somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... গ্যাস ব্যাবহারে নিরাপত্তা এই গ্যাস ব্যাবহারের ফলে আমাদের জীবনে যেমন স্বাচ্ছন্দ্য এসেছে তেমনি অসর্তকতা বশতঃ এর সামান্য ভূল ব্যাবহারের জন্য আমাদের জীবনে নেমে আসতে পারে বিষাদের কালো ছায়া। তাই এই গ্যাস ব্যাবহারের পূর্বে আমাদেরকে এর সর্তকতা সম্পর্কে জানা অতি জরুরী।
আমি নিম্নে কিছু সর্তকতা টিপস লিখলাম যদি কারো এর চেয়ে বেশী জানা থাকে তাহলে অনুগ্রহ করে মন্তব্য অংশে লিখুন।

১) বিনা প্রয়োজনে গ্যাসের চুলা কখনো জ্বালিয়ে রাখবেন না,এতে যেমন গ্যাসের অপচয় হয় তেমনি বয়স্কদের অনুপস্থিতিতে বাচ্চারা বিভিন্ন ধরনের দূর্ঘটনার স্বীকার হতে পারে।
২) রান্নাকরা শেষ হলে চুলার ভাল্বটি ভাল করে বন্ধ করুন যাতে করে গ্যাস কোন অবস্থাতেই লিক না করে।
৩) প্রতিবার পাকঘরে এসে চুলা জ্বালানোর আগে চুলাটি ভাল ভাবে চেক করে নিন এর ভাল্বটি পুরোপুরি বন্ধ ছিল কিনা? আপনার অনুপস্থিতিতে ছোট বাচ্চারা বা পারিবারিক শত্রুরা বা অন্য কেউ ভূল বশতঃ চুলার ভাল্ব টি খুলে রাখতে পারে। আর এই অবস্থায় আপনি যদি চুলার আশে পাশে দেয়াশলাই কিংবা লাইটার দিয়ে আগুন জ্বালান তাহলে সেকেন্ডের মধ্যে পুরো ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে এবং সেই আগুন আপনাকে সহ ঘরের সবাইকে জ্বালিয়ে মারতে পারে।
৪)পাক ঘরে প্রবেশ করে যদি গ্যাসের কোন গন্ধ পান তাহলে কোন প্রকার বৈদ্যুতিক সুইচ অন /অফ করিবেন না, এবং মোবাইল ফোন ব্যাবহার করিবেন না। বৈদ্যুতিক সুইচ অন/অফ করার সময় এর মধ্যে ছোট স্পার্ক হয় আর যদি আপনার ঘরের বাতাসে গ্যাস বিদ্যমান থাকে তাহলে ঐ স্পার্ক অনায়াসে গ্যাস যুক্ত বাতাসে আগুন ধরিয়ে দিতে পারে। বাতাসে গ্যাস বিদ্যমান থাকা অবস্থায় মোবাইল ফোনে কল রিসিভ করলেও বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে ।(এই ব্যাপারে আরো জানার জন্য মোবাইল ফোনের Users Guide এর Safety precautionary অংশে দেখুন)।

