আমার প্রিয় পোস্ট

কতো কী করার আছে বাকি..................

আমাকেও ব্যান করুন-অসহায়ত্ব যে মৃত্যু সমান। ঘুম থেকে উঠে একজন ব্লগারের লাঞ্চিত হওয়ার ঘটনার ব্যাখ্যা খুঁজে না পেলে ব্লগ খুলে কি করবো বলুন। কাব্য লিখবো। কাব্যই লিখছি। আমাকেও ব্যান করুন।

১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:০৬

শেয়ারঃ
0 0 0


বলিল অশ্বত্থ সেই
বলিল অশ্বত্থ ধীরে: ‘কোন দিকে যাবে বলো-
তোমরা কোথায় যেতে চাও?
এতদিন পাশাপাশি ছিলে, আহা, ছিলে কত কাছে:
ম্লান খোড়ো ঘরগুলো-আজও তো দাঁড়ায়ে তারা আছে;
এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের
তোমরা যেতেছ চলে পাইনাকো টের!
বোঁচকা বেঁধেছ ঢের,-ভোলো নাই ভাঙা বাটি ফুটা ঘটিটাও;
আবার কোথায় যেতে চাও?
(জীবনানন্দ দাশ, আশ্বিন ১৩৪৩)


মৃত্যু......
দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
আমার কাম্য নয় সেই মৃত্যু।
কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো
জল্লাদের লোমশ হাত
যদি আমার গলায়
ফাসীর দড়ি পরায়
নাজিমের নীল চোখে
ওরা বৃথাই খুঁজে ফিরবে
ভয়।
জেলখানার চিঠি, নাজিম হিকমত

'এ-কার মৈয়ত যায় আন্ধার রাইতে? কোন ব্যাটা
বিবি-বাচ্চা ফালাইয়া বেহুদা চিত্তর অইয়া আছে
একলা কাঠের খাটে বেফিকির, নোওয়াব যেমুন?
বুঝছোনি হউরের পো, এলা আজরাইল আইলে
আমিবি হান্দামু হ্যাষে আন্ধার কব্বরে। তয় মিয়া
আমার জেবের বিতরের লোটের মতই হাচা মৌত।'
(এই মাতোয়ালা রাইত, শামসুর রাহমান)


জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মতামত ও পরামর্শ গ্রুপ ;
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১০
আমি ও আমরা বলেছেন: হুম তনুজার পোষ্টেই আমি সকালে দেখেছি আজকে এই ঘটনাটা। খুব পীড়া দিল।
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: আপনি কোন একদিন এই ব্লগে আর লিখতে পারবেন না। এই অনুভূতি কতোটা ভয়াবহ একবার ভাবুন।

২. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১২
সাদা কালো এবং ধূসর বলেছেন: শুভ্র ফ্রন্ট লাইনে চলে এলেন,
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: কি করবো। পরিবেশ খুব জরুরি। পরিবেশ না থাকলে কি লিখবো বলুন। চোখের সামনে ঘটনা না ঘটলে হয়তো এড়ানো যায়। কিন্তু চোখে পড়ে গেলে কি করবো।

আপনি আমাকে ব্যাক্তিগত পরামর্শও দিতে পারেন।

১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: বুঝি নাই।

৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৪
লীনা দিলরূবা বলেছেন: আলোচ্য ব্লগারের ব্যানটা খুবই রহস্যজনক এবং বেদনাদায়ক। ঠিক কি কারনে তাকে ব্যান করা হল বুঝতে পারলামনা। ব্লগটা এমন উদ্ভট হয়ে যাচ্ছে কেন!
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: জানি না লীনা আপু। বলুক যে এটা সোজা কথার দোষ-তাহলেওতো চুপ থাকার কারণ খুঁজে পাই।

আমি কিভাবে নিজেকে নিরাপদ ভাববো।

৫. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৮
কঁাকন বলেছেন: তোতামিঞা বলেছেন উঁ
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: আপনিই বলেছিলেন-তনুজার পোস্টে-সোজা কথাকে নির্দোষ ভাবতে পারছেন না। ভরা মজলিসে না হোক ব্যাক্তিগতভাবেও আমাকে জানাতে পারেন। যৌক্তিক কোন কারণ থাকলে আমি এই পোস্ট পতুলে নিবো।

৬. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৯
অরণ্যচারী বলেছেন: স্বেচ্ছাচারীতা খুব শীঘ্রই শেষ হবে না। কারণ সামহোয়্যার এখনো অপ্রতিদ্বন্দ্বী।
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: কিন্ত সেটাতো ব্লগারদের কারণে।

১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: অদৃশ্যের ব্লগ কৌশিক দা। ভুতের।

৮. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:২৩
অক্ষর বলেছেন: ব্লগে অনিয়মিত হৈয়া যান, তখন দেখবেন অনেককিছুই স্বাভাবিক হৈয়া গ্যাছে
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: তাই ভাবছি। হয়তো ...........................

