিগাঁথা আপনার একবারেই ভাল্লাগেনি।

২৬. ১৭ ই জুন, ২০০৯ রাত ১:০২
মেটালিফেরাস বলেছেন: ফিফা বলেছেন:"বিশুদ্ধ ব্লগিংয়ের সঙ্গে রাতভর আড্ডা তো মেলে না। চ্যাটরুমের ধরনে এইসব চুটকি আড্ডা প্রকৃতপক্ষে ব্লগের ক্ষতি করছে। এগুলো তো তৃতীয় শ্রেণীর সংস্কৃতি।"...........তৈলাক্ততার বিপরীতে তৈলহীন!

খালেক ভাইয়ের স্যাঙ্গাত দেখি আবেগে টইটম্বুর।
কাক ভুষুন্ডি আবার একে "বিপ্লব" বলেছেন! কি আশ্চর্য!
১৭ ই জুন, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আপনার কি ধারণা আপনি সঠিকভাবেই আমাকে চিনতে পেরেছেন?

২৭. ১৭ ই জুন, ২০০৯ রাত ১:২১
মেটালিফেরাস বলেছেন: আমার ধারণা আমাতেই থাকুক।
আপনার জ্ঞাতার্থে কিছু তথ্য: এই ব্যাপারটা এখন রীতিমত বিরক্তিকর। এই সকল বিপ্লবীকে কেউ কি শাশ্বত, রুবন, অমিত, উপমা, নাহিদাদের ক্যাম্পেইনে দেখেছে?
এদের এই ফ্যাশনেবল প্রপাগান্ডাকে বিপ্লব বলতে হবে? ব্লগীয় "অব্যবস্থা" কি জাতির সামনে বিশাল বোঝা হয়ে উঠেছে? হাহ্, ইহাও একপ্রকার রেভ্যুলুশন।

নেই কাজ তো মডারেশনের স্বচ্ছ্বতা ভাজ।
১৭ ই জুন, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: এবার আপনার কাছাকাছি আসা গেলো। ব্লগে বিপ্লব-মানে কি আমিও বুঝি না।

কিন্তু আমি আসলেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি একজন ব্লগারকে বলছি লিখতে-এটা ইতিবাচক অবশ্যই।

আবার যাকে নিয়ে লিখছি তার লিখার প্রতি ভালোলাগা থাকতেই পারে। আমি দেখিয়েছি তার কবিতায় দীর্ঘ সংগ্রামের কথা আছে। কেন তিনি এখুনি সংগ্রাম ছেড়ে দিবেন। এই আহ্বান টুকুই। আর কিছু না।

আপনার ধারণা আপনাতেই থাকতে পারতো যদি-না ইঙ্গিতটুকু না দিতেন।

২৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ১:৪৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: তনুজা তুমি সোমেশ্বরী হয়ে ওঠো
২৯. ১৭ ই জুন, ২০০৯ রাত ১:৫৭
নাজিম উদদীন বলেছেন: তনুজাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ওনার লেখার হাত খুব ভাল ।
ব্লগীয় পলিটিক্সের কারণে তাঁকে ইদানীং কম দেখতে পাই।
৩০. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:২৫
'লেনিন' বলেছেন: ফিফা আপনি অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়াকে তৃতীয় শ্রেণী বলার মতো ধৃষ্টতা দেখাচ্ছেন অপর পক্ষে তনুজার লেখার মান নিয়েও কিছু বলুন। বলে ফেলুন বাজারের বস্তাপঁচা সাহিত্যের বমি মাত্র নয়। জেনারেলাইজেশন আর স্টেরিওটাইপড করে হীনমন্যতারই পরিচয় দিচ্ছেন প্রকারান্তরে।


লেখককে ধন্যবাদ তনুজার সুন্দর একটি মূল্যায়ন তুলে ধরার জন্য।
৩১. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:২৮
'লেনিন' বলেছেন: আর হ্যাঁ তনুজাকে অনুরোধ করবো দুর্জনের মুখে ছাই দিয়ে ফিরে আসতে স্বাভাবিক ব্লগিংয়ে।
৩২. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:১৯
শয়তান বলেছেন: তনুজার ক্ষতি করছেন তার কাছের লোকজনই । আমি কাটখোট্টা । তাই সত্য বলতে দ্বিধা নেই কোন ।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: বিসয়গুলো তনুজা নিশ্চয়ই ভেবে দেখবেন।

