somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকদের আর্তি শুনুন

১৩ ই মে, ২০০৮ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলছেন, সীমিত অধিকার, চাপ ও মৌলিক অধিকার হরণকারী জরুরি আইনের ভীতির মধ্যে সংবাদকর্মীদের এখন কাজ করতে হচ্ছে। বিভিন্ন সরকারি সামরিক-বেসামরিক সংস্থা গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ তাদের।

দেশে মুক্ত তথ্য প্রবাহের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, প্রধান সম্পাদক ও সাংবাদিক নেতারা মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথসভা করেন। এ সভাটি ছিল মূলত সোমবারের মুলতবি সভা।

প্রবীণ সাংবাদিক আতাউস সামাদের সভাপতিত্বে ওই সভায় দেশের বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থার সম্পাদক, টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধান, ফেডারেল ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে আতাউস সামাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "গত বছরের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পর থেকে দেশের সংবাদ মাধ্যমকে সীমিত অধিকার, চাপ ও মৌলিক অধিকার হরণকারী জরুরি আইনের ভীতির মধ্যে কাজ করতে হচ্ছে। ইতোমধ্যে দেখা যাচ্ছে, সরকারি সামরিক-বেসামরিক বিভিন্ন সংস্থা গণমাধ্যমের কাজে হস্তক্ষেপও করছে।"

এতে আরও বলা হয়, "জরুরি অবস্থার মধ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না। সংবাদ মাধ্যমের দৈনন্দিন কাজেও নিয়মিত হস্তক্ষেপ কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।"

সভায় জরুরি অবস্থা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সভায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

আতাউস সামাদ সাংবাদিকদের জানান, পরবর্তী সময়ে আলাপ-আলোচনা করে ওই কমিটি গঠন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধূরী, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, যুগান্তরের উপ-সম্পাদক শাজাহান সরদার, দিনকালের নির্বাহী সম্পাদক মারুফ কামাল খান, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক সাইফুল আমিন প্রমুখ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের মধ্যে মোজাম্মেল হক, মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খানও বৈঠকে ছিলেন।

দেশে মুক্ত তথ্য প্রবাহের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা নিয়ে গত বৃহস্পতিবার সাংবাদিকরা প্রথম বৈঠক করেন। সে বৈঠকে সোমবার বৈঠকের সিদ্ধান্ত হয়। সোমবার বৈঠক মঙ্গলবার পর্যন্ত মুলতবি রাখা হয়।

সোমবারের সভায় ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, সমকালের সম্পাদক আবেদ খান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, চ্যানেল ওয়ানের প্রধান বার্তা সম্পাদক নাজমুল আশরাফও উপস্থিত ছিলেন।

চার প্রবীণ সাংবাদিকের বিবৃতি:

প্রবীণ সাংবাদিক কে জি মোস্তফা, এ বি এম মূসা, নির্মল সেন ও কামাল লোহানী মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বর্তমানে সংবাদপত্র ও গণমাধ্যমের ওপরে প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপের প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, "আমরা পূর্বসূরি সাংবাদিক জগতের দিকপালদের পদাঙ্ক অনুসরণ করে স্বাধীন সাংবাদিকতার অধিকার প্রতিষ্ঠার জন্য সব প্রতিবন্ধকতার অবসানের সংগ্রামে জীবন সায়াহ্নে এসে শরিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সংবাদপত্রের স্বাধীনতার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ স্বৈরাচারী সব বিধি-নিষেধ উপেক্ষা করার লড়াইয়ে আমরা যেভাবে সফল হয়েছি, বর্তমান লড়াকুদের ক্ষেত্রেও একই ধরনের সাফল্য কামনা করছি।"

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×