৯. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:২৭
কঁাকন বলেছেন: আমি কখন বললাম সোজাকথাকে নির্দোষ ভাবতে পারছি না :|

আপনি অন্য কারো সাথে গুলাইছেন

আর আপনি বোধয় তোতামিঞা উঁ এর কাহিনী জানেন না

এটা হচ্ছে নিরাপদ কমেন্ট যদিও এই নিরাপদ কমেন্টের কারনেই বিমা, শিরোনামহীন আরো অনেকে ওয়াচিত ছিলো
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন:
কঁাকন বলেছেন: @ তনুজাতোমার পোস্ট দেখে ভালো লাগতেসে
যে বিষয়ে লিখসো সেই বিষয়ের সাথেও একমত

কিন্তু এটা একটা অরণ্য রোদন প্রযোজনা

@ শয়তান
আরেকটা সমস্যাও আছে সোজাকথার আমার জানা মতে। ঐটা ভরা মজলিশে নাইবা বললাম ।

যো ভরা মজলোশে বলবেন না সেটার ঈঙ্গিত ও ভরা মজলোশে না দেয়া ভালো


এটা তনুজার পোস্ট থেকে কপি পেষ্ট করা। অবশ্য আপনি যদি সর্বশেষ মতামতকেই সঠিক বলে থাকেন-তাহলে না বুঝতে পারার জন্য দুঃখিত।

১০. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:২৭
শ্রাবনের ফুল বলেছেন: স্বেচ্ছাচারিতা বলেন আর যাই কিছু বলেন না কেন, সামহোয়্যারের মনে রাখা উচিত ব্লগার নিয়েই তাকে সামনে আগে আগাতে হবে, আর ব্লগারদের সাথে স্বেচ্ছাচারিতার ফল কখনো ভাল হবার কথা নয়, কারন কোন কিছুই স্থায়ী নয় যদি না তাতে ভারসাম্য থাকে, আর আমি যদিও নবীন তবুও লক্ষ্য করছি সামুর ভারসাম্য দিনকে দিন হারিয়ে যাচ্ছে...সুসময়ের অপেক্ষা ছাড়া কিছুই করার নাই..
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন:
শ্রাবনের ফুল বলেছেন:আর আমি যদিও নবীন তবুও লক্ষ্য করছি সামুর ভারসাম্য দিনকে দিন হারিয়ে যাচ্ছে...সুসময়ের অপেক্ষা ছাড়া কিছুই করার নাই..........

আসুক তবে সুসময়।

১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: খুব হাসতাছেন মনে অয়।

তাওতো হাসতাছেন-মডারেশন তো করতাছেন না।

১২. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৩
লীনা দিলরূবা বলেছেন: ব্লগার "সোজা কথা" তার প্রোফাইলে লিখেছেন:

নাম অনিক । মনে প্রাণে একজন বাংলাদেশী । দেশের বাইরে আছি কিন্তু মন পড়ে থাকে দেশের জন্য

মনটা তার বাংলাদেশেই পড়ে থাকে। দেশের বাইরে থাকেন, মনটা তো দেশেই পড়ে থাকবে। দেশের লোকজনের সাথে আলাপচারিতা, লেখালেখি, নিশ্চয়ই তার ভাললাগার একটা বড় জায়গা।

কি সেই গুরুতর অপরাধ যেজন্য তিনি ব্লকড? কর্তৃপক্ষের কাছ থেকে জবাব প্রত্যাশা করছি।

ব্লগার সোজা কথার ব্লগ ঠিকানা:
http://www.somewhereinblog.net/blog/bdmukto

১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: কর্তৃপক্ষের কাছ থেকে জবাব প্রত্যাশা করছি।

১৩. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৬
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: সব কিছুতেই জবাবদিহিতা থাকা দরকার। বিশেষকরে ব্লগ যেখানে বিভিন্ন মত-পথের আনাগনা, সেখানে অনেক বেশী বিবেচক না হতে পারলে খুবই বিপদজনক। আর কাউকে কোন শাস্তির আনার পূর্বে অবশ্যই সতর্ক করা আবশ্যকীয়।
১৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৯
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: সব কিছুতেই জবাবদিহিতা থাকা দরকার। বিশেষকরে ব্লগ যেখানে বিভিন্ন মত-পথের আনাগনা, সেখানে অনেক বেশী বিবেচক না হতে পারলে খুবই বিপদজনক। আর কাউকে কোন শাস্তির আনার পূর্বে অবশ্যই সতর্ক করা আবশ্যকীয়।


জরুরী Click This Link
১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৫৫
নাজিম উদদীন বলেছেন: কাউকে ব্যান করা হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা উচিত এবং কর্তৃপক্ষের উচিত অন্ততপক্ষে ব্লগারকে জানানো। নিজের অভিজ্ঞতা থেকে জানি কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই একবার জেনারেল করেছিল।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন:

অথচ কি অসহায় আমরা জবাব পাওয়ার কোন নিশ্চয়তা নাই।

১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: প্রতিবাদ।

১৭. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০১
অদ্রোহ বলেছেন: কি এমন অপরাধ যার জন্য একজন ব্লগারের লগইন ব্যান করা হয়?একজন অপরাধীকে নির্বাসন দেওয়া আর একজন ব্লগারের লগইন ব্যান করার মাঝে আসলেই কোন পার্থক্য আছে কি?
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: না কোন পার্থক্য নাই। সোজা কথা নির্দয় আচরণ।

১৮. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৪
সাদা কালো এবং ধূসর বলেছেন: ২৭ নং কমেন্টটা দেখতে পারেন, ওটা কঁাকনের কমেন্ট নয়।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: কোনটা?

১৯. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৪
নুশেরা বলেছেন: প্রিয় ব্লগার সোজা কথার ব্যানের সিদ্ধান্তে প্রতিবাদ ও ক্ষোভ জানাই। কারণটা জানাবেন কি কর্তৃপক্ষ?!?
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: লিখতেই পারছি না। নুশেরা আপু। অনেকগুলো বিষয় নিয়ে লিখবো ভাবছিলাম। ব্লগে ঢুকলেই লিখার ইচ্ছা মরে যায়।

২০. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৫
মোহাম্মদ আরজু বলেছেন: অক্ষর বলেছেন: ব্লগে অনিয়মিত হৈয়া যান, তখন দেখবেন অনেককিছুই স্বাভাবিক হৈয়া গ্যাছে

এর উপ্রে আর কথা নাই। আমি এইটা টের পাইছি। দুই একদিন পর মিনিট দশেকের জন্য আসি। ঢু মাইরা যাই। এইভাবে গত মাসখানেক ব্লগযাপন কইরা মনে হইতাছে ব্লগ খুব স্বাভাবিক আছে।

অক্ষর'রে বিশাল প্লাস।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: হুমমমমমমমমমমমমম

২১. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৮
অন্য কেউ বলেছেন: সোজা কথার পোস্ট বোধহয় তার ব্যান করার কারণ না। কারণটা বোধহয় সর্বশেষ কমেন্ট।

Click This Link
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: পড়লাম। ধন্যবাদ আপনাকে।

২২. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৩
'লেনিন' বলেছেন: সোজা কথার কার্টুন বিষয়ক স্যাটায়ার পোস্টটি গায়েবকৃত... ঐ পোস্টের জন্য ব্যান হয়েছে এমনটাও ধারণা করছি।
২৩. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৫
শাওন৩৫০৪ বলেছেন: শুধু কমেন্ট করলাম।
২৪. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৯
জানা বলেছেন:

@ সালাহ্ উদ্দিন শুভ্র, আমি যা দেখছি তাতে 'সোজা কথা' কে ব্যান করার সুনির্দিষ্ট কারণ রয়েছে। উল্লেখ্য ইমেইল আইডি সংক্রান্ত জটিলতা থাকায় আমাদের কাছ থেকে তিনি কোন ইমেইল ও পাবার পথ তিনি নিজেই বন্ধ রেখেছেন। এর যথার্থতা আমরা জানাবো। তাই এই পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে 'মতামত ও পরামর্শ' গ্রুপে রাখার অনুরোধ করছি এবং এ,নিয়ে ঐ গ্রুপে আমরা কথা বলবো।

অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: দুঃখিত আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম।

আমি দেখছি।

১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: জানা আপু আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-আমি লিখাটি প্রথম পাতা থেকে সরাতে চাচ্ছি না। অনেক ব্লগার মন্তব্য করছেন। অনেকেই পড়বেন। আবার আমাকে কেউ জিজ্ঞেস করলে কোন প্রমাণও দিতে পারবো না।

তবে লিখাটি ক্রমানুসার প্রথম পাতা থেকে সরে গেলে আমি 'মতামত ও পরামর্শ' গ্রুপে রেখে আসবো।

১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: তাছাড়া প্রথম পাতায় থাকলে অনেকেই আপনাদের মতামতগুলোও জানতে পারবে।

২৫. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শুভ্র ভাই , তনুজাদির পোস্টে কাকনদি ঐ কথা বলেন নাই , আপনার একটু মিস হয়ে গেছে ।

২৭ নাম্বার কমেন্ট দ্রষ্টব্য --কাকনদি ঐটাই উল্লেখ করে কপি করেছিলেন ।

----------------------------------------------------------

+++
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: হা


ভুল হইলো কেমনে তাই বুঝলাম না।

২৬. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৭
নোটিশবোর্ড বলেছেন: দূর্ভাগ্যক্রমে আলোচ্য ব্লগার তাঁর সাথে যোগাযোগ করার কোন মাধ্যম ইচ্ছাকৃতভাবেই রাখেননি। তাঁর ফোন নম্বর এবং ইমেইল এড্রেস দুটোই ইনভেলিড। দুই মাস পূর্বে রেজিস্টার করা একাউন্টে ইমেইল এড্রেস দেয়া হয়েছিল মেইলিনেটর নামক সাইটের এড্রেসে থেকে, যে সাইটটি ট্রোলাররা ব্যবহার করে কোন সাইটে স্বল্প সময়ে একাধিক নিক তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য।

আপনারা নিশ্চই জানেন গত কয়েকদিন থেকে দেশের একজন স্বনামধন্য লেখক ও সাহিত্যিকের ইমেইজ নষ্ট করার একটি প্রোপাগান্ডা চালানো হয়েছিল। সেই চেষ্টায় এই একাউন্টের অধিকারীর একাধিক নিক দিয়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন। সেজন্য তার এই নিক টি সহ অন্য সকল একাউন্ট বন্ধ করা হয়।

ধন্যবাদ।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: খুব অদ্ভুত বিষয় যার সাথে আমি কথা বলছি তিনি নোটিশ বোর্ড। যার নাম এবং চেহারা অপরিচিত। তারপরও আপনার কথা আমি বিশ্বাস করতে পারি। কিন্তু কিভাবে। অসংখ্য অমিমাংসা থেকে নোটিশবোর্ড-কে বিশ্বাস করে নেয়াটা আপোষকামিতার-এটাই সংস্কৃতি।

লিখার শুরুতেই আমি সোজা কথার ব্লগের একটা স্ক্রিন শট দিয়েছি-সেখানে তার বক্তব্য আছে-আমি তার লিখার পাঠক-তাকে বিশ্বাস করার মতো অসংখ্য আহ্বাণ তার লেখনিতে আমি খুঁজে পেয়েছি।

আপনি আমার কাছে অদৃশ্যই-আপনার কোন লিখা যদি কোনদিন মুগ্ধ করে তাহলে হয়তো আপনার কথাই বিশ্বাস করবো।

মুর্খতা মাফ করবেন-কি করবেন বলুন আমি চাই এমন কর্তৃপক্ষ যিনি আমার পছন্দের লেখক হবেন।

এছাড়া আমাদের সমাজে কে কাকে কেন বিশ্বাস করবে বলুন।

১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: অক্ষর বলেছেন: হা হা হা

২৮. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৩
কঁাকন বলেছেন: @ নোটিশবোর্ড

