আমার প্রিয় পোস্ট
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ৩০৩ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২৯৭ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- অক্ষয় অব্যয় আপেল এবং ফ্রীজার-বিহীন আগামীদিনের বাংলাদেশ - সুনীল সমুদ্র
- Sultan of Brunei-র বিলাসিতা দেখুন!!!!(এদের উপর আল্লাহর গজব পড়ে না কেন)পর্ব -১ - ওপেল
- Onlineএ ৫০গিবা data store করুন একদম Free - আলোকিত পৃথিবী
- প্রবাসীদের ঘামের টাকা, সচল রাখে দেশের চাকা। কাজেই বন্ধ হোক তাদের নিয়ে সব প্রতারণা। খবরের অপেক্ষায় রইলাম - হাসান শরিফ
- সৌদিতে কথা বলা বিষয়ক সাহায্য চাই - আকাশ চৌধুরী
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- জেনে নিন বাংলাদেশের সংবিধানে কি আছে। - হা...হা...হা...
- মহারাণী শেখ হাসিনার রাজ্যে বাংলাদেশ আজ 'শেখ'ময়! - ফিউশন ফাইভ
- পৃথিবী যখন পুরুষ শূণ্য হবে - মহসিন৭১
- IDM তথা Internet Download Manager এ Link Replacing টেকনিক ব্যবহার করে Resume করুন অধিকাংশ Download - নাফিস ইফতেখার
- বাংলা ফ্রি বইয়ের ভুবন - ইশরাত জাহান তিমি
- এই গাঁযের এক চাষার ছেলে লম্বা মাথার চুল, নক্সী কাঁথার মাঠ-- ০২ - সুমি
- এস এম এস করুন : একদম ফ্রী - মেহরাব শাহরিয়ার
- ইন্টারনেট যখন সফটওয়্যার প্লাটফর্ম ... - আদনান™
- জীবন বিপন্ন করবেন না - আহমেদ ফারুক
- আমি যখন ছোট্রছিলাম - সদালাপী
- বাংলাদেশে প্রথম সৌর বিদ্যুত থেকে বিদ্যুত লাইনে বিদ্যুত!! - সুখবর
ইন্টারনেট ফোন
০৯ ই জুন, ২০০৬ সকাল ৭:০৩
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে বা অন্যান্য দেশে তাদের প্রিয় জনদের সাথে কথা বলতে বিভিন্ন টেলিফোন কোম্পানীর সেবা গ্রহন করেন, যা ইন্টারনেট ফোনের তুলনায় অনেক ব্যায়বহুল। ইন্টারনেট ফোন ব্যাবহার করে আমরা আমাদের টেলিফোন খরছ অন্ততঃ 75% কমাতে পারি। যারা এখনও ইন্টার নেট ফোনের ব্যাবহার সমন্ধে জানেন না তাদের জন্যই আমার এই লেখা।
ইন্টারনেট ফোন কয়েক ভাবে ব্যাবহার করা যায়। কম খরচে সাধারন ব্যাবহার করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি আই পি টেলিফোন সেট । আই পি টেলিফোন সেট দেখতে অনেক টা সাধারন টেলিফোন সেটের মতই, তবে এতে ইন্টারনেট কানেকশনের জন্য একটি মডেম লাগানো থাকে। তারপর আপনার প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন। সাধারন ইন্টারনেট লাইনে এটা ব্যাবহার করা যায়, তবে ডি এস এল ইন্টারনেট লাইন হলে সবচেয়ে ভাল হয়। বিভিন্ন কোম্পানীর রিসিভার বাজারে পাওয়া যায়, কনফিউগারেশন করার পদ্বতি রিসিভার কোম্পানী বা রিসিভার সরবরাহকারী আপনাকে জানিয়ে দিবে। এই ধরনের রিসিভারের বাজার মূল্য 150 থেকে 200 ডলার। এর পর আপনাকে যোগাযোগ করতে হবে যারা ইন্টারনেট ফোন কার্ডের ব্যাবসা করে তাদের সাথে। 100 ডলারের একট কার্ড দিয়ে আপনি প্রায় 1000 মিনিট আনর্্তজাতিক লাইনে কথা বলতে পারবেন। কার্ডের এজেন্টদের সাথে আলাপ করলেই আপনি জানতে পারবেন কোন ধরনের রিসিভারের দাম কত, এবং কি ভাবে আপনি তা পেতে পারেন।
