আমার প্রিয় পোস্ট
- সামহোয়্যারে "যুদ্ধাপরাধীদের বিচার চাই" শিরোনামে ব্যানার চাই - মুকুল
- ইসলামী শিক্ষা দিবস ,ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং আমার কিছু আউটসাইড প্রশ্ন - আরিফুল হোসেন তুহিন
- শিশু শিক্ষা ০৩ - রাসেল ( ........)
- ওরিয়ানা ফালাচিকে আমাদের স্বাধীনতা পুরস্কার দেয়া উচিত - মুক্তি
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- তারিফ এজাজের স্বপ্ন, আর ভাষা আন্দোলনের ইতিহাসের কথা - রাগিব
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না - সমুদ্রের উত্তাল তরঙ্গ
আবালের সন্ধানে
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১১
ছাগুছানা আজ বড় চিন্তিত। মহাগ্রন্থে বলা হইয়াছে কাফেররা নির্বোধ। তাহাদিগের অন্তর অন্ধ। ইহারা সত্যকে চিনিতে পারে না। মহাগ্রন্থ পড়িবামাত্র ছাগুছানা পরিস্কার বুঝিয়া যায় কাফেরদিগের কোন বুদ্ধিশুদ্ধি নাই। তাহারা বড়ই নির্বোধ। ছাগুছানা বড়ই ভাবনায় পড়ে। ছানা তো বহু বিদ্বানকে দেখিয়াছে যাহারা মহাস্রষ্টায় বিশ্বাসী না। তাহা হইলে মহাগ্রন্থের সাথে মিলিলো কেমনে?
ছানা তাহার ক্ষুদ্রাতিক্ষুদ্র মস্তিষ্ককে আরো গভীর ভাবনায় নিয়োজিত করে। ভাবিতে ভাবিতে সে লেজ নাড়ায়। লেজ নাড়ায় আর ভাবে। ভাবে আর লেজ নাড়ায়। ভাবিতে ভাবিতে সে দিশেহারা হয়। গুগলে করিয়া সে বিশ্ব ভ্রমায় সমাধানের আশায়। চকিতে সে পাইয়া যায় তাহার মহাসমাধান। মহাসমাধানের আনন্দে তাহার ছাগদন্ত বিকশিত হয়। আনন্দে ছাগুছানা লাফাইতে লাফাইতে হাসে।
সমাজবিজ্ঞানীরা বলেন নাই গীবত অপরাধ। তাই তাহারা নির্বোধ। সমাজবিজ্ঞানীগণকে নির্বোধ প্রমাণ করিয়া ছানা আনন্দে লেজ নাড়ায়। অর্থনীতিবিদরা জানে না যাকাতই অর্থনীতির ভিত্তি। তাই তাহারা নির্বোধ। অর্থনীতিবিদগণকে নির্বোধ প্রমাণ করিয়া ছাগুছানার ছাগদন্ত বিকশিত হয়। ডাক্তারগণ অদ্য পর্যন্ত ছাগলের বিষণ্নতা দূর করিবার কোন মহৌষধ আবিস্কার করিতে পারেন নাই। তাই তাহারা নির্বোধ। ডাক্তারগণকে নির্বোধ প্রমাণ করিয়া ছাগু আনন্দে কাঠাল পাতা চিবোয়। এইবার ছাগুছানা তাহার ক্ষুর প্রসারিত করে রাষ্ট্রযন্ত্রের দিকে। গণতন্ত্র নামক হাস্যকর ব্যবস্থা দেখিয়া ছানা লেজ নাড়াইয়া হাসে। তখনি ছাগুছানা মহা চিন্তায় পড়ে। ছাগু বুঝিয়া পায় না কেন হাজার খুন আর শত খুনের শাস্তি সমান হইবে। হাজার খুনের শাস্তি হইবে হাজারবার মৃতূদন্ড আর শত খুনের শাস্তি হইবে শতবার মৃতূদন্ড। সমাধান পাইয়া ছাগু নিশ্চিন্ত হয়।নিজের জ্ঞানে ছাগু বিচলিত হয়। আনন্দে সে আরও কাঠাল পাতা চিবোয়। আনন্দের আতিসয্যে ছাগুছানা ভোর ৬টা ৩৪ মিনিটে ব্লগে আসিয়া লাদি ছাড়ে।
(আমার উপরের পোস্টটা একবার প্রথম পাতা থেইকা সরাইয়া দেয়া হইছিলো।এই পোস্টটা দেইখা রিপোস্ট করলাম। মডু এখন কি করে দেখার অপেক্ষায়)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
উষ্ট্রুল বলেছেন:
নুড়ার আবার গুড়া কির্মি ইনফেকশন হইছে। আজকে হাইপার এ্যাকটিভ।
মাহবুব সুমন বলেছেন:
ব্লগের তথাকথিত নতুন নীতিমালা৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
ব্লগারদের সুবিধার্থে নীতিমালার এই সংযোজন একই সাথে ইংরেজিতেও দেয়া হলো...
under point 3, for deletion of post or picture:
3j. "posts which are denying, opposing, ridiculing or twisting facts about the freedom and sovereignty, history or religion of bangladesh or any other recognized nation may be deleted and the privileges of the blogger withdrawn temporarily or permanently."
রাশেদ বলেছেন:
সব কিছুই মিস করছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