ব্লগার হাসিবরে কেন ব্যানকরছেন এইটাও জানতে মন চায়
অনেকদিন ধইরাই জান্তে চাইতেসি
যদি ওটাও একটু বলতেন

নীতিমালর কোন কোন ধারা ভাঙছে সেটা জানতে চাইনা স্পেসিফিক্যালি কি করসিলো সেটা জানতে চাই
২৯. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৪
কঁাকন বলেছেন: @ অক্ষর

হাসবানা

বৌ তো এতদিন কথাই কয়নাই এতদিনে গালি দিলেও কথা তো কইসে

বি পজিটিভ
১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: সরি ভুল বুঝেছিলাম।

৩০. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০০
ক-খ-গ বলেছেন:
আমি ধন্য হয়েছো ওগো ধন্য,
তোমারি রিপ্লাইয়ের জন্য :)
৩১. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০২
ক-খ-গ বলেছেন: হয়েছি হবে, অনেকদিন লিখিনাতো, টাইপিং ভুইল্লা গেছি
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: হা.....বাপরে নামটা মনে আছে তো- খেয়াল রাইখেন।

৩২. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০৩
অক্ষর বলেছেন: কি মনে কৈরা এর উত্তর দিলো বুঝলেন না!!!! কিন্তু হাসিবের্টা ঠিকই এড়াইয়া গ্যাছে


হা হা হা

@কাঁকন
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ইতিহাসে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না। আপ্নেরা বেশি বুজেন।

৩৩. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০৫
ক-খ-গ বলেছেন: ঐ বেটা নাজমুল ল্যান্জা নার, এত কথা কিয়ের?? কেতজ্ঞ থাক বেটা
৩৪. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০৭
কঁাকন বলেছেন: @ অক্ষর আসলেই বুঝিনাই

আপনি বুঝলে ইকটু বুঝায় দেন
৩৫. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:১১
অন্য কেউ বলেছেন: জানা এবং নোটিশবোর্ড, সোজা কথা তার প্রোফাইলেই তার মেইল অ্যাড্রেস দিয়েছেন। anikdhaka71@gmail
কারণ জানালেন; ধন্যবাদ। আরেকটু বিশদ জানতে চাই। প্রমাণ ছাড়া বিশ্বাস করাটা সঙ্গত নয়।
৩৬. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:১৭
অক্ষর বলেছেন: আপনারা নিশ্চই জানেন গত কয়েকদিন থেকে দেশের একজন স্বনামধন্য লেখক ও সাহিত্যিকের ইমেইজ নষ্ট করার একটি প্রোপাগান্ডা চালানো হয়েছিল। সেই চেষ্টায় এই একাউন্টের অধিকারীর একাধিক নিক দিয়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন। সেজন্য তার এই নিক টি সহ অন্য সকল একাউন্ট বন্ধ করা হয়।


নোটিশবোর্ড কৈছে
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: স্বনামধন্য-ই তো-ও কি আপনার পরিচয়ে চলে নাকি। তারে-তো স্বনামধন্যই বলতে হবে।

আপনেরা খালি প্যাঁচ ধরেন।

৩৮. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:১৯
সাদা কালো এবং ধূসর বলেছেন: প্রিয় নোটিশবোর্ড প্রমাণ দিন।
৩৯. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:২১
নোটিশবোর্ড বলেছেন: @অন্য কেউ: প্রথমেই আপনার কাছে প্রশ্ন। এই নিকটি ব্যান সেটি আপনি কিভাবে জানলেন? যার কাছ থেকে জেনেছেন তাঁর কাছ থেকেই নিশ্চিত হয়ে নিবেন তিনি কোন ইমেইল এড্রেস ব্যবহার করে রেজিষ্টার করেছেন।

আলোচ্য নিকটির অধিকারীর একাধিক নিক দিয়ে ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টির করার সুষ্পস্ট প্রমাণ পাওয়ার পরই একাউন্টটি বন্ধ করা হয়েছে। অন্যথায় কোন কারণ নেই যে একাউন্টে যে একাউন্টের কোন সাম্প্রতিক পোস্ট বা মন্তব্য নেই সেটি বন্ধ করার।

ধন্যবাদ।
৪১. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৩০
সাদা কালো এবং ধূসর বলেছেন: দয়া করে ঐ ব্লগে দেওয়া ওয়েব অ্যাড্রেসটি ঘুরে আসুন হে নোটিশবোর্ড, কি জানলাম তা জানতে চাইছেন কেন জানতে পারি কি?
৪২. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৩২
অন্য কেউ বলেছেন: যোগাযোগ করছি। মতামত ও পরামর্শ গ্রুপে জয়েন করছি। যোগাযোগ হলে গ্রুপে বা এখানে জানাচ্ছি।

ধন্যবাদ।
৪৩. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৩
'লেনিন' বলেছেন: নোটিশবোর্ড, (আমি তেল দিতে অপছন্দ করি)... আপনার প্রদর্শিত কারণ এবং যুক্তি সম্পূর্ণভাবেই অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য। যার ব্লগের কন্টেন্ট ওধরণের তার কোনো প্রোপাগন্ডা বা ছেলেমি বালখিল্যতায় জড়িত থাকার সন্দেহে বা প্রমাণসহ ইত্যাদি কারণে ব্যানড এসব কতোটা অযৌক্তিক তা বলার অপেক্ষা রাখেনা।

তার ৪মে পোস্টকৃত কার্টুন বিষয়ক পোস্টটি আজ সকাল থেকে নেই সেটির ব্যাখ্যা আমরা পেতে পারি?

আমি প্রথম আলো ব্লগে বিশৃংখলা সৃষ্টির দায়ে ব্যানড সুতরাং এখানেও এমন একটি তঘমা লাগিয়ে ব্যান করে দিতে পারেন। এই কমেন্টটি তার জন্য যথেষ্ট।
৪৫. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৩
অন্য কেউ বলেছেন: নোটিশবোর্ড বলেছেন: @অন্য কেউ: প্রথমেই আপনার কাছে প্রশ্ন। এই নিকটি ব্যান সেটি আপনি কিভাবে জানলেন? যার কাছ থেকে জেনেছেন তাঁর কাছ থেকেই নিশ্চিত হয়ে নিবেন তিনি কোন ইমেইল এড্রেস ব্যবহার করে রেজিষ্টার করেছেন।


http://tinyurl.com/epitaphblogs
(http://i35.tinypic.com/xbzk9v.jpg)

সোজা কথার বোর্ডে এই লিংক দেয়া। এখান থেকেই জেনেছি। তৎপূর্ব তনুজাদির পোস্ট।
Click This Link

এটা এবং তনুজাদির পোস্ট, দুটোতেই কথা চলছে। মতামত ও পরামর্শ গ্রুপে আলোচনা করলে এবং স্টিকি করলে ভালো হয়।
৪৬. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৬
অন্য কেউ বলেছেন: @ লেনিন, আমি কিন্তু দেখছি পোস্টটা এখনও।

Click This Link
৪৭. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:০২
সাদা কালো এবং ধূসর বলেছেন: কেমনে জানলাম জানতে চায় কেন, ব্যাকা করে কথা বলে কেন? এত্ত ভাব নেওয়ার কি পাইলো, আর এখন গেলো কই?
৪৮. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:১২
অন্য কেউ বলেছেন: """"একলব্যের পুনর্জন্ম বলেছেন: প্রিয় নোটিশবোর্ড , সোজা কথার ব্লগ শিরোনামের জায়গায় একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে ,

http://i35.tinypic.com/xbzk9v.jpg

এখানে তিনি জানিয়েছেন তার ব্লক এর কথা -- এভাবেই আমরা জেনেছি তিনি ব্যান ।

যদি সত্যিই তিনি কোনো বিশৃঙ্খলা করে থাকেন , তার যে একাধিক নিক আছে তার প্রমাণ কি দেখানো সম্ভব ? না হলে সব ব্লগারই কনফিউশনে আছেন ।""""




তনুজাদির পোস্ট থেকে দিলাম।
৪৯. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:১৮
'লেনিন' বলেছেন: ধন্যবাদ @অন্য কেউ: ধন্যবাদ সংশোধনের জন্য। পোস্টটির লিঙ্ক তনুজার পোস্টে'র ২০নং কমেন্টে দিয়েছিলাম কোনোভাবে শেষের ডিজিটটি হাওয়া হয়ে যাওয়ায় ভুল বোঝাবুঝি।

যাক.... এখন বাকী রইল নোটিশবোর্ডের প্রমাণসহ ব্যাখ্যার। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি পাবলিকলি অর্থাৎ এই পোস্টেই আলোচনা করা পছন্দ করবো। আমি মনে করছি অন্যথায় ব্লগিং করার কোনো মানে থাকেনা। নোটিশবোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। নোটিশবোর্ড আপনি উক্ত ব্লগারকে ব্যান করার যতোটা কারণ দেখিয়েছেন তা যুক্তি সঙ্গত মনে হয়নি আমার কাছে বরং বানোয়াট বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: সহমত।

৫০. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৪
অন্য কেউ বলেছেন: নোটিশবোর্ড বা সোজা কথা কারও দিকেই আমি পক্ষপাতি হতে চাই না। কেবল জানতে চাই অন্যায়টা কার। সোজা কথার মেইলে যোগাযোগের চেষ্টা করছি। নোটিশবোর্ডের কাছ থেকে তাদের কথার সাপেক্ষে প্রমাণ জানতে চাইছি স্রেফ।
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: হুম, প্রমাণ চাই।

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: বি.মা। সব কিছুই ইতিহাস হয়।

ইতিহাস কথা কয়-ই।

কেমন আছেন।

৫২. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: লিখার শুরুতে ছবিটি ছিল-পরে আবার নাই হয়ে গেলো কেন খেয়াল করিনি। যাই হোক-আবার দিলাম সোজা কথা-র সিক্রন শটটি।
৫৩. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৭
মেঘবাজি বলেছেন: স্বনামধন্য লেখক ও সাহিত্যিকটা কে? কালাসাপের বাইদানি নাকি?
১৯ শে জুন, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: নাম মুখে আনতে নাই।

৫৪. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:০১
তায়েফ আহমাদ বলেছেন: দুঃখজনক।
ভেতর-বাইরের, সমাজ-সংসারের, অফিস-আদালতের সব রকমের পীড়নকে পেছনে ফেলে যখন দু'দন্ড স্বস্তির আশায় ব্লগে এসে এসব দেখতে হয়, শুনতে হয়- তখন খালি "পিডাইতে ইচ্ছা করে"! নিদারুন অক্ষমতায় মুখের ভেতরটা বিস্বাদ-তেতো হয়ে ওঠে।
১৯ শে জুন, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: পিডাইতে ইচ্ছা করে আমার খুব পছন্দের নিক।

৫৫. ১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
সাদা কালো এবং ধূসর বলেছেন: @অন্য কেউ: প্রথমেই আপনার কাছে প্রশ্ন। এই নিকটি ব্যান সেটি আপনি কিভাবে জানলেন? যার কাছ থেকে জেনেছেন তাঁর কাছ থেকেই নিশ্চিত হয়ে নিবেন তিনি কোন ইমেইল এড্রেস ব্যবহার করে রেজিষ্টার করেছেন।

আলোচ্য নিকটির অধিকারীর একাধিক নিক দিয়ে ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টির করার সুষ্পস্ট প্রমাণ পাওয়ার পরই একাউন্টটি বন্ধ করা হয়েছে। অন্যথায় কোন কারণ নেই যে একাউন্টে যে একাউন্টের কোন সাম্প্রতিক পোস্ট বা মন্তব্য নেই সেটি বন্ধ করার।

প্রমাণ দিক । কোন একাউন্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছি।




2009/6/19 anik dhaka

দূর্ভাগ্যক্রমে আলোচ্য ব্লগার তাঁর সাথে যোগাযোগ করার কোন মাধ্যম ইচ্ছাকৃতভাবেই রাখেননি। তাঁর ফোন নম্বর এবং ইমেইল এড্রেস দুটোই ইনভেলিড। দুই মাস পূর্বে রেজিস্টার করা একাউন্টে ইমেইল এড্রেস দেয়া হয়েছিল মেইলিনেটর নামক সাইটের এড্রেসে থেকে, যে সাইটটি ট্রোলাররা ব্যবহার করে কোন সাইটে স্বল্প সময়ে একাধিক নিক তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য।


রেজিস্ট্রেশনে কোথাও কি বলা আছে কোন ইমেইল এড্রেস আমি ব্যবহার করবো? যদি তারা কোন ইমেইল প্রোভাইডার পছন্দ না করে তবে কেন তার জন্য দু' মাসে কোন নোটিস আসেনি? কেন তারা সেই ইমেইলটি শুরুতেই বন্ধ করে দেয় নি? তারা যদি সন্দেহ করে থাকে এই ইমেইল ডোমেইনধারীরা ট্রোলারদের তবে সেই সাইট ফিল্টার করেনি? আমাকে যদি ট্রোলার মনে করেন তবে আমার ১৫০০+ কমেন্টের মধ্যে একটি কমেন্ট দেখাক যেখানে ট্রোলিং আছে।

আমার প্রোফাইলের ইমেইল টি আপনি বা অন্যরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন । উত্তরও পাচ্ছেন ইমেইল করলে । তার পরও যদি বলা হয় ইচ্ছাকৃত ভাবে যোগাযোগের উপায় রাখিনি তা স্পষ্টত:ই আপনাদের কে ভোলানোর যুক্তি । উল্লেখ্য মেইলিনেটরের ইমেইলটি থেকে এখনো ইমেইল পড়া যায় যদিও আমি মেইলিনেটর থেকে এই জিমেইলে আসার পর ইমেইল বদলে দেয়ার উপায় না দেখে

তারা যখন সাইটের রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করেছেন তাদের মনে রাখা দরকার ছিল সবাই বাংলাদেশে থাকেনা, মোবাইল ফোনের অধিকারীও না ।


আপনারা নিশ্চই জানেন গত কয়েকদিন থেকে দেশের একজন স্বনামধন্য লেখক ও সাহিত্যিকের ইমেইজ নষ্ট করার একটি প্রোপাগান্ডা চালানো হয়েছিল। সেই চেষ্টায় এই একাউন্টের অধিকারীর একাধিক নিক দিয়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন। সেজন্য তার এই নিক টি সহ অন্য সকল একাউন্ট বন্ধ করা হয়।

হা হা হা । হাস্যকর । একজন লেখকের ইমেজ ধ্বংশ করতে আমি অন্য আরেকটি একাউন্ট খুলে প্রোপাগান্ডা চালাবো সেটি আমার ব্লগের পাঠকদের বিশ্বাস করতে বলেন? যদি সন্দেহই করতেন জেনারেল করতেন যাতে আমি আমার প্রতিবাদ জানাতে পারতাম। লগইন ব্যান করলেন কেন? আমি আমার আমার নোটিশ এর স্ক্রীনশটে দিয়েছি । দেখুন কোথাও কোন ওয়ার্নিং আছে?

- সোজা কথা
২০ শে জুন, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: এটা গুরুত্বপূর্ণ-প্রাথমিক হুঁশিয়ারি দেয়া যেত।

৫৬. ১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
স্পাইডার বলেছেন: যার লগইন ব্যান সে ব্লগের শিরোনামে লিংক দেয় কেমনে??? জাফর চাচাকে নিয়া পোষ্ট তাইলে এই লোকেই দিছে?
৫৭. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:২৭
অরণ্যচারী বলেছেন: ড্রামা চলতে থাকুক। আমি শুধু দর্শক।
২০ শে জুন, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: আশ্চর্য হওয়াতেই এখন আর চমকে ওঠা হয় না। চমকে ওঠারাই এখন জীবনভর।

শিহরিত হওয়া বুঝি দুষ্কর হয়ে গেল।

৫৯. ২০ শে জুন, ২০০৯ রাত ১২:৫৯
অন্য কেউ বলেছেন: @স্পাইডার, লগইন ব্যান নোটিশটা আসার পর অনেকক্ষণ সোজা কথা লগআউট করেননি; নিজের প্রোফাইলেই ছিলেন। তখনই তিনি ব্লগের শিরোনামে লিংক দেন। আপনি এই সংক্রান্ত পোস্টগুলো ফলো করলে জানতে পারতেন।
৬০. ২০ শে জুন, ২০০৯ রাত ১:০১
অন্য কেউ বলেছেন: ধন্যবাদ @ সাদা কালো এবং ধূসর। আমি কাজে বেরিয়েছিলাম বলে মেইলটা এখানে দিতে পারিনি। ধন্যবাদ আপনাকে।
৬১. ২০ শে জুন, ২০০৯ রাত ১:১৩
কাক ভুষুন্ডি বলেছেন: @নোটিশবুড- আপ্নেরা যেই পুস্টের কতা কৈতেছেন সেই পুস্টের পুরা স্ক্রীণ্শট আছে। ফ্লাডিং বাদে। আমার স্ক্রীণ্শট যা বলে, ঐ পুস্টে দুইজন কমেন্টে ফ্লডিং কর্ছে। এক্জন যেহেতু অখনো বাইচা আছে তৈলে অইন্য যেই নিক্টা ফ্লাড কর্ছে সেটা সোজা কথার্নিক বৈলা আপ্নেরা কৈতেছেন?
আর ঐ নিক্টা ছাড়া ঐন্য কুনো নিকৈ ঐরকম আক্রমন করে নাই। ইভেন সোজা কথারেও আমি দেখিনাই ঐ পুস্টে ঢুক্তে। তৈলে আপ্নেরা কেম্নে কনযে একাধিক নিক লৈয়া সোজা কথা ঐ পুস্টে তাফালিং মার্ছে?

যাউগ্গা। আপ্নেরা আপ্নেগো তাল্গাছ নিয়া রাখেন, দিয়া দিসি।
২০ শে জুন, ২০০৯ রাত ১:৩৯

লেখক বলেছেন: বস কি অবস্থা।

৬৩. ২০ শে জুন, ২০০৯ রাত ১:৩৮
অন্য কেউ বলেছেন: @ কাউয়া; বড় হতাশ লাগে। কি হইতাসে এইসব?
২০ শে জুন, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: হতাশ হইয়া কাম নাই। কি করবেন না করবেন তাই কন।

৬৪. ২০ শে জুন, ২০০৯ রাত ১:৪১
'লেনিন' বলেছেন: সোজা কথার পোস্ট কন্টেন্ট থেকে যা ধারণা জন্মে তাতে কারো পক্ষেই বিশ্বাস করা কঠিন সে ড. জাফর ইকবালের চরিত্র হনন করতে ট্রলিং পোস্ট দেবেন। তার পোস্টগুলোর গুণগত বিচারেও ব্যতিক্রমি। সুতরাং একে আমি নোটিশবোর্ডের খামখেয়ালী বলবো। আসল কারণ ঢেকে রাখা হচ্ছে আমি অনুমান করতে পারি।

যারা বিশ্বাস করেছেন নোটিশবোর্ড এবং স্পাইডারের কথা তাদের একটু খোঁজ নেয়া উচিৎ স্পাইডার আসলে নোটিশবোর্ড'ই কিনা।

২০ শে জুন, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: আরেকটা বিষয় আছে-ব্যক্তিটি জাফর ইকবাল বলেই কি গুরুত্ব দিতে হবে। অন্য কেউ হলে কি মডারেশন এই ব্যবস্থা নিতো না।

আর কোথায় সে পোস্টগুলো। বা মন্তব্যগুলো।

৬৫. ২০ শে জুন, ২০০৯ রাত ১:৪৩
মমমম১২ বলেছেন: সুপ্রিয় নোটিশবোর্ড, সবাই তো এতদিন ধরে ভিক্ষা চাইতেছি যে, কে কি কারণে ব্যান হল সেটা দেখানোর একটা ব্যবস্থা রাখেন।একটু প্রমান সহ কইলে ভাল হয় আর কি।এখন আপনাদের মর্জি।
২০ শে জুন, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: সহমত

৬৬. ২০ শে জুন, ২০০৯ রাত ১:৫০
অন্য কেউ বলেছেন: নোটিশবোর্ড কেবল মুখে বলে প্রমাণ আছে। থাকলে দেখাক। দেখি সেটা।
দেখায় না কেন?
২০ শে জুন, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: সহমত

৬৭. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: গতরাতে পাওয়া সোজা কথার একটা মেইল-



সামহোয়ারইনে ব্যানের আতঙ্কে থেকে মানুষ যখন স্বচ্ছ মডারেশনের দাবীতে স্বত:স্ফুর্ত ভাবে তাদের অবতার বদলাচ্ছে আমি মনের তাগিদ থেকে সামহোয়ারইনের শুভাকাঙ্খী হয়ে তার সমর্থনে গেছি। কোন পোষ্টে কাউকে নিরুৎসাহিত করিনি, কাউকে ব্লগ ত্যাগ করতে বলিনি এমন কি ব্লগে বিরতি দেবারও কোন আহ্বান করিনি কাউকে। স্বচ্ছতার পক্ষে থেকে কথা বলেছি কার জন্য? সামহোয়ারইনের জন্য। সামহোয়ার কর্তৃপক্ষ আমার সৌজন্য বোধ সম্পর্কে জানার কথা .. সাময়িক পোষ্টের ড্রাফটে দেখুন সামহোয়ারইনের ইন্টারফেসে কমেন্ট দেখানোর বিষয়ে সাময়িক পোষ্ট। সেই পোষ্টে পজিটিভ এটিচ্যুডের জন্য সামু কর্তৃপক্ষের অভিনন্দন পেয়েছি কিনা?

১. আমি মনে প্রাণে সমর্থন করি যে কোন কারণ না দর্শিয়ে যাতে কাউকে দন্ডিত না করা হয়।
‌...কিন্ত কপালের ফের, সামহোয়ারের রীতিবদ্ধ অস্বচ্ছতার হিসাবে, আমি দেখছি আমি নিজেই সেই অন্যায়ের শিকার । সেটি আমার স্ক্রীন শটে প্রযোজ্য।

২. আমি প্রত্যাশা করেছি, ব্লগারদের কে অন্য শাস্তি দেয়া হোক কিন্তু লগইন ব্যান যাতে না করা হয়। কারণ এ ব্লগারের মৌলিক অধিকার।
..কিন্তু আমি দেখলাম আমি একই ঘটনার শিকার । কোন নোটিশ ছাড়াই লগইন ব্যান হয়ে গেলাম । লগইন ব্যান করার কি ছিল । "সোজা কথা" এমন আক্রমণের নাম নয় যে জেনারেলে বা ওয়াচে থাকলে ব্লগ দুষিত করে ফেলতো?

৩. যদি কোন সন্দেহ থাকে কোন নির্দিষ্ট নিক বা নিক সমুহ নিয়ে । তবে সেই নিক কে ব্যান করা হোক। আমাকে যদি সন্দেহ করা হয়, তবে শুধু সন্দেহের জন্য লগইন ব্যান লঘুপাপে গুরুদন্ড।
... আমি "সোজা কথা" নিক নিয়ে লগইন করে কমেন্ট করার প্রমাণ কেউ দিতে পারে নি । আমার কোন পোষ্টও নেই সবাই জানে । তবে কীসের বিশৃঙ্খলায় আমি প্রমাণিত ভাবে অভিযুক্ত? যদি তারা আইপি বা কোন ভাবে কাউকে সন্দেহ করে তবে তার জন্য নোটিশ বক্সে কিছু রইলো না কেন?

৪. আমি সময়ক্ষেপনের জন্য বা ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি বা ট্রোলবাজির জন্য ব্লগ লিখিনি । কাউকে "তুমি" বা "তুই" সম্বোধন করতে দেখেছে কেউ কখনো আমাকে? কাউকে গালি দেয়ার একটি উদাহরণ পেয়েছেন? যদি না হয় স্বনামধন্য লেখককে অপমান করে আমার কী লাভ????

আসলে যা লিখি ভেবে চিন্তে মনের টানে। কমেন্ট করি পজিটিভ ভাবে ... যার জন্য আমাকে সাধুবাদ দিয়েছে পক্ষে বিপক্ষের লোকে । হ্যা, একমাত্র স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেইনা । নিশ্চয়ই এর জন্য আমাকে এমন ব্যান বরণ করতে হয় নি।

৫. যারা বিশৃঙ্খলার কথা বলছেন, তাদের আমার এই ব্লগে "মানুষের সীমাবদ্ধ জ্ঞানের" পোষ্টটি দেখতে অনুরোধ করছি। কোন ধর্মীয় আবেগ বা রাজনীতি ছাড়া এতে ১৩০০‍‍ পেজ ভিউ এবং ৪৪ টি প্লাস" যুক্ত হয়েছে। সুতরাং ভাল ব্লগ লিখে মানুষের মনে স্হান করে নেয়ার লোক আমি ।

৬. সামহোয়ারইনের জন্য আমি উপকারী ছিলাম কিনা আমার ব্লগের নমুনা দেখলেই পরিস্কার হবে । আমার ট্রাফিক দিয়ে সামহোয়ারইন সামান্য উপকৃত হলেও আমাকে আমার ব্লগ থেকে লগইন ব্যান করে দুরে ঠেলে দেয়ার ধিক্কার দেয়ার ভাষা নেই।


আশা করছি আমার প্রশ্নে উত্তর দেয়া হবে । না হলে ব্যানের অনিশ্চয়া এবং সদ্য যুক্ত হওয়া বিশৃঙ্খলার কলঙ্কলেপন আমার মত ব্লগারদের উদ্বিগ্ন করে তুলবে ।
৬৮. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
হুনার মন্দ বলেছেন: শুভ্র...আমি সহমত আছি। অবশ্যই এর উত্তর দেয়া উচিত। এখানে কেউ তো ফাজলামি করতে বসে নাই। মডু'রা যদি নিজেদের ইচ্ছে মতো চলতে চায় তাইলে সামনাসামনি এসে তা করা উচিত। এটা কি মগের মুল্লুক নাকি!!
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: সাব্বাস।

৬৯. ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৬
নূহান বলেছেন: নোটিশবোর্ড সেই যে গেল আর ফিরে এল না । জানি তো ওরা যা মন চায় তাই করে । সন্দেহ থেকে ওরা বান মারে ।
২৩ শে জুন, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: আপনারতো অনেক সাহস পুরান কাসুন্দি ঘাঁটছেন। গন্ধ পেলে কিন্তু বান আপনার গায়েও লাগতে পারে।

৭০. ২৪ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: মতামত ও পরামর্শ গ্রুপে নোটিসবোর্ড কোন কিছুর জবাব দেয়না। আবার এইখানে আইসা ঝাড়ি দিয়া যায়। কি আর কমু!
৭২. ০২ রা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৭
মহম্মদ মহসীন বলেছেন: রমজানের চাঁদ দেখা গেসে.. সব নাস্তিক নিককে এক মাসের জন্য ব্লক করা হোক লিংক Click This Link
আমাকেও এই পোস্টে কমেন্ট করা থেকে বঞ্চিত করা হচ্ছে। সকলে প’ড়ে দেখুন যারা গালাগাল দিচ্ছে তাদের কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে ? নাস্তিক দের ব্লক করার আমই বিরোধিতা করেছি তাতেই admin রেগে গেছেন ।
৭৩. ১১ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৫
ভালো থাকতে চাই বলেছেন: নোটিশবোর্ড দেখি কমেন্ট দেয় :D :D :D :D :D

 

মোট সময় লেগেছে ১.৬৬৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সব কিছু খর লাগে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই