ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের আকলিমা বেগম বুধবার খুব সকালে এসে শহরের চৌরাস্তায় ওএমএস এর চালের দোকানে লাইনে দাঁড়িয়েছিল। আগের রাত থেকে পেটে কিছু না পড়ায় বেলা ১১টার দিকে প্রচণ্ড গরম আর ঠেলাঠেলিতে জ্ঞান হারান তিনি।
জ্ঞান ফেরার পর আকলিমা সাংবাদিকদের বলেন, "গেছে কাইল হারাদিন খাড়াইয়া থাইক্কাও চাউল পাই নাই। দুইবেলা না খাইয়া আছি। বাজারে ৪৫ টাহা দামে চাউল কেনার ক্ষ্যামতা মোগো নাই। হেইর লাইগ্যা বেইন্নাহালে আইয়া লাইনে খাড়াইছিলাম। ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলিতে মাথায় চাংড়া মাইর্যা পইরা গেছি। চাউল না পাইলে পোলা-মাইয়া লইয়া খামু কী? মোরে চাউলের ব্যবস্থা কইরা দেন।"
পরে সাংবাদিকদের অনুরোধে লাইনে দাঁড়ানো অন্যান্যরা আকলিমাকে আগে চাল নেওয়ার সুযোগ করে দেয়।
আকলিমার মতো আছিয়া বেগম (৬৪), হাওয়া বেগম (৫৫), আবদুল বারেক হাওলাদার (৬২), নূর মোহাম্মদ হাওলাদারসহ (৪২) শতশত মানুষ এভাবেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চাল নিচ্ছেন প্রতিদিন।
আবদুল হাই বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্র মো. মিরাজ বুধবার স্কুলে না গিয়ে চাল কেনার লাইনে দাঁড়িয়েছিল। গরমে তার শরীর থেকে দরদর করে ঘাম ঝরছিল।
লাইনে দাঁড়ানো তুলাতলী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আরিফ জানায়, রিকশা চালক বাবা তাকে স্কুলে যেতে না দিয়ে ওএমএস'র চাল কিনতে পাঠিয়েছে।
সাংবাদিকদের সে বলে, "বাবা কইছে ভাত খাইয়া বাঁচতে পারলে পরে লেহাপড়া করা যাইবো।"
চৌরাস্তা এলাকার ডিলার সিদ্দিকুর রহমান জানান, একদিন পরপর প্রত্যেক কেন্দ্রে ১ হাজার ২০ কেজি করে চাল বিতরণের জন্য দেওয়া হয়। এ কারণে সারাদিন লাইনে দাঁড়িয়েও অনেকেই চাল পাচ্ছেন না।
ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সবাই যাতে চাল পায় সে জন্য প্রশাসনের অনুমতি নিয়ে বুধবার তার স্কুল সংলগ্ন কেন্দ্রে ৫ কেজির বদলে জনপ্রতি ৪ কেজি করে চাল দেওয়া হয়। তারপরও শতাধিক মানুষ এ দিন চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, "ওএমএস'র চাল আরো বাড়ানো দরকার।"
পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির জানান, চালের বরাদ্দ বাড়ানোর চেষ্টা প্রক্রিয়াধীন।
তিনি জানান, পটুয়াখালী পৌর এলাকায় ১৬টি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি কেন্দ্রে ডিলারদের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি হচ্ছে।
রিকশা-ভ্যান চালক মো. ইসমাইল জানান, দুপুরের মধ্যেই সব কেন্দ্রের চাল দেওয়া শেষ হয়ে যায়। শতশত নারী-পুরুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাল না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
তিনি বলেন, "চালের জন্য এমন হাহাকার কখনো দেখিনি।"
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।