আমি চাই উনি লিখুন।

৩৩. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:২৪
কঁাকন বলেছেন: আমি শয়তানের সাথে অনেকাংশে একমত

মানে আমি মনে করিনা শুধু তারাই দায়ী তবে তাদের কিছু দায় অবশ্যই আছে
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: হ্যাঁ ওদের বাইরেও একটা আলোচনা দরকার। যারা বাইরে থেকে ঘটনাগুলো দেখছেন। ব্লগে যাই হোক মেনে নেয়ার আগে বুঝিয়ে দেয়াটা যেন থাকে-বিশ্লেষণটা যেন থাকে।


এই ধরণের বিষয়গুলোর পুনরাবর্তন যেন হ্রাস পায় আপনাদের প্রচেষ্টায়।

৩৪. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৩১
'লেনিন' বলেছেন: কাঁকন এবং শয়তানের সাথে একমত... তনুজার আবেগকে কাজে লাগিয়ে কাছের বন্ধুরা না জেনে বুঝেই তনুজার ক্ষতি করছেন।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: হতেও পারে। আমি ঘটনার আগুপিছু তেমন জানিই না। ওই সময়ে আমি ব্লগে আসতে পারিনি।

তবে আমিও চাই তিনি শীঘ্রই লিখায় ফিরে আসুন।

৩৫. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:০৮
মনজুরুল হক বলেছেন:

এতক্ষণে অরিন্দম। আসলেই কি অরিন্দম ?
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: মনজু ভাই। আমি চাই না-কারুর লেখনি বন্ধ থাকুক। বা দিনের পর দিন লিখা বন্ধ রাখা কোন সঠিক সিদ্ধান্ত হতে পারে।

আবার তনুজার পক্ষে দাঁড়ানো দরকার মনে করেছি-এটা হয়তো তাকে আবার লিখায় ফিরিয়ে আনতে সহযোগীতা করবে।

৩৬. ১৭ ই জুন, ২০০৯ সকাল ৭:০২
নুশেরা বলেছেন: তনুজার লেখা বড় ভক্ত হিসেবে বলি, এটাকে বড্ড তাড়াতাড়ি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়ার মতো মনে হচ্ছে। তনুজাসহ ব্লগবিরতিতে যারা আছেন, তারা সবাই লেখায় ফিরুন। পাশাপাশি কর্তৃপক্ষ ব্লগারদের যৌক্তিক পরামর্শে কান দেয়ার সুমতি অর্জন করুন, এটাই আশা করি।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: আমি আ্যওয়ার্ড দেয়ার বিষয়টা ভাবিনি-আবার লিখা শুরু করতে গেলেও মানসিক শক্তির প্রয়োজন তাই ভেবেছি।

লেখক হিসেবে তার মাথা উঁচু করে দাঁড়ানোর বিষয় আছে। এটা লেখক হিসেবে দায়িত্ব পালনের জন্যেই উল্লেখ করলাম।

৩৭. ১৭ ই জুন, ২০০৯ সকাল ৮:০২
রাজর্ষী বলেছেন: নুশেরা আপনার লেখাটা ভালো লাগলো। আপনার লেখা পড়ি মাঝে মাঝে, ভালো লাগে।
তনুজার লেখা তেমন পড়া হয়নি, ব্লগে সময় কম দেওয়া হয় বলে। তবে উনি যে ভালো লেখেন তা আপনার লেখার কোট করা অংশ থেকেই বোঝা যায়।
আর যারা শুধু ব্লগে রাজনীতি আর কোন্দল করতে আসে তাদের জানা দরকার যে এসব করে কিছুই হবেনা। এরচেয়ে সবার সাথে ভালো সম্পর্ক রাখা জরুরী।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: হ্যাঁ সবার সাথে ভালো সম্পর্ক আসলেই জরুরি।

৩৮. ১৭ ই জুন, ২০০৯ সকাল ৮:৪৩
রাজর্ষী বলেছেন: সরি, নুশেরা না শুভ্র হবে।
৩৯. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: তনুজার লেখায় আলাদা একটা আমেজ আছে। আপনার লেখাটা ভালো লাগলো। ফিরে আসুক সবাই।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: হুম। ফিরে আসুক সবাই।

