আমার ছাত্রী একটি ইংলিশ মিডিয়াম ইস্কুলে ওয়ানে পড়ে এবং আমাকে স্যার, টিচার ভাইয়া কিছুই ডাকে না । সে সর্বদাই আমার সাথে ভাববাচ্যে কথাবলে .........
ছাত্রী -(ছড়া পড়ছে) "কালো গাইয়ের দুধ দেব".. কালো গাই কি ?(বাংলাও পড়ানো হয়)।
আমি - কালো গাই হচ্ছে কালো গরু ।
ছাত্রী - গরু কে গাই লিখেছে কেন ?
আমি -এটাতো মেয়ে গরু তাই গাই লিখেছে । মেয়ে গরুদের গাই গরু বলে।
ছাত্রী - ছেলে গরু দুধ দেয়না।
আমি - না ছেলে গরু দুধ দেয়না।
ছাত্রী - ওওও ছেলে গরু দুধ দিবে কিভাবে, দুধ তো ছেলেদের হয় না দুধ হয় মেয়েদের।
আমি - (এমন ডেলিভারির জন্য প্রস্তুত ছিলাম না ) হ্যা হ্যা এবার পর ।
ছাত্রী - (একটু পরে) গরুর বাচ্চা কোথায় হয় ।
আমি - গরুর পেটে হয় ।
ছাত্রী - পেট থেকে বের হয় কিভাবে ।
আমি - (এসি রুমে বসেও ঘাম দিল) সোজা বলে দিলাম জানিনা ।
ছাত্রী - হাতির বাচ্চা কোথাদিয়ে হয় ।
আমি- ওফফ এতো কিছু জানিনা, তুমি তোমার পড়া পর ।
আমার ছাত্রী মিটিমিটি হাসছে । এমন ভাব জে সে ঠিকি জানে কিন্তু তার টিচার জানেকিনা তা পরিক্ষা করে দেখছে ।
আমি- আমরা কোন ভাষায় কথাবলি ?
ছাত্রী - ইংরেজি ।
আমি - আমরা ইংরেজি ভাষায় কথা বলি ?!!!!!!
ছাত্রী - ওওও বাংলা ।
আমি - যারা বাংলা ভাষায় কথা বলে তাদের কি বলে ?
ছাত্রী - সাহাবী ।
আমি - তাদের সাহাবী বলে ?!!!!!!!!!
ছাত্রী - ওওও বা ঙা লি ।
আমি বললাম, আজ আর পড়াবো না যে ম্যাথ করিয়েছি কাল সেগুলোর পরিক্ষা নিবো আর "আয় আয় চাঁদ মামা " পুরোটা লিখে দিবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