৫) চুলা থেক সিলিন্ডার নিরাপদ দুরত্বে রাখুন, সম্ভব হলে সিলিন্ডার ঘরের বাহিরে রাখুন।
৬)চুলা স্থানান্তর করে নতুন জায়গায় বসানোর পর এর সংযোগ লাইন গুলো প্রথমে সাবানের ফেনা দিয়ে এবং পরে এক টুকরা কাগজে আগুন জ্বালিয়ে ভলমত লিক চেক করে নিন।
৭) আপনার পাক ঘরের জানালা (বা ventilation system) সব সময় খোলা রাখুন যাতে করে পর্যাপ্ত পরিমান বাতাস সঞ্চালন হতে পারে।
৮)গ্যাসের সিলিন্ডার কখনো উল্টা করে ব্যাবহার করিবেন না। পাক করার পর সিলিন্ডার ভালভাবে বন্ধ করুন।
৯)সিলিন্ডারের pressure Regulator ঠিক মত কাজ করছে কিনা দেখে নিন।
১০) গ্যাসের সিলিন্ডার সব সময় তাপমুক্ত জায়গায় সরাসরি সূর্যের আলো থেকে দুরে রাখতে চেষ্টা করুন।
মনে রাখবেন আপনার সামান্যতম ভূল বা অলসতা আপনার বা আপনার পরিবারের সদস্যদের জীবনে নিয়ে আসতে পারে চরম দূঘর্টনা যা একটু সচেতন হলেই এড়িয়ে যাওয়া সম্ভব।
]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/28709065 http://www.somewhereinblog.net/blog/sihabblog/28709065 2007-05-04 12:20:48
মোবাইল ফোনে জরুরী নাম্বার যদি পথে আমরা কোন দূর্ঘটনায় পড়ি আর আশেপাশের লোকজন সাহায্য করার জন্য আমার মোবাইল ফোনটি নেয় তবে তারা বুঝবে না শতশত ফোন নাম্বার হতে কাকে জরুরী ভিত্তিতে ফোন করা যেতে পারে।শুধুমাত্র এই জন্য আমাদের উচিত এক বা একাধিক ফোন নাম্বার ICE(In Case of Emergency) নামে সোভ রাখা।আপনার পরিবার বা কর্মক্ষেত্রের যে কারো ফোন নাম্বার হতে পার ICE নাম্বার।
কাজটি খুবই সোজা কিন্তু বিপদে অনেক উপকারে আসবে।একাধিক ICE নাম্বার সেভ করতে চাইলে ICE1.ICE2,ICE3 এইভাবে সেভ করে রাখা যেতে পারে।
(সংগৃহিত)]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/28707122 http://www.somewhereinblog.net/blog/sihabblog/28707122 2007-04-20 20:47:04
এনর্াজি সেভার লাইট বা বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি।
120 ওয়াট ক্ষমতা সম্পূর্ন একটি সাধারন বৈদ্যুতিক বাতি যে আলো দিবে, একটি 23 ওয়াট ক্ষমতা সম্পূর্ন বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি সমপরিমান আলো দিবে। সুতরাং বুঝতেই পারছেন আপনার বিদ্যুৎ খরছ কত কম হবে।

একটি বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি প্রায় 15000 হাজার ঘন্টা পর্যন্ত চলে । আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা করে বাতিটি ব্যাবহার করেন তাহলে এটি প্রায় 12 বৎসর পর্যন্ত চলবে।