ভালো থাকুক সবাই।

৪০. ১৭ ই জুন, ২০০৯ রাত ১০:০২
শত রুপা বলেছেন: ঘোর অবেলায় অবুঝ চড়ুই- চঞ্চলতার
ভুল হলে হোক
কাঠ গোলাপের ছন্দদোলায়
রক্ত জুড়ে মত্ত আবেগ
বধির হবার
বিলাসিতায়
সত্যটুকু নীরব থাকুক

যাই বল না, যাই বল না
দুয়ার ধরে দাঁড়িয়ে আছি
৪১. ১৭ ই জুন, ২০০৯ রাত ১০:১৩
বিডি আইডল বলেছেন: তনুজা শক্তিশালী লেখিকা...অভিমান পর্ব শেষে ফিরে আসবেন আশা করি
৪২. ১৭ ই জুন, ২০০৯ রাত ১০:২০
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। একজন মানুষের মুখচ্ছবি আঁকতে একজন দক্ষ শিল্পীর যতটুকু নিপূণ টান প্রয়োজন আপনি তা টেনে দিয়েছের অবলীলায়। মুগ্ধ হয়ে পড়লাম।
৪৩. ১৭ ই জুন, ২০০৯ রাত ১০:৩৯
কালপুরুষ বলেছেন: তনুজা'র লেখার আমিও একজন মুগ্ধ পাঠক। তাকে আমার চিনবার প্রয়োজন হয়নি কখনো- লেখা পড়েই জেনেছি তিনি একজন ভাল লেখিয়ে। তবে আপনার এই সৃজনশীল লেখায় কারো ব্যান আন-ব্যানের অবতাড়না আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। মনে হলো তনুজার দৃষ্টিভঙ্গি আপনি পুরোটা রপ্ত করে নিজেই একটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। সেটা এই লেখার সাথে ঠিক যায়না।
১৮ ই জুন, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: আপনি একটা দারুণ সমালোচনা করেছেন কালপুরুষ দা। শিল্প সমালোচনাকে পবিত্র করে রাখার বোধ আমার এখনো সুগঠিত নয়। ফলে জীবনের ঘটনা আর জীবন-কে শিল্প সৃজন থেকে আলাদা করতে পারিনি আজো।

যে লেখক লিখা বন্ধ করেছেন তার কারণ যতো তুচ্ছ এবং অশৈল্পিক হোক না কেন সেটা নিতান্তই কারণ। আমার উপেক্ষা করার উপায় নাই। আবার কবিতা কবির মুখচ্ছবি হয়ে ওঠে-মুগ্ধ পাঠকের কাছ। তার মুখচ্ছবিতে আমি অযৌক্তিক কিছু দেখতে পাইনি।

তনুজা সমাজ বিচ্ছিন্ন ছিলেন না বলেই আমার বিশ্লেষণ। এবং আমি সুনির্দিষ্ট ভাবেই তাকে এই ব্লগে লিখার আহ্বাণ জানাচ্ছি। ফলে ইত্যকার বিষয়াদি প্রাসঙ্গিক-ই।

আপনি পড়লেন-কৃতজ্ঞতা।

৪৫. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:০০
আমি ও আমরা বলেছেন: এই লিখাটা আমার ভালো লাগছে খুব । কিন্তু এই লিখাতে কেন অনেকে মাইনাচ দিচ্ছে বুঝতে পারছিনা, আর কেনই বা এটাকে কোন ব্যক্তির হয়ে কেনভাসিং বলা হচ্ছে তাওনা।

ব্যক্তি ভালোলাগা তো থাকতেই পারে। কিন্তু আমি এই ব্লগের এতোসেতো রাজনীতি বুঝিনা, তাই আমি লিখার মূল্যায়ন করলাম মাত্র।
৪৬. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:২৫
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: আরে বস.....এইগুলা হুদাই। কানে নিয়েন না।


আপনের ভাল্লাগছে-এটাই সবচেয়ে বড়। অন্য কিছু না।
৪৭. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৭
হুনার মন্দ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
অনেকগুলা প্লাস। তনুজা'র পাশে দাঁড়ালাম। তনুজাকে ফিরিয়ে আনা হোক।

 

মোট সময় লেগেছে ১.০৬৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সব কিছু খর লাগে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই