আমার প্রিয় পোস্ট

কিছু বুঝতে চাই-কিছু জানাতে চাই

ভাত দিয়ে আলু খাই নাকি আলু দিয়ে ভাত ?

১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০

শেয়ারঃ
0 0 0

" ভাতের বদলে আলু খাও, ভাতের উপর চাপ কমাও" প্রধান খাদ্য ভাতের উপর চাপ কমানোর জন্য সর্বজন বিদিত আমাদের একটি জাতীয় শ্রোগান। - যারা এই সাশ্রয়ী কাজটি করবেন তাদের অনুভুতি কি পলিসি মেকাররা জানেন?

একটি কেস স্টাডি পড়লেই বাস্তর অবস্থাটি অনুধাবন করা যায়-

ইসলামপুরের রাস্তার পাশের একটি সাধারন হোটেলে দুপুর বেলায় খেতে বসে কথা হয় স্থানীয় রিকসা চালক মোতালিব (২২ বছর বয়স) এর সাথে, তিনি আলু ভর্তা আর ডাল দিয়ে আমার পাশে বসে ভাত খাচ্ছিলেন। খাওয়া শেষে বিল দেয়ার সময় ম্যানেজারকে বলছে ১ প্রেইট ভাতের দাম ৬ ট্যাকা কইরা ধরলে সব ট্যাকাতো আমার খাওনের পিছে খরচ হইয়া যাইব, বউ পোলাপানরে খাওযামু কি? মোতালিবের প্রশ্ন শুনে তার দিকে তাকাই চা খেতে খেতে পাশে বসিয়ে তার আয়-ব্যয় বিষয়ে কথা হয়, "চাউলের দাম বাড়ায় সংসারের খরচ বাইরা গেছে, শুধু চাউল কিনতেই সারাদিনের কামাই শেষ হইয়া যায়" বলে মোতালিব।

এই উর্দ্ধগতির বাজারে কি ভাবে মোতালিবের সংসারে আয়-ব্যয় সমন্বয় করার জন্য পরামর্শ দেয়া যায় তা গভীর ভাবে ভাবছি, হঠাৎ মনে পরে যায় সেই চির পুরাতন সাশ্রয়ী বানী "ভাতের বদলে আলু খাও, ভাতের উপর চাপ কমাও"

অত্যান্ত উৎসাহের সাথে মোশারফকে পরামর্শ দেই, আলুর দামতো কম ভাতের পাশাপাশি বেশী করে আলু খেলেইতো সংসারের খরচ কমে যাবে।

মোতালিব আমার কথা শুনে হা হা হা করে কতক্ষন হাসে, মনে হয় আমি খুব বোকার মত একটা কথা বলেছি, হাসি থামিয়ে সে যা বলে তাতে আমার হিসাব নিকাশ সব ওলট পালট হয়ে যায়, আমি পাথর হয়ে যাই-
স্যার, "এক পোয়া আলুর ভর্তা খাইতে আমার সংসারে ১ সের চাউলের ভাত লাগে, আর যদি আধা সের আলু ভর্তা করি তয় হেই ভর্তা খাইতে ২ সের চাউলের ভাত লাগব"

পাঠক, আমার হিসাব যাই হোক, আপনার হিসাবটা জানাবেন কি?

 

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
অল টাইম সজীব বলেছেন:

হিসবটা কশে নিই।

তারপর জানাব।

১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: আলু ভর্তা দিয়ে ভাত খেতে খেতে হিসাব করুন..........

২. ১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
লেখাজোকা শামীম বলেছেন: আচ্ছা বলেন তো সারা পৃথিবীতে গমের দাম কমলেও আমাদের দেশে আটার দাম কমে না কেন ?
সারা পৃথিবীতে সোয়াবিন তেলের দাম কমলেও আমাদের দেশে কমে না কেন ?
এই দুইটা প্রশ্নের উত্তর দেন। আপনার হিসাব মিলে যাবে।
১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: আমাদের দেশের যে কোন হিসাব সরল রৈখিক নয়, যে কোন ফাংশনেই "রাজনীতি" নামে একটি ভ্যারিয়েবল সরল রৈখিক য়লাফলকে বক্রতা দান করে, যেমন আপনার উত্তর গুলিও কিছুটা তেমন...........

৩. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২২
এস. এম. মেহেদী আকরাম বলেছেন: আলুর দাম চালের চেয়ে কম।
সুতারাং ভাত দিয়ে আলু খায়। কেউ আলু দিয়ে ভাত খেলে আজ থেকে ভাত দিয়ে আলু খাবেন।
৪. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৭
তারিক-আল-হাসান বলেছেন: its a matter of mind but finincial condition of individual adjust it or that.

 

মোট সময় লেগেছে ০.৮৬৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বাস্থ্য বিষয়ক গবেষণায় নিয়োজিত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