যে কথা বলার জন্য লিখতে বসেছি - তা ভার্সাই এর সৌন্দর্য নয়, তা হচ্ছে মাইকেল মধুসুদন দত্তের স্মৃতি বিজরিত বাড়ি। আগে থেকে ঠিকানা জানা না থাকলে খুজে পাওয়া সম্ভব নয়। ঠিকানা জানা ছিল আর তাই ফেরার পথে খুজে পেতে মোটেও বেগ পেতে হল না। প্রাসাদ থেকে মাত্র দশ মিনিটের হাটা পথ। 12, Rue Des Etats Generaux - এই বাড়িতেই এক সময় বাস করেছিলেন কবি মাইকেল।
দোতলা বড়িটি মুল রাস্তার উপরই। ছোট্ট একটা ফলকে লিখা আছে কবির নাম। পরিচয় হিসাবে লিখা আছে Indian Poet. বাড়িটার ছবি দিয়ে দিলাম বলে আর বর্ননা লিখলাম না।
বাড়ির সামনে দাড়িয়ে মনে হল কবির পরিচয় Indian Poet না হয়ে Bangladeshi বা Bangali Poet লিখা থাকলে অনেক বেশি ভাল লাগত।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



