ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম আবিস্কারক কে ছিলেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২০

শেয়ারঃ
0 0 0

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, টিম বার্নার্স লী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম আবিস্কারক। এ প্রচারণার কিছু কারণ ছিল। গত কয়েক শতক ধরে খ্রিস্টানদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির একটা জোয়ার এসেছিল। গোড়া খ্রিস্টান টিম লী এক সময় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নাস্তিক্যবাদ গ্রহণ করেন। নাস্তিক্যবাদ সেই সময় ছিল একটি নতুন মতবাদ। তাই এই মতবাদ আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য টিম লী নিজে উদ্যোগী হলেন। কিন্তু অর্থকড়ির তো প্রয়োজন। সেটা আসবে কোত্থেকে? তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে পন্ডিত ছিলেন। মুসলিম প্রযুক্তিবিদদের থেকে টাকা বের করার জন্য বেশ কিছু প্রোগ্রাম লিখলেন এবং সেই সাথে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রযুক্তি বের করলেন। মুসলিম প্রযুক্তিবিদরা সেটা গ্রহণও করলো বেশ। ফলে মুসলিম প্রযুক্তিবিদ যারাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাহায্য নিতে চাইলো তাদের হাতে আসলো তার আবিস্কৃত প্রযুক্তি। এ ব্যাপারে তাকে নাস্তিকরা, নাসারা খ্রিস্টানরা এমন কি ধুরন্ধর ইহুদিরাও যথেষ্ঠ সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম আবিস্কারক টিম বার্নার্স লী। আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম আবিস্কারক যে মৌলবী আবদুল হালীম খা সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি। টিম লী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রযুক্তি বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন নাস্তিক্যবাদ প্রচার কাজে।ফলে নাস্তিক্যবাদ প্রচারের মিশনের সাথে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা গভীর সম্পর্ক ছিল।
মৌলবী আবদুল হালীম খা ছিলেন একজন মুসলমান। তিনি স্বত:প্রণোদিত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিস্কার করেছিলেন। তা প্রচারের জন্য টিম লীর মতো কোন মিশন ছিলো না। যার কারণে তার প্রচার প্রসার সীমিত। এমনি করেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম আবিস্কারক হয়েও মৌলবী আবদুল হালীম খা নাস্তিক টিম লীর মতো প্রচার পেতে পারেননি

অনুপ্রেরণা

বি.দ্র: কোন ধরনের প্রশ্ন করে আমাকে লগআউট করতে বাধ্য করবেন না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: অনুলিখন বালা হইছে ।
অনুনোবেল দেয়া যাইতে পারে ।
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
মুকুল বলেছেন: আমি চাই না আপনি লগ আউট হন। হা হা হা। :)
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
প্রতিশোধ বলেছেন:
বাহ তাই নাকি!

কবে শুনি আমেরিকাও মুসলিমরা আবিস্কার করেছে!
৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮
সিন-লাম-মীম বলেছেন:
হা হা হা

আবার জিগায়!
৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
আরিফুর রহমান বলেছেন: হা হা হা

বালো হইসে।

নির্মল আনন্দ!
৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৯
রাশেদ বলেছেন: ঘটনা কি! পইড়া আসি।
৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২১
লোকালটক বলেছেন: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অগ্রদূত মৌলবী আবদুল হালীম খার অবদানকে খাটো করা ব্রাক্ষ্মণ্যবাদী চক্রের হীন ষড়যন্ত্র।
৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২১
বিহংগ বলেছেন: হুম,
ডিটেইলস পড়া দরকার।
১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭
মুকুল বলেছেন: ব্র্যাকেটে ছাগাতিহাস লেইখ্যা দ্যান। :P
১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮
সিন-লাম-মীম বলেছেন:
আবার পড়লাম... আর হাসলাম...

হা হা হা।
১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৯
শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা....মজা পাইছি...।
১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০২
আরণ্যক যাযাবর বলেছেন: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অগ্রদূত মৌলবী আবদুল হালীম খার অবদানকে খাটো করা ব্রাক্ষ্মণ্যবাদী চক্রের হীন ষড়যন্ত্র। =p~

 

মোট সময় লেগেছে ০.৯১৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালো লাগে না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