সাধারন বৈদ্যুতিক বাতির আলো একটু লালছে রংয়ের হয় কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতির আলো সম্পূর্ন সাদা রংয়ের হয় ।
তবে অত্যাধিক গুন সম্পূর্ন এই বৈদ্যুতিক বাতির মূল্য সাধারন বৈদ্যুতিক বাতির চেয়ে কয়েকগুন বেশী। তবে এককালীন বেশী মূল্য দিয়ে কিনলেও পরবতর্ীতে আপনি অনেক সাশ্রয় করিতে পারিবেন।
বিস্তারিত জানার জন্য নীচের ওয়েব সাইটি ঘুরে দেখতে পারেন। [লিংক=িি.িড়ংৎধস.পড়স][/লিংক]]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/18040 http://www.somewhereinblog.net/blog/sihabblog/18040 2006-09-01 09:53:28
ভ্রান্ত জায়গায় মুক্তির প্রার্থনা কোন পীর অলি আউলিয়া গাউছ কুতুব ফকির দরবেশকে খারাপ বলা আমার এই লেখার উদ্দেশ্য নয়, আমার এই লেখা পড়ে যদি কোন পীর অলি আউলিয়া ভক্ত লোক মনে কষ্টপান তাহলে ক্ষমা করিবেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/12174 http://www.somewhereinblog.net/blog/sihabblog/12174 2006-06-23 03:05:14
কর্মকর্তাদের জন্য
The Boss drives his men
The Leader inspires them
The Boss depends on authority
The Leader on goodwill
The Boss says I
The Leader says WE
The Boss knows how it is done
The Leader shows how to do
The Boss shows who is wrong
The Leader shows what is wrong
The Boss demands respect
The Leader commands respect
]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/11976 http://www.somewhereinblog.net/blog/sihabblog/11976 2006-06-20 12:45:32
আত্ন মানবতার সেবায় কাজ করাই আমাদের সবার উচিত। Green said:
]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/11653 http://www.somewhereinblog.net/blog/sihabblog/11653 2006-06-16 13:52:21
ইন্টারনেট ফোন ইন্টারনেট ফোন কয়েক ভাবে ব্যাবহার করা যায়। কম খরচে সাধারন ব্যাবহার করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি আই পি টেলিফোন সেট । আই পি টেলিফোন সেট দেখতে অনেক টা সাধারন টেলিফোন সেটের মতই, তবে এতে ইন্টারনেট কানেকশনের জন্য একটি মডেম লাগানো থাকে। তারপর আপনার প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন। সাধারন ইন্টারনেট লাইনে এটা ব্যাবহার করা যায়, তবে ডি এস এল ইন্টারনেট লাইন হলে সবচেয়ে ভাল হয়। বিভিন্ন কোম্পানীর রিসিভার বাজারে পাওয়া যায়, কনফিউগারেশন করার পদ্বতি রিসিভার কোম্পানী বা রিসিভার সরবরাহকারী আপনাকে জানিয়ে দিবে। এই ধরনের রিসিভারের বাজার মূল্য 150 থেকে 200 ডলার। এর পর আপনাকে যোগাযোগ করতে হবে যারা ইন্টারনেট ফোন কার্ডের ব্যাবসা করে তাদের সাথে। 100 ডলারের একট কার্ড দিয়ে আপনি প্রায় 1000 মিনিট আনর্্তজাতিক লাইনে কথা বলতে পারবেন। কার্ডের এজেন্টদের সাথে আলাপ করলেই আপনি জানতে পারবেন কোন ধরনের রিসিভারের দাম কত, এবং কি ভাবে আপনি তা পেতে পারেন।
দ্বিতীয় পদ্বতিটির খরচ একটু বেশী হবে,এই পদ্বতিতে আপনি একসাথে অনেক গুলো রিসিভার ব্যাবহার করিতে পারিবেন। এই পদ্বতিতে আপনি একসাথে 10/12 টি সাধারন বা কর্ডলেস রিসিভার ব্যাবহার করিতে পারিবেন। আপনার যদি ডি এস এল ইন্টারনেট লাইন থেকে থাকে তাহলে 500 ডলার খরছ করলেই আপনি এই সিস্টেম ব্যাবহার করিতে পারিবেন। এই দুটো সিস্টেম ছাড়াও অতি সম্প্রতি কলবেক সিস্টেম একটি পদ্বতি বাজারে এসেছে যাহা ব্যাবহার খুবই সহজ।এই পদ্বতিতে আপনাকে একটি নাম্বারে মিসড কল দিতে হবে এর পরপরই আপনি একটি কলবেক পাবেন যাহা রিসিভ করলে আপনাকে আপনার কাঙ্খিত নাম্বারটি ডায়াল করতে বলা হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ডায়ালকৃত নাম্বারটিতে কথা বলতে পারবেন। এই ছাড়াও আপনি আপনার কম্পিউটার থেকেও এই ফোন দিয়ে কথা বলতে পারবেন, আর এর জন্য আপনার প্রয়োজন হবে একটি হেডসেট। তবে এই সব সিস্টেম গুলোর সবকটির জন্যই আপনার নিকট থাকতে হবে অধিক গতি সম্পূর্ন ইন্টারনেট লাইন এবং আপনাকে যোগাযোগ করতে হবে ইন্টারনেট ফোনের কার্ড বিক্রেতার সাথে। বিশ্বের বিভিন্ন স্থানে যারা বসবাস করছেন তারা সবাই এই ফোন ব্যাবহার করিতে পারেন, হয়ত নিজের ব্যাক্তিগত ব্যাবহারের জন্য বা কর্মসংস্থানের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কি ভাবে আপনারা কার্ড বিক্রেতার ঠিকানা পাবেন? নিচের দেওয়া ই-মেইল এড্রেসে যোগাযোগ করলে আপনি পেতে পারেন একজন কার্ড বিক্রেতাকে।

আমার এই লেখা থেকে যদি কেউ উপকৃত হন তাহলে দয়াকরে মন্তব্যের মাধ্যমে জানাইবেন।


]]>
http://www.somewhereinblog.net/blog/sihabblog/11082 http://www.somewhereinblog.net/blog/sihabblog/11082 2006-06-09 07:03:02