জোছনা দিনের রোদেলা রাতে,স্বপ্নে বিভর আমি,
তুমি ছাড়া আমার জীবন সুধই মরুভূমি ।
সমুদ্রেতে শয্যা পেতে যখন থাকি শুয়ে,
তোমার কোমল হাতটি তখন যায়যে আমায় ছঁয়ে ।
গ্রীষ্মের খড় তাপে কাঁপছি থর থর ।
মনটি বলে একটু এসে আমায় তুমি ধর ।
শীতের সকাল ঘেমে নেয়ে যখন আমি শেষ,
তুমি আমার স্বপ্নপরী লাগছে তোমায় বেশ ।
শেষ বিকেলে চাঁদের ছায়া যখন নামবে এসে,
গোধূলী বেলায় দেখব তোমায় শুধুই ভালোবেসে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