দ্বিতীয় পদ্বতিটির খরচ একটু বেশী হবে,এই পদ্বতিতে আপনি একসাথে অনেক গুলো রিসিভার ব্যাবহার করিতে পারিবেন। এই পদ্বতিতে আপনি একসাথে 10/12 টি সাধারন বা কর্ডলেস রিসিভার ব্যাবহার করিতে পারিবেন। আপনার যদি ডি এস এল ইন্টারনেট লাইন থেকে থাকে তাহলে 500 ডলার খরছ করলেই আপনি এই সিস্টেম ব্যাবহার করিতে পারিবেন। এই দুটো সিস্টেম ছাড়াও অতি সম্প্রতি কলবেক সিস্টেম একটি পদ্বতি বাজারে এসেছে যাহা ব্যাবহার খুবই সহজ।এই পদ্বতিতে আপনাকে একটি নাম্বারে মিসড কল দিতে হবে এর পরপরই আপনি একটি কলবেক পাবেন যাহা রিসিভ করলে আপনাকে আপনার কাঙ্খিত নাম্বারটি ডায়াল করতে বলা হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ডায়ালকৃত নাম্বারটিতে কথা বলতে পারবেন। এই ছাড়াও আপনি আপনার কম্পিউটার থেকেও এই ফোন দিয়ে কথা বলতে পারবেন, আর এর জন্য আপনার প্রয়োজন হবে একটি হেডসেট। তবে এই সব সিস্টেম গুলোর সবকটির জন্যই আপনার নিকট থাকতে হবে অধিক গতি সম্পূর্ন ইন্টারনেট লাইন এবং আপনাকে যোগাযোগ করতে হবে ইন্টারনেট ফোনের কার্ড বিক্রেতার সাথে। বিশ্বের বিভিন্ন স্থানে যারা বসবাস করছেন তারা সবাই এই ফোন ব্যাবহার করিতে পারেন, হয়ত নিজের ব্যাক্তিগত ব্যাবহারের জন্য বা কর্মসংস্থানের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কি ভাবে আপনারা কার্ড বিক্রেতার ঠিকানা পাবেন? নিচের দেওয়া ই-মেইল এড্রেসে যোগাযোগ করলে আপনি পেতে পারেন একজন কার্ড বিক্রেতাকে।
আমার এই লেখা থেকে যদি কেউ উপকৃত হন তাহলে দয়াকরে মন্তব্যের মাধ্যমে জানাইবেন।
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
সাকিব ভাই,আপনি হয়ত লক্ষ্য করেছেন যে আমি এখানে আনর্্তজাতিক ফোনের কথাই বলেছি। যেহেতু ইন্টারনেট ফোন সিস্টেম গুলোর মূল সার্ভার গুলো ইউরোপের দেশ গুলোতে সুতরাং আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে কথা বলতে চান তাহলে আপনাকে বাংলাদেশের কান্ট্রিকোর্ড দিয়েই কল করতে হবে এরফলে আপনার কল টা ইউরোপ গুরে এসে আপনার ডায়ালকৃত বাংলাদেশের নাম্বারে কানেক্ট হবে এবং আপনাকে আনর্্তজাতিক কলের মূল্যই দিতে হবে।আমি ভাই প্রবাসে তাই প্রবাসীদের কল্যানার্থেএই লেখাটি পোষ্ট করেছি।মধ্যপাচ্যের দেশ গুলোতে অনেক বাংলাদেশী কর্মবিহীন মানবেতর জীবন জাপন করছে,উনারা যদি এই ফোনের ব্যাবসা করেন তাহলে অনেক ভাল রোজগার করিতে পারিবেন বলে আমার বিশ্বাস।
আপনার প্রশ্নের উত্তর কতটুকু বুঝাতে পেরেছি জানিনা, আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে লিখবেন।
ধন্যবাদ।
শহীদ।
অতিথি বলেছেন:
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার লেখা পড়ে বুঝতে পেরেছি। আর ভাইয়া আপনি লিখেন না কেন? সবাই তো কম বেশী লেখা পোস্ট করে। যার কিছুই আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। প্লিজ লেখা শুরু করেন খুশি হবো...11.06.2006
একটি কল করার জন্য খুব উচ্চ গতির ইন্টারনেট সংযোগ লাগে না। একটি কল করার জন্য সাধারনত G723 Codec=12.5-13.3 Kbps and G729 Codec=17.9-18.8 Kbps Bandwidth দরকার হয়। আরও কিছু কোডেক আছে যা বিশ্বের বেশির ভাগ ভিওআইপি অপারেটর রাই ব্যবহার করে না।
কোডেকের উপর খুব দ্রুত একিট পোষ্ট পাবেন।
পোষ্টের জন্য ধন্যবাদ.... ভালথাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















09.06.2006